শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

আগস্ট ২০, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।আরএমপি সূত্রে জানা যায়, মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৭ জন, মাদক মামলায় ১০ জন এবং অন্যান্য মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ-নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ

আগস্ট ১৯, ২০২৬

নিউজ ডেস্কঃ নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার পশ্চিম শান্তিবাগ এলাকায় পৌরবিধি না মেনে বাসা নির্মাণের অভিযোগে সংবাদ প্রকাশের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী।পরিদর্শন শেষে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী কেন্দুয়া পৌরসভার প্রকৌশলী রাজু আহমেদ ও পৌর সচিব মতিউর রহমানকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্মাণকাজ বন্ধ রাখার পাশাপাশি পৌরবিধি ও সংশ্লিষ্ট নিয়ম মেনে পরবর্তী কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ,ইকবাল মাস্টার নামে এক ব্যক্তি পৌরবিধি না মেনে বাসা নির্মাণ করায় এলাকায় পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।এতে পশ্চিম শান্তিবাগ এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে।এ...

রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আগস্ট ১৯, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীতে বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বোয়ালিয়া থানার কয়েরদাড়া বিলপাড়া গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে মো. রতন (৩০)-এর বসতবাড়িতে অভিযান চালায় আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম।এ সময় রতন ও উপশহর গ্রামের মৃত আলমগীরের ছেলে মো. আব্দুল ওয়াহেদ (৩৮)কে গ্রেপ্তার করা হয়।অভিযানে রতনের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৮ হাজার ৫০ টাকা জব্দ করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আব্দুল ওয়াহেদ দীর্ঘদিন ধরে রতনের সহযোগী হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।গ্রেপ্তারদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে...

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

আগস্ট ১৮, ২০২৬

নিউজ ডেস্কঃ নেত্রকোণা জেলার দুর্গাপুরে চেকপোস্টে তল্লাশিকালে চার শত পিস ইয়াবা ট্যাবলেটসহ হক মিয়া (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার জাঞ্জাইল বাস কাউন্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত হক মিয়া দুর্গাপুর থানার মাধবপুর সীমান্তবর্তী মিনকি ফান্দা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে দুর্গাপুর থানার জাঞ্জাইল চেকপোস্টে নিয়মিত ডিউটি পালন করছিল পুলিশের একটি দল। চেকপোস্ট পার্টির ইনচার্জ হিসেবে দায়িত্বে ছিলেন এসআই হারুন। দুপুর সাড়ে ১২টার দিকে ওই চেকপোস্টে যাত্রীবাহী অটোরিকশা থামিয়ে তল্লাশি শুরু করে পুলিশ।এ সময় অটোরিকশার এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে তল্লাশির উদ্যোগ নেয়।পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি নিজের পকেটে থাকা...

নেত্রকোণার কেন্দুয়ায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভবন ও ড্রেন নির্মাণে বাধা দেয়ায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬

নিউজ ডেস্কঃ নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার পশ্চিম শান্তিবাগ মহল্লায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দারা।পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও রাস্তার জায়গা দখল করে কয়েকটি স্থানে স্থায়ী পাকা স্থাপনা নির্মাণের অভিযোগে সেই কাজও বাধাগ্রস্ত হচ্ছে।এ ঘটনায় পৌর বিধি না মেনে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইকবাল মাস্টারের বিরুদ্ধে।এমন পরিস্থিতিতে দ্রুত ড্রেন নির্মাণ, বিধিবহির্ভূত স্থাপনা অপসারণ এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে সোমবার (১৭ আগস্ট) কেন্দুয়া পৌরসভার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন পশ্চিম শান্তিবাগের বাসিন্দারা।অভিযোগে স্থানীয়রা জানান,সামান্য...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০ জন

আগস্ট ১৭, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।আরএমপি নিউজ জানায়, মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলায় ১০ জন এবং অন্যান্য মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে এসব ব্যক্তিকে আটক করে পুলিশ।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।অপরাধ নিয়ন্ত্রণে মহানগরীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। PCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

নেত্রকোণার মদনে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২০

আগস্ট ১৭, ২০২৬

নিউজ ডেস্কঃ নেত্রকোণার মদনে পূর্বশত্রুতার জের ধরে দুই প্রতিবেশী লোকজনের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।১৬ আগস্ট রবিবার দুপুরে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কাওয়ালী বিন্নী গ্রামের সড়কের পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।প্রায় ঘন্টা ব্যাপী ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,কাওয়ালী বিন্নী গ্রামের নজরুল ও প্রতিবেশী জাহাঙ্গীরের  লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।ঈদুল ফিতরের সময় গরু জবাই এবং একটি শিশুকে ঘিরে সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।রোববার দুপুরে নজরুলের পক্ষের সেকুল মিয়া ফতেপুর হাটশিরা বাজার থেকে বাড়ি ফেরার পথে জাহাঙ্গীরের পক্ষের লোকজন তাকে পথরোধ করে ধাওয়া দেন বলে অভিযোগ রয়েছে।পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে...

মনোহরদীতে বসতবাড়িতে হামলার অভিযোগ, আহত ৪

আগস্ট ১৬, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদীতে পূর্ববিরোধের জেরে একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর, মারধর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে।এ ঘটনায় একই পরিবারের চারজন আহত হয়েছেন।বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চালাকচর ইউনিয়নের বাঘবের এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় বাঘবের গ্রামের বিল্লাল খান (৪০) মনোহরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগে একই গ্রামের মামুন খান দিপু, মাসুদ খান, শাহরুখ, রহিম, অনিক, লিটন মিয়া, রাকিব, স্বাধীন খান ও আতিকুলসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।অভিযোগ থেকে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাঘবের নূরিয়া মাদ্রাসার সামনে বিল্লাল খানের বোন তাছলিমাকে নিয়ে অভিযুক্ত রহিম বাজে মন্তব্য করেন।এ সময় বিল্লালের ছোট ভাই মিজান প্রতিবাদ করলে তাকে চড়-থাপ্পড় মারা হয়।পরে স্থানীয় লোকজন...

নেত্রকোণার মদনে শিক্ষিকাকে মারধরের ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক বরখাস্ত

আগস্ট ১৬, ২০২৬

নিউজ ডেস্কঃ নেত্রকোণার মদনে সহকারী শিক্ষিকাকে মারধর ও ঘাড় ধরে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগের তদন্তে সত্যতা পাওয়ায় গোবিন্দশ্রী বড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জিয়াউল হককে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।জেলা প্রাথমিক শিক্ষা অফিস, নেত্রকোণা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা,২০১৮-এর ৩৯(১) বিধি অনুযায়ী তাঁকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়।এর আগে গত ৬ আগস্ট বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জ্যোৎস্না আক্তার মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি জানান,গত ৪ আগস্ট তাঁর মা অসুস্থ হয়ে স্ট্রোক করায় এক দিনের নৈমিত্তিক ছুটি নিয়ে নেত্রকোণায় যান।পরদিন অতিরিক্ত বৃষ্টির কারণে তিনি বিদ্যালয়ে উপস্থিত হতে পারেননি।পরে ৬ আগস্ট বিদ্যালয়ে...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২৫ জন

আগস্ট ১৬, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে পৃথক অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।আরএমপি সূত্রে জানা যায়, মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।এছাড়া মাদক সংক্রান্ত মামলায় ১০ জন এবং অন্যান্য মামলায় আরও ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে আরএমপি।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।অপরাধ...