শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ডিসেম্বর ০২, ২০২৫
নিউজ ডেস্কঃ
বিপিএলের ইতিহাসে প্রথমবারের মতো নোয়াখালী প্রতিনিধিত্ব পেল নিজেদের দল নিয়ে। নোয়াখালী এক্সপ্রেস নামের নতুন এই ফ্র্যাঞ্চাইজি নিলামের আগ-পিছ মিলিয়ে বেশ শক্তিশালী স্কোয়াড গড়ে তুলেছে। দলটি আত্মপ্রকাশের আগেই স্থানীয় সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস বাড়লেও এবার নতুন একটি গুঞ্জন ঘিরে তৈরি হয়েছে আলোচনার ঝড়।
নোয়াখালী এক্সপ্রেসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জনপ্রিয় অভিনেতা ও ব্যাচেলর পয়েন্টের ‘কাবিলা’ খ্যাত জিয়াউল হক পলাশকে দেখা যেতে পারে—সামাজিকমাধ্যমে এমন খবরই ঘুরে বেড়াচ্ছিল। বিষয়টি এখনো আনুষ্ঠানিক নয়, তবে দুই পক্ষের আলোচনার বিষয়টি নিশ্চিত হওয়ায় জল্পনা আরও বেড়েছে। আলোচনা ইতিবাচকভাবে এগোলে ফ্র্যাঞ্চাইজিটির মুখপাত্র হিসেবে মাঠের বাইরেও নোয়াখালীকে প্রতিনিধিত্ব করতে দেখা যেতে পারে অভিনেতাকে।জিয়াউল হক পলাশ সোমবার (১ ডিসেম্বর) একটি সংবাদ...
ডিসেম্বর ০১, ২০২৫
নিউজ ডেস্কঃ
বিপিএলের নিলামে সবচেয়ে বড় চমক হয়ে উঠলেন নাঈম শেখ। ১ কোটি ১০ লাখ টাকায় বিক্রি হয়ে তিনি এবার নিলামের সর্বোচ্চ মূল্য পাওয়া খেলোয়াড় হিসেবে নজর কেড়েছেন। নিলামের আগে তিনটি দলের আগ্রহের কথা শুনলেও এত বড় অঙ্ক তিনি ভাবেননি। সাক্ষাৎকারে জানিয়েছেন, বেস প্রাইসে গেলেও তার আপত্তি ছিল না, তবে নতুন নিলাম ব্যবস্থায় অংশ নিতে গিয়ে খানিকটা নার্ভাস লাগছিল।
নিলামের সময় তিনি জানান, মাঠ থেকে বাসে ফেরার পথে তার নাম ঘোষণার মুহূর্তটি ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ। তখন পুরো দল ফোনে নিলাম দেখছিল এবং তার নাম আসার সঙ্গে সঙ্গে সবাই হঠাৎ চিৎকার দিয়ে উদযাপন শুরু করে। এই মুহূর্তকে নাঈম জীবনের অন্যতম আবেগঘন অভিজ্ঞতা হিসেবে মনে করেন। তিনি বলেন, আগে সবসময় ড্রাফট পদ্ধতি থাকলেও সরাসরি নিলামে অংশ নেওয়ার অনুভূতিটা সম্পূর্ণ ভিন্ন ছিল। পুরো প্রক্রিয়ায় নতুনত্ব এবং প্রতিযোগিতার...
নভেম্বর ২৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ড পাওয়ার পর ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপে খেলা নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল তা অবশেষে কেটে গেছে। ফিফা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য আগামী গ্রীষ্মের বিশ্বকাপে পর্তুগালের প্রথম ম্যাচ থেকেই মাঠে নামতে পারবেন রোনালদো। ৪০ বছর বয়সী পর্তুগিজ সুপারস্টার আগের ম্যাচে দারা ও’শিয়ার পিঠে কনুই মারায় সরাসরি লাল কার্ড দেখেন এবং ম্যাচটি ২-০ গোলে হেরে শেষ করে পর্তুগাল। সাধারণত এমন আচরণের জন্য তিন ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হয়ে থাকে কিন্তু রোনালদোর ক্ষেত্রে তা পুরোপুরি প্রযোজ্য হয়নি। তাকে মাত্র একটি ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং বাকি দুই ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত রাখা হয়েছে যাতে বিশ্বকাপে কোনো ম্যাচ মিস না করতে হয় তাকে।
বিবিসি স্পোর্ট জানিয়েছে জাতীয় দলে ২২৬টি ম্যাচ খেলে এবারই প্রথম লাল কার্ড...
নভেম্বর ২৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ঘরের মাঠেই তৃতীয়বার হোয়াইটওয়াশের শঙ্কায় পড়েছে ভারত। ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচ আড়াই দিনের মধ্যেই হেরে যাওয়ার পর গুয়াহাটি টেস্টেও চাপের মুখে রয়েছে গৌতম গম্ভীরের দল। দুই ম্যাচের সিরিজে ইতোমধ্যে ০-১ ব্যবধানে পিছিয়ে থাকা ভারত এবারও ঘুরে দাঁড়ানোর কোনো লক্ষণ দেখাতে পারছে না।
প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হাতে রেখেই এগিয়ে রয়েছে ৪০১ রানে। এ অবস্থায় ঋষভ পন্তদের সামনে চতুর্থ ইনিংসে বিশাল রান তাড়া করার কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ব্যর্থ হলে লজ্জাজনক হোয়াইটওয়াশের মুখ দেখবে ভারত, আর ইতিহাস গড়বে প্রোটিয়ারা।ভারতের ঘরের মাঠে টেস্ট সিরিজে এর আগে মাত্র দু’বার হোয়াইটওয়াশ হয়েছে। প্রথমবার ১৯৯৯-২০০০ মৌসুমে, যখন শচীন টেন্ডুলকারের নেতৃত্বে দুই ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে...
নভেম্বর ২২, ২০২৫
নিউজ ডেস্কঃ
দীর্ঘ নিষেধাজ্ঞা ও ইনজুরি কাটিয়ে প্রায় দুই বছর পর আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরতে যাচ্ছেন পল পগবা। ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডারকে অবশেষে ম্যাচ স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে তার বর্তমান ক্লাব এফসি মোনাকো। শনিবার ফ্রেঞ্চ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে রেনের বিপক্ষে মাঠে নামতে পারেন পগবা, যা তার প্রত্যাবর্তনের ঐতিহাসিক মুহূর্ত হয়ে দাঁড়াতে পারে।
পগবার শেষ ম্যাচ ছিল ২০২৩ সালের সেপ্টেম্বরে। এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ডোপিং পরীক্ষায় পজিটিভ হওয়ায় তাকে চার বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে আপিলের মাধ্যমে সেই নিষেধাজ্ঞা দেড় বছরে নামিয়ে আনা হয়, যা শেষ হয়েছে সম্প্রতি।নিষেধাজ্ঞা শেষে পগবা এফসি মোনাকোর সঙ্গে দুই বছরের চুক্তি করেন গত জুনে। কিন্তু অ্যাঙ্কেল ইনজুরির কারণে এতদিন মাঠে নামা হয়নি তার। ফিটনেস ফিরে পাওয়ার পর প্রথমবারের মতো দলীয়...
নভেম্বর ১৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- ২৭ তম জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) রাজশাহী ভেণ্যুর রাজশাহী ও ঢাকার মধ্যকার চারদিনের ম্যাচটি ড্র হয়েছে।গতকাল মঙ্গলবার (১৮নভেম্বর) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্টিত ম্যাচে রাজশাহীর তানজিম হাসান ও প্রিতম কুমার শতক হাকান।২য় ইনিংশে আগের দিনের ২উইকেটে গড়া ১৫২ রান নিয়ে খেলতে নেমে ৫ উইকেটে ৩৬০ রান করে ইনিংশ ঘোষনা করে।রাজশাহীর তানজিম হাসান ৮৪ রাে অপরাজিত থেকে ব্যাট করতে নেমে ১৫১ বলে ১৪০ রান করেন।৪০ রানে অপরাজিত থাকা অপর ব্যাটসম্যান প্রিতম কুমার সম বলে ১৩৬ রান করেন।ঢাকার নাজমুল ইসলাম ১০৮ রানে ২টি উইকেট নেন।ঢাকা বিভাগ তাদের ২য় ইনিংশে ৪ উইকেটে ১০৯ রান সংগ্রহ করে।আনিসুল ইসলাম ৪৪ ও তাইসুর ৪১ রান করেন।
রাজশাহী ১ম ইনিংশে সংগ্রহ করে ২৯৮ রান।২য় ইনিংশে ৫ উইেেকটে ৩৬০ রান করে ইনিংশ ঘোষনা করেন।ঢকা ১ম ইনিংশে সংগ্রহ করে ৩৮২ রান।২য় ইনিংশে সংগ্রহ...
নভেম্বর ১৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
দুই বছরের বেশি সময়ের অপেক্ষার পর অবশেষে নিজেদের ঘর ক্যাম্প ন্যুতে ফিরছে বার্সেলোনা। আগামী ২২ নভেম্বর অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে লা লিগার ম্যাচ দিয়েই পুনর্নির্মিত ঐতিহাসিক এই স্টেডিয়ামে ফিরতে যাচ্ছে কাতালান ক্লাবটি। সোমবার দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বার্সা কর্তৃপক্ষ।
২০২২–২৩ মৌসুমেই শেষবারের মতো নিজেদের মাঠে খেলেছিল বার্সেলোনা। এরপর ২০২৩ সালের ২৮ মার্চ থেকে শহরের মন্টজুইক পাহাড়ের অলিম্পিক স্টেডিয়ামকে অস্থায়ী ঘর হিসেবে ব্যবহার করতে বাধ্য হয় তারা। নির্মাণ ও পুনর্গঠনের বহু ধাপের দেরির কারণে ক্যাম্প ন্যু পুনরায় খোলার সময়সূচিও এক বছর পিছিয়ে যায়। প্রায় ১.৫ বিলিয়ন ইউরো (১.৭৫ বিলিয়ন ডলার) ব্যয়ে হওয়া এই ব্যাপক রূপান্তর প্রকল্প পুরো সময়জুড়ে নানা নির্মাণ জটিলতায় আটকে ছিল।প্রথম পর্যায়ে নতুন ক্যাম্প ন্যু সাময়িকভাবে...
নভেম্বর ১৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া পর্তুগাল আর্মেনিয়ার বিপক্ষে যেভাবে গোলবন্যা তৈরি করল, সেটি তাদের সামর্থ্যের শক্তিশালী এক প্রমাণ। রোববার পোর্তোতে অনুষ্ঠিত গ্রুপ এফ-এর শেষ ম্যাচে ৯-১ গোলের বিশাল জয় নিয়ে তারা নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপের টিকিট—টানা সপ্তমবারের মতো ফুটবল বিশ্বমঞ্চে তাদের উপস্থিতি নিশ্চিত হলো এই জয়ে। ম্যাচটিতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ব্রুনো ফার্নান্দেজ ও জোয়াও নেভেস; দুজনই করেছেন দুর্দান্ত হ্যাটট্রিক।
হাঙ্গেরির সঙ্গে ড্র ও আয়ারল্যান্ডের কাছে হারের পর এই ম্যাচই ছিল পর্তুগালের সামনে শেষ সুযোগ। শুরু থেকেই তাই তারা রক্ষণভাগে নয়, আক্রমণেই জোর দেয়। সপ্তম মিনিটের গোল থেকেই ম্যাচের দিক নির্দেশনা ঠিক হয়ে যায়। এরপর রামোস প্রতিপক্ষের ডিফেন্সের ভুলে দ্বিতীয় গোল করেন। মাঝমাঠ থেকে দৃষ্টিনন্দন এক শটে নেভেস তৃতীয় গোলটি যোগ...
নভেম্বর ১৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের মধ্যে বহুল আলোচিত অদলবদল চুক্তি শেষ পর্যন্ত সম্পন্ন হয়েছে। ক্রিকবাজের বরাতে জানা গেছে, রাজস্থান পাচ্ছে চেন্নাইয়ের অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারানকে। বিপরীতে রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন যোগ দিচ্ছেন চেন্নাই সুপার কিংসে। শনিবার ১৫ নভেম্বর আইপিএলের রিটেনশন তালিকা ঘোষণার পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এই অদলবদল নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে জোর আলোচনা চলছিল। চেন্নাই দীর্ঘদিন ধরেই এমএস ধোনির পরবর্তী যুগের প্রস্তুতি নিচ্ছে, আর সেই ভাবনায় স্যামসনকে ভবিষ্যৎ নেতৃত্ব বিকল্প হিসেবে দেখছে ফ্র্যাঞ্চাইজিটি। স্যামসন ২০২১ সাল থেকে রাজস্থানকে নেতৃত্ব দিচ্ছেন এবং সেই বছর দলকে তুলেছিলেন ফাইনালে। অন্যদিকে ২০১২ সাল থেকে জাদেজা চেন্নাইয়ের অন্যতম ভরসা, তিনবার...
নভেম্বর ১০, ২০২৫
নিউজ ডেস্কঃ
রনজি ট্রফিতে ইতিহাস গড়লেন মেঘালয়ের ব্যাটসম্যান আকাশ কুমার চৌধুরী। পরপর আট বলে ছক্কা হাঁকিয়ে তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম হাফসেঞ্চুরির নতুন রেকর্ড গড়েছেন। অরুণাচল প্রদেশের বিপক্ষে মাত্র ১১ বলেই পঞ্চাশ পূর্ণ করে ক্রিকেটবিশ্বকে চমকে দিয়েছেন এই তরুণ ক্রিকেটার।অরুণাচলের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে মেঘালয়ের ব্যাটসম্যানরা শুরু থেকেই আধিপত্য বিস্তার করেন। ওপেনার অর্পিত ভাটেওয়াড়া করেন ২০৪ রান, অধিনায়ক কিশান লিংডো যোগ করেন ১১৯ রান এবং রাহুল দালাল সেঞ্চুরি করে থামেন ১৪৪ রানে। তাদের সম্মিলিত ব্যাটিং নৈপুণ্যে মেঘালয় গড়ে ৬২৮ রানের বিশাল সংগ্রহ।
তবে ইনিংসের আসল চমক আসে আট নম্বরে নামা আকাশ কুমার চৌধুরীর ব্যাট থেকে। প্রথম তিন বলে দুটি সিঙ্গল নেওয়ার পর ১২৬তম ওভারে অরুণাচলের স্পিনার লিমার দাবির করা পুরো ওভারটি ছক্কায় ভরিয়ে দেন তিনি।...