সোমবার ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোণার মদনে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২০

আপডেটঃ ১:০৮ অপরাহ্ণ | আগস্ট ১৭, ২০২৬

নিউজ ডেস্কঃ

নেত্রকোণার মদনে পূর্বশত্রুতার জের ধরে দুই প্রতিবেশী লোকজনের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।১৬ আগস্ট রবিবার দুপুরে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কাওয়ালী বিন্নী গ্রামের সড়কের পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।প্রায় ঘন্টা ব্যাপী ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,কাওয়ালী বিন্নী গ্রামের নজরুল ও প্রতিবেশী জাহাঙ্গীরের  লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।ঈদুল ফিতরের সময় গরু জবাই এবং একটি শিশুকে ঘিরে সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।রোববার দুপুরে নজরুলের পক্ষের সেকুল মিয়া ফতেপুর হাটশিরা বাজার থেকে বাড়ি ফেরার পথে জাহাঙ্গীরের পক্ষের লোকজন তাকে পথরোধ করে ধাওয়া দেন বলে অভিযোগ রয়েছে।পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এতে দুই পক্ষেরই নারীসহ ২০ জন আহত হন।আহতদের মধ্যে রয়েছেন—শাস্তুরা, কামাল, নজরুল, আতিউর রহমান, মোফাজ্জল, রবুল, সেকুল, আব্দুল হেকিম, জামাল, বাবলু, রাইসউদ্দিন, কামাল, টিপু, লালন, বিপুল, রকি, জুলহাস, মোরশেদ ও বাক্কার।আহতদের কয়েকজনকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা স্থানীয় চিকিৎসকের মাধ্যমে  চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যান।স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিরুদ্ধে চলছিল।দুই পক্ষের বিরোধ মীমাংসার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।তিয়শ্রী ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, কাওয়ালী বিন্নী গ্রামের সংঘর্ষের ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়।বিরোধের বিষয়টি মদন থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে মদন থানা ওসি (তদন্ত) অসীম কুমার বলেন,সংঘর্ষের খবর পেয়ে হাসপাতালে যাচ্ছি।বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোণা।