রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আপডেটঃ ২:৪৪ অপরাহ্ণ | আগস্ট ১৯, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীতে বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বোয়ালিয়া থানার কয়েরদাড়া বিলপাড়া গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে মো. রতন (৩০)-এর বসতবাড়িতে অভিযান চালায় আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম।এ সময় রতন ও উপশহর গ্রামের মৃত আলমগীরের ছেলে মো. আব্দুল ওয়াহেদ (৩৮)কে গ্রেপ্তার করা হয়।অভিযানে রতনের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৮ হাজার ৫০ টাকা জব্দ করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আব্দুল ওয়াহেদ দীর্ঘদিন ধরে রতনের সহযোগী হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।গ্রেপ্তারদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।

