শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
আগস্ট ২৬, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতার ২ নম্বর ইউনিটটি প্রায় ছয় বছর ধরে উৎপাদনের বাইরে রয়েছে।২০২০ সালের নভেম্বর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকা ইউনিটটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হলেও এখনো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে ফিরতে পারেনি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কেন্দ্রটির ১ ও ২ নম্বর ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা ১২৫ মেগাওয়াট।দীর্ঘদিন বন্ধ থাকার কারণে ২ নম্বর ইউনিটের বিভিন্ন যন্ত্রাংশ পরীক্ষা, সংস্কার ও পরিবর্তনের প্রয়োজন দেখা দিয়েছে।এ জন্য ইউনিটটিতে বড় ধরনের ওভারহোলিং করার উদ্যোগ নেওয়া হয়েছে।
কেন্দ্রের সংশ্লিষ্ট প্রকৌশলীদের দেওয়া তথ্য অনুযায়ী, ২ নম্বর ইউনিটটি সংস্কার করে পুনরায় চালু করতে প্রায় ২০০ কোটি টাকা ব্যয় হতে পারে।এর আগে চলতি বছরের মে...
আগস্ট ২৬, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুর সদর উপজেলার নশিপুর এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সরকারি সারগুদাম থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া প্রায় ৩২৭ টন সার বিক্রির অভিযোগ উঠেছে।এ ঘটনায় গুদামের দায়িত্বে থাকা স্টোরকিপার মো. আকতারুল ইসলামকে আটক করেছে পুলিশ।সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নশিপুর এলাকায় বিএডিসির সরকারি সারগুদামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।আকতারুল ইসলাম (৩৫) খানসামা উপজেলার আরাজি জুগিরগোপা গ্রামের আফসার আলীর ছেলে।
কোতোয়ালি থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি গুদাম থেকে অনুমোদন ছাড়া বিপুল পরিমাণ সার বিক্রির তথ্য স্থানীয় প্রশাসনের কাছে আসে।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ পুলিশের একটি দল গুদামে অভিযান চালায়।এ সময় আকতারুলকে আটক করা হয়।
পুলিশ...
আগস্ট ২৪, ২০২৬
নিউজ ডেস্কঃ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস দিনাজপুর জেলার উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার ২৩ আগস্ট বিকেল সাড়ে ৫টায় জেল রোডস্থ দলীয় কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুস্থিত হয়।জেলা জাসাসের আহবায়ক প্রভাষক মোঃ আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে প্রস্তুতির সভায় বক্তব্য রাখেন, জেলা জাসাসের সদস্য সচিব মোঃ হুমায়ূন কবীর আনাফ, আহবায়ক কমিটির সদস্য আব্দুস সালাম, মাহবুবুর হক খান, মোঃ- মাহামুদ হাসানগোলাম মোস্তফা আলাল, মোঃ আল ইমরান, রাজিউর রহমান আমিন, কোরাইশ আক্তার স্মৃতি, পার্বতীপুর উপজেলা জাসাসের আহবায়ক মোঃ ওয়াহেদুল ইসলাম প্রমূখ।
IPCS News : Dhaka : আব্দুস সালাম, দিনাজপুর।
...
আগস্ট ২৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের (রেজিঃ নং- বি/১৭৬৫) দিনাজপুর শাখার দ্বিবার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।২২ আগস্ট ২০২৬, শনিবার, দিনাজপুর রেলওয়ে স্টেশনের ২ নং প্ল্যাটফর্মে এ সম্মেলনের আয়োজন করা হয়।সম্মেলন শেষে সংগঠনটি পরিচালনার জন্য ৩০ সদস্যবিশিষ্ট একটি নতুন কমিটি ঘোষণা করা হয়।এতে দিনাজপুর রেলওয়ে স্টেশন মাস্টার আরিফুল সভাপতি এবং মো. এমরান হোসেন সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম আর মনজু।দিনাজপুর শাখার আহ্বায়ক মো. সিরাজুল হকের সভাপতিত্বে এবং সদস্য মো. সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সংগঠনের...
আগস্ট ২২, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুর সদরে পুনর্ভবা নদীতে ডুবে লিমন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।নিখোঁজ হওয়ার প্রায় ১৭ ঘণ্টা পর বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার উলিপুর এলাকার নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।এ ঘটনায় নিহতের চার সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।নিহত লিমন দিনাজপুর শহরের সিপাহী পাড়া এলাকার লিটন ইসলামের ছেলে।সে তফিউদ্দীন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ১৯ আগস্ট ২০২৬ বিকেলে শহরের মাহুতপাড়া এলাকায় কয়েকজন শিক্ষার্থী পুনর্ভবা নদীতে গোসল করতে নামে।
একপর্যায়ে লিমন পানিতে নিখোঁজ হয়।স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধারের চেষ্টা করেন।পরে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায়।বৃহস্পতিবার দুপুর ১টার...
আগস্ট ২২, ২০২৬
নিউজ ডেস্কঃ
দেশের জ্বালানি সংকট মোকাবিলা এবং কয়লা আমদানিনির্ভরতা কমাতে দেশের কয়লাখনিগুলো থেকে উন্মুক্ত বা ওপেন-পিট পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।অর্থ ও বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সম্প্রতি বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি মিশ্রণ নিয়ে সরকার মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে এবং উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিষয়টি নিয়ে আলোচনা চলছে।পূর্ণাঙ্গ জ্বালানি নীতিও প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।সরকারের এই অবস্থানের পর দিনাজপুরের ফুলবাড়ীতে প্রায় দুই দশক আগে শুরু হওয়া কয়লাখনি-বিরোধী আন্দোলনের বিষয়টি আবারও সামনে এসেছে।
স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে।তবে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন নিয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত...
আগস্ট ১৮, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনির উত্তর পাশে ফসলি জমিতে গড়ে উঠেছে শত শত বহুতল ভবন।স্থানীয়দের অভিযোগ, খনি সম্প্রসারণের জন্য চিহ্নিত এলাকায় এসব ভবন গুলো নির্মাণ করা হয়েছে।ভবন গুলোর মালিকানা, নির্মাণের অনুমোদন এবং ভবিষ্যতে অধিগ্রহণের ক্ষতিপূরণ নিয়ে প্রশ্ন উঠেছে।পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের বাঁশপুকুর, কাজীপাড়া ও চৌহাটি মৌজায় সরেজমিনে দেখা যায়, কৃষিজমির মধ্যে তিন থেকে চারতলা পর্যন্ত বেশ কিছু ভবন নির্মাণ করা হয়েছে।অনেক ভবনই জনশূন্য।কয়েকটির প্রধান ফটকে তালা ঝুলছে।
অধিকাংশ স্থাপনায় পাকা সড়ক, ড্রেনেজ ও অন্যান্য নাগরিক সুবিধা নেই।জমির আইল ধরে এসব ভবনে যেতে হয়।হামিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজওয়ানুল হক জানান, বাঁশপুকুর ও কাজীপাড়া এলাকায় প্রায় ১৫০টি এবং চৌহাটি মৌজায় প্রায় ৫০টি মোট...
আগস্ট ১৭, ২০২৬
নিউজ ডেস্কঃ
জনবল সংকটের মধ্যেও দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসবের মাধ্যমে সন্তান জন্মদানের সংখ্যা উল্লেখযোগ্য।চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে হাসপাতালটিতে ৪৩১টি প্রসব হয়েছে।এর মধ্যে ৪১৩টি স্বাভাবিক এবং ১৮টি সিজারিয়ান প্রসব।তবে একই সময়ে হাসপাতালটিতে জনবল সংকটও প্রকট।৫০ শয্যার এই হাসপাতালে অনুমোদিত ৪১টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত রয়েছেন ১৬ জন।শূন্য রয়েছে ২৫টি পদ।১১ থেকে ২০ গ্রেডের ৮৪টি পদের বিপরীতে কর্মরত ৩৯ জন এবং শূন্য রয়েছে ৪৫টি পদ।
পাঁচটি পরিচ্ছন্নতাকর্মীর পদের বিপরীতে কর্মরত আছেন দুজন।ওয়ার্ডবয়ের পদেও কেউ কর্মরত নেই।হাসপাতাল সূত্রে জানা যায়, এখানে প্রতিদিন গড়ে ৬০ থেকে ৭০ জন রোগী ভর্তি থাকেন।বহির্বিভাগে ৫০০ থেকে ৬০০ জন রোগী চিকিৎসা নেন।ফুলবাড়ীর পাশাপাশি নবাবগঞ্জ, পার্বতীপুর...
আগস্ট ১৭, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের পার্বতীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে।আজ রবিবার (১৬ আগস্ট) সকালে পার্বতীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত আমান আজিজ।উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা খালিদ মােশরাফের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদ হুসাইন রাজু, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাজিব হোসাইন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পবিত্র কুমার রায়সহ অনেকে।এর আগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি বিভিন্ন...
আগস্ট ১৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুর জেলা জুড়ে বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের ঘাটতির কারণে তীব্র লোডশেডিং দেখা দিয়েছে।দৈনিক চার থেকে পাঁচবার, এমনকি কোনো কোনো এলাকায় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চরম ব্যাহত হচ্ছে দৈনন্দিন জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্য।স্থানীয়দের অভিযোগ, কিছু কিছু এলাকায় দিনে ১২ থেকে ১৪ ঘণ্টার বেশি বিদ্যুৎ থাকছে না।বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান গুলোর দেয়া তথ্য অনুযায়ী, জেলায় বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম।নেসকো-২ (বাণিজ্যিক ও শিল্প এলাকা): যেখানে প্রতিদিনের চাহিদা ২৮ মেগাওয়াট, সেখানে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ১৮ থেকে ২০ মেগাওয়াট।
নেসকো-১: ২১ মেগাওয়াট চাহিদার বিপরীতে সর্বনিম্ন ১৬.৪ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া গেছে।দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ (৫টি উপজেলা): ১২০ থেকে ১৭০ মেগাওয়াট চাহিদার বিপরীতে মিলছে মাত্র ৮০ থেকে...