হৃদরোগে আক্রান্ত মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিক হারুন অর রশিদ, সিসিইউতে ভর্তি; সুস্থতার জন্য দোয়া কামনা
আপডেটঃ ১:৪০ অপরাহ্ণ | জুলাই ১৫, ২০২৬
নিউজ ডেস্কঃ
মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিক হারুন অর রশিদ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে তিনি হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে শেরেবাংলা নগরস্থ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে যান।সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালের সিসিইউ (CCU)-১-এর ৪ নম্বর কেবিনে ভর্তি করেন।বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
হারুন অর রশিদের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে মনোহরদীসহ বিভিন্ন এলাকায় সাংবাদিক, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়।তার শারীরিক অবস্থার খোঁজ নিতে অনেকে হাসপাতালে এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করছেন।চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা অব্যাহত রেখেছেন।
এদিকে মনোহরদী প্রেসক্লাবের সহ-সভাপতি মো. তাজুল ইসলাম বাদল হারুন অর রশিদের দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।তিনি জানান, বিভিন্ন মসজিদে মুসল্লিদের কাছেও তার রোগমুক্তির জন্য বিশেষ দোয়া করার আহ্বান জানানো হয়েছে।
হারুন অর রশিদ নিজে এবং তার পরিবারের পক্ষ থেকেও দেশবাসী, মনোহরদীবাসী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আন্তরিকভাবে দোয়া চাওয়া হয়েছে।তারা আশা প্রকাশ করেছেন, সবার দোয়া ও চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টায় তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে এবং সাংবাদিকতার পেশায় ফিরে আসবেন।
IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।

