রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১
আপডেটঃ ১২:২২ অপরাহ্ণ | আগস্ট ২০, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।আরএমপি সূত্রে জানা যায়, মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৭ জন, মাদক মামলায় ১০ জন এবং অন্যান্য মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।

