শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুরে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ ও ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

আগস্ট ১২, ২০২৬

নিউজ ডেস্কঃ শ্রমিক নেতা মজিবুর রহমান মুজিবকে গ্রেপ্তার ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরে সড়ক অবরোধ এবং অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করছেন শ্রমিকেরা।মঙ্গলবার (১১ আগস্ট) সকাল থেকে নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড, সরকারি কলেজ মোড়, দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মোড়, বালুয়াডাঙ্গা ও কোতোয়ালি থানার মোড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক অবরোধ করা হয়।এর ফলে দূরপাল্লার বাসসহ অভ্যন্তরীণ সব রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে।আকস্মিক এই ধর্মঘটে দূর-দূরান্তের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। আন্দোলনরত শ্রমিকদের দাবি, গ্রেপ্তার করা শ্রমিক নেতা মজিবুর রহমান মুজিবকে অবিলম্বে মুক্তি দিতে হবে।এছাড়া তাকে নির্যাতনের অভিযোগে পুলিশের সিআইডি পরিদর্শক নওবুর রহমানকে গ্রেপ্তার এবং কোতোয়ালি থানার ওসি নুর নবীকে তাৎক্ষণিক...

শ্রমিকদের তিন দফা দাবি মেনে নেয়ার আশ্বাসের প্রেক্ষিতে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার

আগস্ট ১২, ২০২৬

নিউজ ডেস্কঃ কৃষকদল ও পরিবহন শ্রমিক নেতা মজিবর রহমান মজিবকে গ্রেফতার ও নির্যাতনের ঘটনায় দিনাজপুর জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা বিএনপি, আইনজীবী ও মোটর পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সাথে জরুরি যৌথ সভা অনুষ্ঠিত হয়।সভায় পরিবহন শ্রমিকদের তিন দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসের প্রেক্ষিতে নির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহবায়ক আব্দুল কাইয়ুম।মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় শ্রমিকদের তিন দফা মেনে নেয়ার আশ্বাসের প্রেক্ষিতে দিনাজপুরে অনির্দিষ্টকালের অবরোধ তুলে নেয়ার ঘোষণা দেয়া হয়। সভা শেষে দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীল আলম বলেন, শ্রমিকদের তিন দাবিই...

সাপে কামড় চিকিৎসায় আস্থা বাড়াচ্ছেন বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা

আগস্ট ১১, ২০২৬

নিউজ ডেস্কঃ সাপে কামড়ের আধুনিক চিকিৎসার প্রতি দিনাজপুরের বোচাগঞ্জে মানুষের ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সঠিক সময়ে চিকিৎসাসেবা ও অ্যান্টিভেনম প্রয়োগের মাধ্যমে সুস্থ হয়ে উঠছেন রোগীরা।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত হাসপাতালটিতে মোট ২৯ জন সাপে কাটা রোগী ভর্তি হন।চিকিৎসকদের দেওয়া তথ্যমতে, এর মধ্যে চারজন বিষধর গখরা (কোবরা) সাপের কামড়ে আক্রান্ত ছিলেন।জাতীয় চিকিৎসা প্রটোকল অনুসরণ করে দ্রুত অ্যান্টিভেনম প্রয়োগ ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে সব রোগীই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। সর্বশেষ গত ৫ আগস্ট বোচাগঞ্জ উপজেলার সাদিয়া আক্তার (১৭) নামে এক তরুণী সাপের কামড়ে আক্রান্ত হন।স্বজনরা তাকে সরাসরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।প্রাথমিক পরীক্ষা ও বিষক্রিয়ার...

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার পাসের হার কমে ৫৮.০৫%, এগিয়ে মেয়েরা

আগস্ট ১১, ২০২৬

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হারে বড় ধরনের অবনমন ঘটেছে।এ বছর এই বোর্ডের অধীনে পাসের হার নেমে এসেছে ৫৮.০৫ শতাংশে, যা গত বছর ছিল ৬৭.০৩ শতাংশ।বোর্ড সূত্রে জানা গেছে, এবার অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় মোট ১ লাখ ৮০ হাজার ৭৫২ জন শিক্ষার্থী অংশ নেন।এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৪ হাজার ৯২৫ জন।জিপিএ-৫ অর্জন করেছেন মোট ১৩ হাজার ৬৩৯ জন শিক্ষার্থী।লিঙ্গভিত্তিক ফলাফলে গতবারের মতো এবারও ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছেন। এ বছর জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্রীর সংখ্যা ৭ হাজার ১৫২ জন এবং ছাত্রের সংখ্যা ৬ হাজার ৪৮৭ জন।সার্বিক পাসের হারেও ছাত্রীদের অগ্রগতি লক্ষ করা গেছে; মেয়েদের পাসের হার যেখানে ৬৩.০১ শতাংশ, সেখানে ছেলেদের পাসের হার ৫৩.৩৩ শতাংশ।চলতি বছরের ফলাফলে প্রাতিষ্ঠানিক পারফরম্যান্সেও পরিবর্তন...

থানার ভেতরে সিআইডি কর্মকর্তাকে চড় ও হত্যার হুমকি: দিনাজপুর জেলা কৃষকদল নেতা আটক

আগস্ট ১১, ২০২৬

নিউজ ডেস্কঃ দিনাজপুর কোতোয়ালী থানার ভেতরেই দায়িত্ব পালনরত সিআইডির এক পুলিশ পরিদর্শককে গালিগালাজ, সজোরে চড় মরা এবং হত্যার হুমকি দেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা কৃষকদলের সদস্য সচিব মো. মজিবর রহমান মজিবকে (৫৬) আটক করে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।রোববার (৯ আগস্ট) রাতে ভুক্তভোগী সিআইডি পরিদর্শক নওয়াবুর রহমান বাদী হয়ে দিনাজপুর কোতোয়ালী থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন।মামলাটিতে মজিবর রহমান ছাড়াও আরও দুই অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার রাত সাড়ে ৮টার দিকে একটি হত্যা মামলার নথিপত্র সংগ্রহ ও পূর্ববর্তী তদন্ত কর্মকর্তার সঙ্গে আলোচনার কাজে কোতোয়ালী থানায় যান সিআইডি কর্মকর্তা নওয়াবুর রহমান।রাত ৯টা ৩৮ মিনিটের দিকে তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি)...

বিদেশি ফলে দিনাজপুরের যুবকের কামাল

আগস্ট ০৯, ২০২৬

নিউজ ডেস্কঃ আবুধাবিতে চাকরি করার সময় প্রথম নজর কাড়ে একটি অজানা ফল ‘কাঠলিচু’।সেই প্রবাস জীবনের স্বপ্নকে দেশে ফিরে বাস্তব রূপ দিয়ে এখন এলাকায় রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছেন যুবক মনিরুজ্জামান রিফাত (৩৫)।দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার জোতকৃষ্টপুর গ্রামে গড়ে তোলা তাঁর ফলের বাগান দেখে এখন দিনবদল ও সফলতার স্বপ্ন দেখছেন জেলার শত শত বেকার তরুণ ও উদ্যোক্তা।চলতি মৌসুমে নিজের পোল্ট্রি খামারের চারপাশের প্রায় দুই একর জমিতে শতাধিক গাছ থেকে সাড়ে ১০ লাখ টাকার কাঠলিচু বিক্রি করেছেন এই সফল উদ্যোক্তা।পাশাপাশি একই বাগানে উৎপাদিত উন্নত জাতের লটকন বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন বাজারে। প্রথমবার নিজের বাগানে উৎপাদিত এক হাজার লটকন চারা বিক্রি করতেও সম্পূর্ণ প্রস্তুত তিনি, যা থেকে আরও লাখ টাকার বেশি আয়ের আশা করছেন।চিরিরবন্দরের ভিয়াইল ইউনিয়নের জোতকৃষ্টপুর...

দিনাজপুরে ইমাম হুসাইন (আঃ)-এর চেহলাম উপলক্ষে ধর্মীয় বয়ান ও শোক র‍্যালি অনুষ্ঠিত

আগস্ট ০৯, ২০২৬

নিউজ ডেস্কঃ পবিত্র কারবালার মর্মান্তিক শোকাবহ স্মৃতি ও হযরত ইমাম হুসাইন (আঃ)-এর শাহাদাত স্মরণে দিনাজপুরে বাংলাদেশ শিয়া মুসলিম সম্প্রদায়ের উদ্যোগে ধর্মীয় বয়ান ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে শোক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।শনিবার ৮ আগস্ট ২০২৬ অনুষ্ঠানের শুরুতে কারবালার শিক্ষা ও হযরত ইমাম হুসাইন (আঃ)-এর ত্যাগের তাৎপর্য তুলে ধরে আয়োজিত আলোচনা সভায় ধর্মীয় বয়ান পেশ করেন মাওলানা ইব্রাহিম খলিল রিজভী ও মাওলানা হাসিম আব্বাসসহ সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ।​বয়ান শেষে বাংলাদেশ শিয়া মুসলিম সম্প্রদায়ের আহ্বায়ক মির্জা আসলাম আলীর নেতৃত্বে একটি বিশাল শোক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি দিনাজপুরের মিশন রোডস্থ ইমামবাড়ী থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক সার্কিট হাউস, ডিসি অফিস, জেলা স্কুল মোড় এবং রেলওয়ে স্টেশন প্রদক্ষিণ করে পুনরায় মিশন...

দিনাজপুরের বালুয়াডাঙ্গায় মাদকের ভয়াবহ বিস্তার: প্রতিকার চেয়ে পুলিশ সুপারের কাছে এলাকাবাসীর আবেদন

আগস্ট ০৬, ২০২৬

নিউজ ডেস্কঃ দিনাজপুর পৌরসভা ১০ নং ওয়ার্ড পশ্চিম বালুয়াডাঙ্গা (হঠাৎপাড়া) এলাকায় মাদকদ্রব্যের ব্যাপক বিস্তারে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা।মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দাবিতে জেলা পুলিশ সুপার (এসপি) ও অতিরিক্ত পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করে আবেদন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) দুপুর ১২টায় বালুয়াডাঙা হঠাৎপাড়া মসজিদ কমিটি ও স্থানীয় বাসিন্দারা দিনাজপুর পুলিশ প্রশাসন বরাবরে এ লিখিত আবেদন জানানো হয়। আবেদন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্রের মাধ্যমে পশ্চিম বালুয়াডাঙ্গা (হঠাৎপাড়া) এলাকার ঘরে ঘরে ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, হেরোইন এবং টাপেন্টাডলসহ বিভিন্ন ধরনের মাদক কেনাবেচা ও সেবন চলছে।দিন-রাত সমানতালে বহিরাগত মাদকসেবীরা এলাকায়...

বিয়ের প্রলোভনে বাড়িওয়ালার শারীরিক সম্পর্ক, মাঝরাতে হাতেনাতে ধরে পুলিশে দিলো এলাকাবাসী

আগস্ট ০৩, ২০২৬

নিউজ ডেস্কঃ বিয়ের প্রলোভন দেখিয়ে ভাড়াটিয়া নারীর সাথে দীর্ঘ ৩-৪ মাস ধরে অনৈতিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে বাড়িওয়ালাকে গ্রেফতার করেছে পুলিশ।গত শনিবার (১ আগস্ট) দিবাগত রাতে দিনাজপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শেখপুরা এলাকায় বাড়িওয়ালার নিজ বাড়িতেই এই ঘটনা ঘটে।পরে ভুক্তভোগী নারীর চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে অভিযুক্ত বাড়িওয়ালাকে হাতেনাতে আটক করে থানায় খবর দেন।অভিযুক্ত ব্যক্তির নাম মোঃ জাহিদ হোসেন (৪৯), তিনি দিনাজপুর পৌরসভার শেখপুরা এলাকার বাসিন্দা পিতা-মৃত আব্দুল হালিমের পুত্র। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী মোছাঃ জোস্না (৪৩) ও তার স্বামী মোঃ জমির উদ্দীন গত এক বছর ধরে অভিযুক্ত জাহিদ হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।ভাড়া থাকার সুবাদে গৃহকত্রী ও পরিবারের অনুপস্থিতির সুযোগ নিয়ে জাহিদ...

দিনাজপুরের সাবেক স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ, সাবেক স্বামী আটক

আগস্ট ০৩, ২০২৬

নিউজ ডেস্কঃ দিনাজপুরের বিরলে এক নারীকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামীর বিরুদ্ধে।শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ৭ নম্বর বিজোড়া ইউনিয়নের বিজোড়া (সুতারপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।ঘটনার পর অভিযুক্ত সাবেক স্বামী মাহবুবুর রহমানকে (৫১) আটক করেছে পুলিশ।নিহত নারীর নাম সুমাইয়া আক্তার শ্যামলী (২৫)।তিনি বিজোড়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে।আটক মাহবুবুর রহমান রংপুর কোতোয়ালি থানার লালবাগ এলাকার মৃত সফি উদ্দীনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে মাহবুবুর রহমান ও সুমাইয়া আক্তার শ্যামলীর বিবাহবিচ্ছেদ হয়।শনিবার রাতে মাহবুবুর রহমান বিজোড়া গ্রামে সাবেক স্ত্রীর বাবার বাড়িতে প্রবেশ করেন।একপর্যায়ে শ্যামলীর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।শ্যামলীর...