শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
আগস্ট ১৬, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানা পুলিশ।গত ১৪ আগস্ট রাতে উপশহর পুলিশ ফাঁড়ি ও শিল্পনগরী পুলিশ ফাঁড়ির পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।আরএমপি সূত্রে জানা যায়, ১৪ আগস্ট রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বোয়ালিয়া থানার উপশহর পুলিশ ফাঁড়ির একটি দল বিন্দুর মোড় এলাকায় অভিযান চালায়।এ সময় রাজশাহীর মোহনপুর থানার বড়ইকুড়ি গ্রামের তাসের আলীর ছেলে মো. ওবায়দুল হোসেন (৪০)কে গ্রেপ্তার করা হয়।
পরে তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।অন্যদিকে একই দিন রাত আনুমানিক সোয়া ১০টার দিকে বোয়ালিয়া থানার শিল্পনগরী পুলিশ ফাঁড়ির সদস্যরা মালদা কলোনী এলাকায় অভিযান চালিয়ে বখতিয়ারাবাদ...
আগস্ট ১৬, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়নের নারান্দী মৌজায় জমি দখলের চেষ্টাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক আইনজীবী ও তার পরিবারের সদস্যদের গালিগালাজ, হামলার চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।একই সঙ্গে আদালতের ১৪৫ ধারা জারি থাকা সত্ত্বেও বিরোধীয় জমিতে সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী।
এ ঘটনায় অ্যাডভোকেট মাহমুদা আক্তার রুপালী (৪৩) বাদী হয়ে মনোহরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগে জামাল মিয়া (৩৯), সরাফত (৪০), কাঞ্চন মিয়া (৬০), আরমান মিয়া (২৬), কাইয়ুম মোল্লা (৪৫) ও কাউছার (৫৩)-সহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযুক্তদের মধ্যে জামাল মিয়া ও সরাফতের বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার কামারগাঁও এলাকায় এবং অন্যদের ঠিকানা মনোহরদীর উত্তর নারান্দী বলে অভিযোগে উল্লেখ...
আগস্ট ১৫, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণের দায়ে মাসুদ (২০) নামে এক যুবককে ১০ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার গোতাশিয়া ইউনিয়নের প্রতাবমহল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া।দণ্ডপ্রাপ্ত মাসুদ শিবপুর উপজেলার ভাটগাঁও গ্রামের কফিল উদ্দিনের ছেলে।জানা যায়, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে প্রতাবমহল এলাকায় অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়ায় নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল।
এ সময় মাসুদকে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ করতে দেখা যায়।পরে তাকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে এক পুরিয়া গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য...
আগস্ট ১৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।আরএমপি সূত্রে জানা গেছে, মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৭ জন, মাদক মামলায় ৬ জন এবং অন্যান্য মামলায় ৭ জনসহ মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।অপরাধ দমন ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আরএমপি।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
আগস্ট ১৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে নারীসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) চন্দ্রিমা, পবা, রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।অভিযানে ৩০ পিস ইয়াবা ও ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।একই সঙ্গে মাদক বিক্রির নগদ ১ লাখ ১৩ হাজার ১৩০ টাকা জব্দ করা হয়।আরএমপি সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট রাত ১০টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ শিরোইল কলোনী এলাকায় অভিযান চালিয়ে তসলিম (৩৮) ও নাহিনা হাসান নিলয় (২১)-কে গ্রেপ্তার করে।পরে তসলিমের দোকানে তল্লাশি চালিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখা ৭ পিস ইয়াবা ও নগদ ৯১ হাজার টাকা জব্দ করা হয়।
নিলয়ের কাছ থেকেও ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।তসলিমের বিরুদ্ধে বোয়ালিয়া ও চন্দ্রিমা থানায় পৃথক দুটি মাদক মামলা এবং নিলয়ের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় একটি...
আগস্ট ১২, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।আরএমপি নিউজ জানায়, মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৯ জন, মাদক মামলায় ১০ জন এবং অন্যান্য মামলায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।রাজশাহী মহানগরীতে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আরএমপি।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
আগস্ট ১১, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুর কোতোয়ালী থানার ভেতরেই দায়িত্ব পালনরত সিআইডির এক পুলিশ পরিদর্শককে গালিগালাজ, সজোরে চড় মরা এবং হত্যার হুমকি দেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা কৃষকদলের সদস্য সচিব মো. মজিবর রহমান মজিবকে (৫৬) আটক করে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।রোববার (৯ আগস্ট) রাতে ভুক্তভোগী সিআইডি পরিদর্শক নওয়াবুর রহমান বাদী হয়ে দিনাজপুর কোতোয়ালী থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন।মামলাটিতে মজিবর রহমান ছাড়াও আরও দুই অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার রাত সাড়ে ৮টার দিকে একটি হত্যা মামলার নথিপত্র সংগ্রহ ও পূর্ববর্তী তদন্ত কর্মকর্তার সঙ্গে আলোচনার কাজে কোতোয়ালী থানায় যান সিআইডি কর্মকর্তা নওয়াবুর রহমান।রাত ৯টা ৩৮ মিনিটের দিকে তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি)...
আগস্ট ০৯, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের অভিযোগে ২৪ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।আরএমপি সূত্রে জানা যায়, অভিযানে গ্রেপ্তার ২৪ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৫ জন, মাদক মামলায় ৮ জন এবং অন্যান্য মামলায় ১১ জন রয়েছেন।মহানগরীর বিভিন্ন স্থানে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।অপরাধ দমনে এবং নগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
আগস্ট ০৬, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বিত অভিযানে তাদের আটক করা হয়।আরএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলার ৮ জন এবং অন্যান্য মামলার ৮ জন আসামি রয়েছেন।মহানগরীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।অভিযানের মাধ্যমে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে মহানগরীজুড়ে...
আগস্ট ০৬, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুর পৌরসভা ১০ নং ওয়ার্ড পশ্চিম বালুয়াডাঙ্গা (হঠাৎপাড়া) এলাকায় মাদকদ্রব্যের ব্যাপক বিস্তারে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা।মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দাবিতে জেলা পুলিশ সুপার (এসপি) ও অতিরিক্ত পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করে আবেদন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) দুপুর ১২টায় বালুয়াডাঙা হঠাৎপাড়া মসজিদ কমিটি ও স্থানীয় বাসিন্দারা দিনাজপুর পুলিশ প্রশাসন বরাবরে এ লিখিত আবেদন জানানো হয়।
আবেদন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্রের মাধ্যমে পশ্চিম বালুয়াডাঙ্গা (হঠাৎপাড়া) এলাকার ঘরে ঘরে ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, হেরোইন এবং টাপেন্টাডলসহ বিভিন্ন ধরনের মাদক কেনাবেচা ও সেবন চলছে।দিন-রাত সমানতালে বহিরাগত মাদকসেবীরা এলাকায়...