মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ডিসেম্বর ২৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে উত্তরের জেলা দিনাজপুরের রাজনীতির মাঠ।বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই জেলার ৬টি আসনের মধ্যে ৪টিতেই ছড়িয়ে পড়েছে চরম অসন্তোষ।দলীয় প্রার্থীর নাম পরিবর্তনের দাবিতে রাজপথে নেমেছেন মনোনয়নবঞ্চিত হেভিওয়েট নেতাদের অনুসারীরা।কোথাও মহাসড়ক অবরোধ, কোথাও মশাল মিছিল, আবার কোথাও কাফনের কাপড় পরে ও গলায় ফাঁসির দড়ি ঝুলিয়ে অভিনব কায়দায় প্রতিবাদ জানাচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা।
বিএনপির এই চরম অভ্যন্তরীণ কোন্দলকে পুঁজি করে প্রতিটি আসনেই নিজেদের জয়ের সম্ভাবনা দেখছে জামায়াত ইসলামি।দলটির দাবি, বিএনপির বিভক্তির সুযোগে ভোটাররা জামায়াতের পাল্লায় ঝুঁকবেন।
দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী):- এই আসনে সাবেক এমপি এজেডএম রেজওয়ানুল হককে বাদ দিয়ে একেএম কামরুজ্জামানকে...
ডিসেম্বর ০৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
রংপুরে এক মতবিনিময় সভায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন নির্বাচন এবং শিক্ষা-স্বাস্থ্য খাতের উন্নয়নসহ নানা বিষয়ে বিস্তৃত বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, দেশের সামগ্রিক স্থিতিশীলতার মূল ভিত্তি হচ্ছে আইনশৃঙ্খলা এবং শুরুতে কিছু চ্যালেঞ্জ থাকলেও এখন পরিস্থিতি অনেকটাই ইতিবাচক। তার বক্তব্যে উঠে আসে, পুলিশ বাহিনী ইতোমধ্যে নিজেদের সংগঠিত করেছে এবং সামনে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় পরীক্ষা হতে যাচ্ছে। তিনি জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও নির্বাচনকে আদর্শ নির্বাচন হিসেবে দেখতে চান, আর এ কারণে আইনশৃঙ্খলা রক্ষায় বাড়তি সতর্কতা জরুরি।
শিক্ষা...
নভেম্বর ২৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- কৃষিতত্ত্ববিদ ড. মো. মাহফুজ বাজ্জাজ বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট-এর সপ্তম মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।গত ১৯ নভেম্বর কৃষি মন্ত্রণালয় একটি অফিস আদেশের মাধ্যমে তাঁকে এই পদে দায়িত্বভার প্রদান করে।ড. বাজ্জাজ তাঁর কর্মজীবনের দীর্ঘ অভিজ্ঞতার শেষে বর্তমানে মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।ড. মো. মাহফুজ বাজ্জাজ ১৯৯৭ সালের ২৭ নভেম্বর কৃষি গবেষণা কেন্দ্র, বারি, পাবনায় বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন এবং ২০০১ সাল পর্যন্ত সেখানে দায়িত্ব পালন করেন।তিনি ২০০১ সালের ১৫ জুলাই থেকে ২০০৯ সালের ১৯ এপ্রিল পর্যন্ত বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দিনাজপুরের রাজবাড়ীস্থ গম গবেষণা উপকেন্দ্রে দায়িত্ব পালন করেন।একই উপকেন্দ্রে তিনি ২০০৯ সালের ২০ এপ্রিল থেকে ২০১৭ সালের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ঊর্ধ্বতন...
নভেম্বর ১৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
রংপুর বিভাগে জুলাইযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত ৫৩ জনের গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সোমবার (১৭ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করে তাদের নাম গেজেট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যাচাই–বাছাই প্রক্রিয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের বৈধতা প্রমাণিত না হওয়ায় মুক্তিযোদ্ধার মর্যাদা সংক্রান্ত পূর্বের ঘোষণা বাতিল করা হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত এই আদেশে বলা হয়, গেজেট বাতিলের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।সরকারি সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে অভিযোগ ও তথ্য সংগ্রহের পর চূড়ান্ত যাচাই-বাছাই সম্পন্ন করা হয়। সেই প্রক্রিয়ার ভিত্তিতেই রংপুর বিভাগের মোট ৫৩ জনকে জুলাইযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনার পাশাপাশি...
নভেম্বর ১৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দিনাজপুরের ছয়টি আসনে সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচার প্রচারণা জোরদার হয়েছে।বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রতিদিনই এলাকায় গণসংযোগ করে ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরছেন।অন্যদিকে কয়েকটি দল এখনো কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।বর্তমানে ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।এর মধ্যে কিছু আসনে দলীয় কোন্দল থাকলেও চূড়ান্ত প্রার্থিতা ঘোষণার পর ধীরে ধীরে অবস্থান একীভূত করছেন নেতারা।জামায়াত ইসলামী অনেক আগে থেকেই মাঠে সক্রিয়।জাতীয় পার্টি (জাপা) স্থানীয়ভাবে নির্বাচন অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করলেও এখনও কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায়।ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাসদ, এনসিপি ও গণ অধিকার পরিষদও নিজেদের...
নভেম্বর ১৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- উত্তরের শস্যভান্ডার হিসেবে পরিচিত দিনাজপুরের কৃষিতে এবার প্রকৃতির আশীর্বাদ, কিন্তু বাজারের অভিশাপ ! ধানের জেলার খেতাবের পাশাপাশি একসময় পান উৎপাদনে সুখ্যাতি অর্জন করা দিনাজপুরে, বিশেষ করে হাকিমপুর উপজেলায়, অনুকূল আবহাওয়ার কারণে পান পাতার বরজে এসেছে বাম্পার ফলন।কিন্তু এই ফলনই এখন কৃষকের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।বাজারে ন্যায্য দাম না পেয়ে ঐতিহ্যবাহী এই ফসল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন চাষিরা।সরেজমিনে দেখা যায়, জেলার ১৩টি উপজেলার মধ্যে অধিকাংশ জায়গায় পান চাষ কমে গেলেও, হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের মাধবপাড়া গ্রাম এখন সবুজে মোড়া পানের বরজে আচ্ছাদিত।কিন্তু এই সবুজ দৃশ্যপটের আড়ালে লুকিয়ে আছে চাষিদের চাপা কান্না।
চাষিদের দেওয়া তথ্য অনুযায়ী, পানের দাম অস্বাভাবিকভাবে কমে গেছে।গত বছর যে ১০০ পিস পান...
নভেম্বর ১৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই দেশের মানুষ ধর্মপ্রিয় মানুষ।ধর্মকে ভালোবাসে, আল্লাহর নবীকে ভালোবাসে, বিশ্বাস করে।কিন্তু ধর্মান্ধ নয়, সাম্প্রদায়িক নয়।আজ এই কথা গুলো মনে রেখে আমি গত নির্বাচনের হিসাব গুলো দেখাতে চাই।কত পারসেন্ট ভোট পেয়েছে জামায়াতে ইসলাম ? পাঁচ পারসেন্ট ? সাত পারসেন্টের বেশি না।রাতারাতি লাভ দিয়ে একান্নতে চলে যাবেন, এইটা মনে করি না।বাংলাদেশের মানুষ আপনাদের সহজে ভোট দেবে না।কারণ, আপনাদের তারা বিশ্বাস করে না।
শনিবার চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব এ কথা বলেন।নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ গণসমাবেশের আয়োজন করা হয়।মির্জা ফখরুল বলেন, আজ একটা দল সংকটকে আরও গভীর সংকটের দিকে নিয়ে যাচ্ছে।
যখন আমরা সবাই মিলে...
নভেম্বর ১৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- সরকারি ব্যাংকের চূড়ান্ত অবহেলা ও নথিপত্রের ভুলের শিকার হয়ে বর্তমানে মানবেতর জীবন-যাপন করছেন সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত একজন প্রবীণ কর্মকর্তা।যে ব্যক্তিগত নথির ভিত্তিতে তিনি এতদিন ব্যাংকের সমস্ত সুযোগ-সুবিধা ভোগ করেছেন, সেই একই নথিতে “জন্মতারিখ ভুল” থাকার অজুহাতে তাঁকে নতুন পেনশন সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।দিনাজপুর পুলহাট সোনালী ব্যাংক শাখার অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিক চৌধুরী (অবসর গ্রহণ: ২০০৮ সাল) ১২ নভেম্বর ২০২৫ বুধবার এই প্রতিনিধিকে জানান, তিনি যথারীতি এককালীন অবসরকালীন পেনশন গ্রহণ করেছিলেন।
তৎকালীন সরকারের প্রবর্তিত নতুন পেনশন নিয়ম অনুযায়ী, অবসরপ্রাপ্ত কোনো ব্যক্তি ১৬ বছর জীবিত থাকলে তিনি পুনরায় পেনশন ভোগ করার সুযোগ পাবেন।এই শর্ত পূরণ হওয়ায় প্রবীণ কর্মকর্তা মোঃ আবু...
নভেম্বর ০৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- হিমালয়ের পাদদেশ, উত্তর জনপদের অগ্রদূত দিনাজপুরে যেন শীতকাল তার 'রাজ অভিষেক' সেরে ফেলল সবার আগে।এখনও পুরোপুরি শীত না নামলেও, আবহাওয়া এখন থেকেই 'হালকা ঠান্ডার আমেজ' ছড়িয়ে দিয়ে বুঝিয়ে দিচ্ছে, এই বছরও শীতের প্রথম ছোঁয়াটা এই জেলাতেই পড়বে।রাত নামলেই হিমেল হাওয়ার স্পর্শ, ভোরে ঘাসের ডগায় মুক্তোর মতো ঝুলে থাকা শিশিরবিন্দু, আর সকালে শহর জুড়ে হালকা কুয়াশার চাদর সব মিলিয়ে প্রকৃতি এখন এক নতুন রূপে সেজে উঠেছে।
দিনের বেলায় সূর্যের উষ্ণতা থাকলেও, সন্ধ্যার পর থেকেই বাতাসে ঠান্ডা আমেজ স্পষ্ট।আবহাওয়া অফিস জানিয়েছে, দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমছে, যা বর্তমানে ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।
তবে দিনাজপুরের মানুষ আর অপেক্ষা করেননি, ঘরে তুলে রাখা উলের চাদর, সোয়েটার আর কম্বল ইতিমধ্যেই বের করতে শুরু করেছেন।ধোঁয়া...
নভেম্বর ০৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- জেলার হাট-বাজারে আগাম জাতের আমন ধান উঠতে শুরু করলেও মৌসুমের শুরুতেই ধানের ন্যায্য মূল্য না পেয়ে চরম হতাশায় ভুগছেন কৃষকরা।বিরল উপজেলার ধুকুরঝাড়ী বাজার এবং সদর উপজেলার গোপালগঞ্জ হাটে ধান বেচাকেনা জমজমাট হলেও, বিক্রি করে উৎপাদন খরচও উঠছে না বলে অভিযোগ করছেন তারা।ভোর সাড়ে ৫টা থেকে কৃষকেরা ভটভটি, নছিমন ও ব্যাটারিচালিত ভ্যানে করে ধান নিয়ে হাটে আসতে শুরু করেন।সকাল ১১টা পর্যন্ত চলে কেনা-বেচা।বর্তমানে আগাম জাতের বিনা-৭, বিনা-১৭, বিনা-৭৫ ধান প্রতি মণ বিক্রি হচ্ছে ১০২৫ থেকে ১০৭৫ টাকায়।এছাড়া পাথরভাটা, কোটরাপাড়ি বিক্রি হচ্ছে ১০৫০ থেকে ১১০০ টাকায়।অন্যদিকে, পুরোনো বোরো সম্পা কাটারি ও বগুড়া কাটারি প্রতি মণ বিক্রি হচ্ছে ১৬০০ থেকে ১৬৫০ টাকায়।
উৎপাদন খরচ বেশি হওয়ায় এই দামে ধান বিক্রি করে লাভের মুখ দেখা তো দূরের কথা, মূলধনও তুলে...