শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে ৪০০ ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আগস্ট ২৬, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ মহানগরীর হড়গ্রাম রাণীদিঘী গ্রামের কোর্ট স্টেশন মোড়ে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দামকুড়া থানার চরমাঝাড় দিয়াড় (খাসমান পাড়া) গ্রামের মৃত আসাদুলের ছেলে মো. শহিদুল ইসলাম লাল্টু (৪২) এবং মৃত সাবদুল ইসলামের ছেলে মো. হারুন (৩৬)।এ সময় লাল্টুর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, হারুন দীর্ঘদিন ধরে লাল্টুর...

কুলিয়ারচরে মাদকের সাম্রাজ্য ভেঙে দেওয়ার হুঁশিয়ারি ছাত্র প্রতিনিধি রাজিবের

আগস্ট ২৪, ২০২৬

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর এলাকায় মাদক ও জুয়ার বিস্তার নিয়ে ক্ষোভ প্রকাশ করে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কঠোর বার্তা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি ও স্থানীয় ‘জুলাই যোদ্ধা’ ফয়সাল আহমেদ রাজিব।রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই হুঁশিয়ারি দেন।ফেসবুক পোস্টে ফয়সাল আহমেদ রাজিব লেখেন, “কুলিয়ারচর পৌরসভায় কে কে মাদক বিক্রি করে সবাই জানে এবং সন্ধ্যার পর কোন কোন জায়গায় মাদক-জুয়ার আসর বসে এটাও সবাই চিনে। কিন্তু প্রশ্ন হচ্ছে সবকিছু জানার পরও কেনো তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয় না ? তাহলে কি ধরে নিবো মাদক ব্যবসায়িদের শেল্টার দাতাদের কাছে সবাই পরাজিত? আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে...

চাঁদপুরে ট্রান্সফর্মার চুরির হিড়িক, পিকআপভ্যান সহ মালামাল উদ্ধার, বাঙারি ব্যবসায়ী আটক

আগস্ট ২৪, ২০২৬

নিউজ ডেস্কঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একের পর এক ট্রান্সফরমার চুরির ঘটনায় চুরি হওয়া ভেতরের তামার তারসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে পুলিশ।শনিবার ২২ আগষ্ট রাত আনুমানিক ১২ টা দিকে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের নবীপুর বালুঘাট এলাকায় পুলিশ অভিযান চালিয়ে একটি পিকআপভ্যান সহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করে। পরে পিকআপভ্যান ও মালামাল থানায় নেওয়া হয় এ ঘটনায় আনোয়ার নামে এক ভাঙারি ব্যবসায়ীকে আটক করা হয়েছে।পুলিশ ও পল্লী বিদ্যুৎ সূত্রে জানা যায়, শনিবার রাতে মতলব উত্তর থানার এএসআই রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশ এবং পল্লী বিদ্যুৎ মতলব উত্তর জোনাল অফিসের কর্মকর্তাদের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, অভিযানের শুরুতে ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে টানা আনোয়ারকে আটক করা হয়।পরে চুরি করা মালামাল একটি পিকআপভ্যানে...

মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

আগস্ট ২৩, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদীতে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।উপজেলার কাচিকাটা ইউনিয়নের খাড়াব এলাকায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন শিশুটির বাবা।এ ঘটনায় একই এলাকার ছামেদ ভূইয়া (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মনোহরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শিশুটির বাবা মো. লিটন ভূইয়া (৪৫)।লিখিত অভিযোগে বলা হয়েছে, গত ২০ আগস্ট দুপুরে বাড়ির উঠানে খেলাধুলার সময় শিশুটিকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে যান অভিযুক্ত ব্যক্তি।সেখানে তাকে জোরপূর্বক যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করা হয়। বিষয়টি কাউকে জানালে শিশুটিকে ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।পরিবারের অভিযোগ, ঘটনার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে গত ২২ আগস্ট দুপুরে সে বিষয়টি তার মাকে জানায়।পরে পরিবারের সদস্যরা শিশুটিকে মনোহরদী উপজেলা...

মনোহরদীতে ঘরে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা

আগস্ট ২৩, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদীতে রাতের আঁধারে ঘরে ঢুকে আকাশ মিয়া (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।শুক্রবার দিবাগত রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কীর্ত্তিবাসদী গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আকাশ ওই গ্রামের আতাউর রহমানের ছেলে।তিনি পেশায় একজন অটোরিকশা চালক।নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বাবা-মায়ের সঙ্গে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন, আকাশ৷ফজরের নামাজ শেষে তার বাবা তাকে সজাগ করতে ডাকতে থাকেন।দীর্ঘক্ষণ ডাকাডাকির পর দরজা খুলে দিলে তিনি ঘর থেকে গরু বের করে কৃষি জমিতে কাজ করতে মাঠে চলে যান। সকাল ৭ টার দিকে তার ঘর থেকে গোঙানির শব্দ পায় তার মা।পরে তিনি ঘরে গিয়ে ছেলেকে রক্তান্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন।পরে আশপাশের লোকজন এসে তাকে হাসপাতালে আনার জন্য ঘর থেকে বের করলে তার মৃত্যু হয়।পরিবারের ধারণা,...

মনোহরদীতে রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতালে হামলা-ভাঙচুর, তদন্ত কমিটি গঠন

আগস্ট ২৩, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদীতে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে একটি বেসরকারি হাসপাতালে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যার পর পৌর শহরের বাইপাস সড়কে অবস্থিত মনোহরদী ল্যাবএইড আই অ্যান্ড জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পরে হাসপাতালটি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।নিহত রোগীর নাম আকলিমা বেগম (৩২)।তিনি উপজেলার বড়চাপা ইউনিয়নের বীর মাইজদিয়া এলাকার কবির হোসেনের স্ত্রী। গত ১৩ আগস্ট পিত্তথলির অস্ত্রোপচারের জন্য তাঁকে মনোহরদী ল্যাবএইড আই অ্যান্ড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।পরদিন শুক্রবার সকাল ১১টার দিকে হাসপাতালের চিকিৎসক রাহাত বিন কাশেম তাঁর অস্ত্রোপচার করেন।অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার অবনতি হলে কয়েক দিন হাসপাতালে চিকিৎসাধীন...

পুনর্ভবা নদীতে ডুবে লিমনের মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য আটক ৪

আগস্ট ২২, ২০২৬

নিউজ ডেস্কঃ দিনাজপুর সদরে পুনর্ভবা নদীতে ডুবে লিমন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।নিখোঁজ হওয়ার প্রায় ১৭ ঘণ্টা পর বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার উলিপুর এলাকার নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।এ ঘটনায় নিহতের চার সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।নিহত লিমন দিনাজপুর শহরের সিপাহী পাড়া এলাকার লিটন ইসলামের ছেলে।সে তফিউদ্দীন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ১৯ আগস্ট ২০২৬ বিকেলে শহরের মাহুতপাড়া এলাকায় কয়েকজন শিক্ষার্থী পুনর্ভবা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে লিমন পানিতে নিখোঁজ হয়।স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধারের চেষ্টা করেন।পরে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায়।বৃহস্পতিবার দুপুর ১টার...

রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ৭ জন গ্রেপ্তার, ইয়াবা-ট্যাপেন্টাডল উদ্ধার

আগস্ট ২২, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীতে বিশেষ মাদকবিরোধী টিমের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেটসহ সাতজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।অভিযানে মাদক বিক্রির নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।গ্রেপ্তারদের মধ্যে মাদক ব্যবসায়ীর পাশাপাশি অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তিও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।আরএমপি সূত্রে জানা যায়, ২০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে বিশেষ মাদকবিরোধী টিম শাহমখদুম থানার নওদাপাড়া গ্রামের সিল্কসিটি আবাসিক এলাকায় অভিযান চালায়। এ সময় বড় বনগ্রাম মাস্টারপাড়া এলাকায় বসবাসকারী জয় (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১ হাজার ৩৩০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।পুলিশ জানায়, গ্রেপ্তার জয় একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার...

মনোহরদীতে এসিল্যান্ডের অভিযানে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল ১৫ বছরের স্কুলছাত্রী

আগস্ট ২২, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদীতে অভিযান চালিয়ে ১৫ বছর বয়সী নবম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন।শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের লাখপুর পূর্বপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।স্থানীয়ভাবে বাল্যবিবাহের আয়োজনের খবর পেয়ে ঘটনাস্থলে যান প্রশাসনের কর্মকর্তারা।সেখানে গিয়ে বাল্যবিবাহের সত্যতা পাওয়ার পর কিশোরী সুমাইয়া (১৫), পিতা দুলাল মিয়া এবং চরমান্দালিয়া এলাকার রায়হান মিয়ার মধ্যে বিয়ের সব আনুষ্ঠানিকতা বন্ধ করে দেওয়া হয়। এ সময় কিশোরীর পরিবারের সদস্যদের বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করা হয়।পরে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তাকে বিয়ে দেওয়া হবে না—মর্মে পরিবারের পক্ষ থেকে মুচলেকা নেওয়া হয়।একই সঙ্গে কিশোরীকে নিয়মিত পড়াশোনা চালিয়ে...

সাংবাদিকের ওপর বিএনপির নেতা-কর্মীদের হামলা

আগস্ট ২২, ২০২৬

নিউজ ডেস্কঃ বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নে জামায়াতে ইসলামীর নৈশ ইবাদতকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিএনপির নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন ইনশাফ টাইমস ২৪-এর উজিরপুর উপজেলা প্রতিনিধি আর এ রাফি।বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে ওটরা ইউনিয়নের চকমান মসজিদে জামায়াতে ইসলামীর উদ্যোগে নৈশ ইবাদত ও তাহাজ্জুদ নামাজের আয়োজন করা হয়।অনুষ্ঠান চলাকালে ওটরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. রিয়াজসহ বিএনপির নেতাকর্মীরা সেখানে গিয়ে অনুষ্ঠানে বাধা দেন। এ সময় মো. রিয়াজ প্রশ্ন করেন, মসজিদে জামায়াতের অনুষ্ঠান কেন হবে এবং তাদের অনুষ্ঠানে কেন দাওয়াত দেওয়া হয়নি।এ নিয়ে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির...