রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
অক্টোবর ১৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
কিশোরগঞ্জ:-কিশোরগঞ্জের কুলিয়ারচরে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন-২০২৩ উদ্বোধন করা হয়েছে।এক ডোজ এইচপিভি টিকা নিন জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন" এ স্লোগানকে সামনে রেখে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য সেবা বিভাগের পক্ষ থেকে রোববার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে পৌর এলাকার মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, মেডিকেল অফিসার ডা. খালেদ হাসান, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো. নজরুল ইসলাম সহ সিনিয়র স্টাফ নার্স, সাংবাদিক,...
সেপ্টেম্বর ২৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোণা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নতুন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ তায়েব হোসেনকে দায়িত্ব দেয়া হয়েছে।রবিবার (২৪সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেলে পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয় আমাদেরকে দায়িত্বের বিষয়টি নিশ্চিত করেন।পূর্বের ড়াঃ এ কে এম রিফাত সাইদকে আবাসিক মেডিকেল অফিসারের দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করে তাকে ইমারজেন্সি মেডিকেল অফিসার পদে বহাল করা হয়েছে।এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড়াঃ মোঃ নূরুল হুদা খান এ প্রতিনিধিকে বলেন,স্বাস্থ্য কমপ্লেক্স সেবার মান বৃদ্ধি করার লক্ষে গত ২১ সেপ্টেম্বর নেত্রকোণা সিভিল সার্জন ড়াঃ মোঃ সেলিম মিয়া স্বাক্ষরিত এক পত্র মোতাবেক ড়াঃ মোঃ তায়েব হোসেনকে আর এম ও দায়িত্ব দেয়া হয়েছে।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।
...
সেপ্টেম্বর ২১, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- চার বছরে শনাক্ত পাঁচগুণ★নেপথ্যে লোক লজ্জা-অসচেতনতা★রাজশাহীতেও সেন্টার স্থাপনের উদ্যোগ: রাজশাহীতে নীরবে বাড়ছে মরণব্যাধি এইচআইভি ভাইরাসে আক্রান্তের সংখ্যা।শুধু রাজশাহীই নয়, প্রাণঘাতী এইচআইভি বা এইডস ভাইরাস আশঙ্কাজনক ভাবে ছড়িয়ে পড়ছে উত্তরের অনেক জেলা গুলোতেও।এইডস নিয়ে কাজ করা একাধিক বেসরকারি সংস্থার (এনজিও) তথ্যমতে, ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত শুধুমাত্র রাজশাহীতে এইচআইভি ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় পাঁচগুণ ! স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শরীরে এই ভাইরাসের উপস্থিতি অনেকেই টের পাচ্ছেন না।জানার আগেই তা ছড়িয়ে পড়ছে আরেকজনের শরীরে।কেউ জেনেও গোপন রাখছেন সামাজিক নিগ্রহের ভয়ে।আবার এই ভাইরাসের চিকিৎসাসেবা চালু হলেও তা এখনো অনেকেরই অজানা।এতেই মূলত উদ্বেগ বাড়ছে।
বিশেষজ্ঞদের মতে, প্রাণঘাতী এইচআইভি নিরাময়ে...