শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
সেপ্টেম্বর ০১, ২০২৬
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা সদর উপজেলার ভূটিয়ারবাড়ি গ্রামে ফসলী জমি নিয়ে বিরোধের জেরে এক প্রতিবন্ধী পরিবারের ওপর দফায় দফায় হামলা, চাঁদা দাবি ও ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে।একই গ্রামের নজরুল ইসলাম,আবু তাহের ও তাঁদের লোকজনের বিরুদ্ধে এসব অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য বিলকিছ আক্তার।ভুক্তভোগী পরিবারের অভিযোগ,দীর্ঘদিন ধরে তাঁদের পৈতৃক ২৩ শতাংশ জমি নিয়ে নজরুল ইসলামের সঙ্গে বিরোধ চলছে।গত বছরের ৩০ আগস্ট এ বিরোধের জেরে মারামারিতে সাইদুল ইসলাম গুরুতর আহত হন এবং তাঁর একটি হাত ভেঙে যায়।
পরে ওই জমি দখলের পাশাপাশি আরও ৩৮ শতাংশ জমিতে চাষাবাদে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে নজরুল ও তাঁর লোকজনের বিরুদ্ধে।এ ছাড়া প্রতিবেশী আবু তাহেরের বিরুদ্ধে ২০ কাঠা জমি চাষাবাদে বাধা দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করেন তাঁরা।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ৭০...
সেপ্টেম্বর ০১, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনের আলোয় কড়া পাহারা, কিন্তু অন্ধকার নামলেই ‘উধাও’ হয়ে যাচ্ছে রেললাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা সরঞ্জাম।উত্তরাঞ্চলের অন্যতম ব্যস্ত চিলাহাটি-পার্বতীপুর-বিরামপুর রুটে এখন রাজত্ব করছে চুরিচক্র। চোরদের তাণ্ডবে রেললাইনের সংযোগস্থলগুলো দুর্বল হয়ে পড়ায় যেকোনো মুহূর্তে বড় ধরনের ট্রেন দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পার্বতীপুর-বিরামপুর ও পার্বতীপুর-চিলাহাটি রুটের প্রায় ১৫ কিলোমিটার এলাকার অবস্থা সবচেয়ে নাজুক।সম্প্রতি এসব এলাকা থেকে প্রায় ৭ হাজার প্যান্ড্রল ক্লিপ, ফিস বোল্ট ও ফিসপ্লেট চুরির মারাত্মক অভিযোগ উঠেছে।
ঢাকা-পার্বতীপুর-বিরামপুর রুটে গত এক বছরে রেল সরঞ্জাম হারিয়ে রেলওয়ের আনুমানিক ১৪ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে।সর্বশেষ ২৫ আগস্ট রাতে পার্বতীপুরের ভবানীপুর রেলস্টেশনের...
আগস্ট ৩০, ২০২৬
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা আমন মৌসুমের শুরুতেই জেলার বারহাট্টা উপজেলায় কৃত্রিম সার সংকট সৃষ্টি করেছে ডিলারগণ।অতিরিক্ত দামে সার বিক্রি এবং সরকারি সরবরাহ ব্যবস্থায় অনিয়মের অভিযোগ উঠেছে কয়েকজন বিসিআইসি সার ডিলারের বিরুদ্ধে।এতে সময়মতো ন্যায্যমূল্যে সার না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষকরা।সরেজমিন অনুসন্ধানে জানা যায়,উপজেলার বিসিআইসি সার ডিলার মাইনুল হক ট্রেডার্স রাধা রমন সাহা রায় এবং সুশ্রী রানী সাহা রায় এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরকারি নীতিমালা উপেক্ষা করে সারের কৃত্রিম সংকট সৃষ্টি এবং কৃষকদের জিম্মি করে ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে।
স্থানীয় কৃষকদের দাবি, প্রয়োজনের সময় অধিকাংশ ডিলারের গুদামে সার পাওয়া যায় না।তবে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম দিতে রাজি হলে বিভিন্নভাবে সার সংগ্রহের সুযোগ তৈরি হয়।কৃষকদের অভিযোগ,আমন আবাদকে...
আগস্ট ২৯, ২০২৬
নিউজ ডেস্কঃ
গঠনতন্ত্র লঙ্ঘন, অনিয়ম ও মব কালচারের মাধ্যমে কার্যালয় দখলের প্রতিবাদে দিনাজপুরের সদরের রাজবাটীতে আল-ফলাহ্ আম উন্নয়ন সংস্থা’র নব-নির্বাচিত কমিটি ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬ সংস্থাটির কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিগত কার্য নির্বাহী কমিটির সভাপতি ছিলেন আমিনুল করীম আমু।অল্প কিছুদিন পুর্বে মব করে রাজনৈতিক পরিচয়ে আমুকে সরিয়ে তমিজ উদ্দিনকে অবৈধভাবে সভাপতি করে।সেই অবৈধ কমিটির মেয়াদ শেষ হয় ২১ জুলাই ২০২৬।
ষড়যন্ত্রের মাধ্যমে এই চক্রটি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্যদের বাদ দিয়ে প্রতিষ্ঠানে অস্থিরতা সৃষ্টি করে।তৈমুল ইসলাম গং স্বৈরশাসক দালাল ফ্যাসিস্ট আমিনুল করিম আমু ও তমিজ উদ্দিন গংদের নিয়ে গঠনতন্ত্র বাদ দিয়ে গোপনে...
আগস্ট ২৯, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুরে পরিবহন শ্রমিক নেতা শেখ বাদশাকে গ্রেপ্তারের প্রতিবাদে কোতোয়ালি থানা ঘেরাও ও শহরজুড়ে সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।এ সময় থানার সামনের রাস্তায় রাখা দুটি বাস ও একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে।এছাড়া শ্রমিকদের দুটি পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘাতের ঘটনায় অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন।বুধবার (২৬ আগস্ট) রাত ৯টার দিকে পুরনো তিন মামলায় শেখ বাদশাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।এ খবর ছড়িয়ে পড়লে ওই রাত থেকেই দূরপাল্লার বাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকরা।
পরবর্তীতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে শহরের সরকারি কলেজ মোড়, ফুলবাড়ী বাসস্ট্যান্ড ও বালুয়াডাঙ্গা টেম্পু স্ট্যান্ডসহ বিভিন্ন প্রবেশপথে বাস-ট্রাক আড় করে ব্যারিকেড দেওয়া হয়।একই সঙ্গে শ্রমিকরা কোতোয়ালি...
আগস্ট ২৯, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।এ সময় তাদের কাছ থেকে লোহার ও কাঠের বাটযুক্ত দুটি হাসুয়া, ওয়্যারলেস সদৃশ একটি মোবাইল ফোন এবং আরও দুটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়।বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত আনুমানিক ১টার দিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন কয়েরদারা খ্রিষ্টানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।গ্রেপ্তাররা হলেন চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকার এস এম এহসান উদ্দিন বাদশার ছেলে ও বর্তমানে শাহমখদুম থানাধীন নওদাপাড়া এলাকার বাসিন্দা এস এম হাসান মুক্তাদির কিউট (২৩) এবং কয়েরদারা খ্রিষ্টানপাড়া এলাকার মো. জাকির হোসেনের ছেলে মো. সিফাজ হোসেন (২৫)।
পুলিশ জানায়, এস এম হাসান মুক্তাদির কিউটের কাছ থেকে লোহার বাটযুক্ত ৩১ ইঞ্চি লম্বা...
আগস্ট ২৯, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর এলাকায় গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণের দায়ে কামাল নামের এক ব্যক্তিকে ৫ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) হাফিজপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।এ সময় তার কাছ থেকে এক পুরিয়া গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩)-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।অভিযানে মনোহরদী থানার এএসআই সোহানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অংশগ্রহণ করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মোঃ সজিব মিয়া, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), মনোহরদী, নরসিংদী।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূল ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
IPCS News :...
আগস্ট ২৬, ২০২৬
নিউজ ডেস্কঃ
নেত্রকোনার দুর্গাপুরে ব্যাটারিচালিত অটোরিকশায় কৌশলে লুকিয়ে রাখা ৪৮০ বোতল ফেনসিডিলসহ হৃদয় (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।পুলিশের দাবি, উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা।বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে দুর্গাপুর উপজেলার নোয়াপাড়া এলাকার শিমুলতলী নামক স্থানে এ অভিযান চালানো হয়।আটক হৃদয় দুর্গাপুর শহরের মার্কাস মোড় এলাকার আবুল মিয়ার ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপুর থানার ঝানজাইল রাত্রীকালীন চেকপোস্টের দায়িত্ব শেষে থানায় ফিরছিলেন উপপরিদর্শক (এসআই) মোঃ মহিবুর রহমানসহ একদল পুলিশ সদস্য।
পথে শিমুলতলী এলাকায় একটি অটোরিকশা নিয়ে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখেন তারা।পুলিশ দেখে ওই ব্যক্তি অটোরিকশাসহ পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।পরে স্থানীয়দের উপস্থিতিতে...
আগস্ট ২৬, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুর সদর উপজেলার নশিপুর এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সরকারি সারগুদাম থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া প্রায় ৩২৭ টন সার বিক্রির অভিযোগ উঠেছে।এ ঘটনায় গুদামের দায়িত্বে থাকা স্টোরকিপার মো. আকতারুল ইসলামকে আটক করেছে পুলিশ।সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নশিপুর এলাকায় বিএডিসির সরকারি সারগুদামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।আকতারুল ইসলাম (৩৫) খানসামা উপজেলার আরাজি জুগিরগোপা গ্রামের আফসার আলীর ছেলে।
কোতোয়ালি থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি গুদাম থেকে অনুমোদন ছাড়া বিপুল পরিমাণ সার বিক্রির তথ্য স্থানীয় প্রশাসনের কাছে আসে।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ পুলিশের একটি দল গুদামে অভিযান চালায়।এ সময় আকতারুলকে আটক করা হয়।
পুলিশ...
আগস্ট ২৬, ২০২৬
নিউজ ডেস্কঃ
পুলিশের কাছ থেকে জনগণ যেমন সম্মানজনক ও সহযোগিতাপূর্ণ আচরণ প্রত্যাশা করেন, তেমনি আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিক সেবা নিশ্চিত করতে পুলিশের প্রতিও জনগণের সৌজন্য, শ্রদ্ধা ও সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা।সম্প্রতি থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পুলিশের কাছে আপনি যেমন ব্যবহার আশা করেন, পুলিশের সঙ্গেও তেমন ব্যবহার করুন।থানায় কোনো নাগরিক সেবা নিতে এলে তার কথা মনোযোগ দিয়ে শোনা এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব।
তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে পুলিশ সদস্যরা মব ও নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন।এতে পেশাগত মনোবলে নেতিবাচক প্রভাব পড়লেও বর্তমানে পরিস্থিতির উন্নতি হচ্ছে...