মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

খানসামায় যাত্রীছাউনি দখল করেচলছে অবৈধ দোকানপাট

নভেম্বর ০৪, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুরের খানসামা উপজেলায় কোটি টাকা রাজস্ব আদায়ের উৎস ও বাণিজ্যিক প্রাণকেন্দ্র (পাকেরহাট) এই বাজারের মধ্যে কোটি টাকা ব্যয়ে শাপলা চত্বরের পার্শ্বে নির্মাণ করা হয় যাত্রী ছাউনি।অভিযোগ উঠেছে ৫ই আগস্টে স্বৈরাচার সরকার পতনের পর এই যাত্রী ছাউনিটি দখল করে জমজমাট ব্যাবসা-বাণিজ্য পরিচালনা করছেন কিছু অসাধু ব্যবসায়ী।এতে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।জানা যায়, গত কয়েক বছর আগে যাত্রীদের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে সরকারি অর্থায়নে পাকেরহাটে নির্মাণ করা হয় যাত্রী ছাউনিটি।যাত্রীরা ওই স্থানে রোদ, বৃষ্টি এবং রেস্ট নেওয়া গাড়ি আসার আগ পর্যন্ত যাত্রী ছাউনিতে বসে অপেক্ষা করতেন। ভুক্তভোগী  এক যাত্রী আব্দুল কাদের অভিযোগ করে বলেন, আগে স্ট্যান্ডে গাড়ি আসার আগ পর্যন্ত যাত্রী ছাউনিতে বসে বা দাঁড়িয়ে থাকতে পারতাম, কিন্তু বর্তমানে...

দিনাজপুরের কাহারোলে সার ডিলারশিপ দুর্নীতি: জাল কাগজে পাঁচ লাইসেন্স

নভেম্বর ০৪, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুরের কাহারোল উপজেলায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) সার ডিলারশিপ নিয়োগে নজিরবিহীন জালিয়াতি ও নিয়ম বহির্ভ‚তভাবে একই পরিবারের একাধিক সদস্যের নামে একাধিক ডিলারশিপ নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।অভিযোগের কেন্দ্রে রয়েছেন কাহারোল উপজেলার মোঃ ফারুক খান ও তার পরিবারের সদস্যরা।অনুসন্ধানে জানা যায়, ফারুক খান এবং তার স্বজনরা মিলে কাহারোল উপজেলার চারটি এবং পার্শ্ববর্তী একটি উপজেলাসহ মোট পাঁচটি সারের ডিলারশিপ নিয়ন্ত্রণ করছেন।অভিযোগের তীব্রতা বাড়িয়েছে ডিলারশিপ পেতে জমা দেওয়া জাল কাগজপত্র ও ভুয়া পরিচয়ের ব্যবহার। অভিযোগ অনুযায়ী, মোঃ ফারুক খান নিম্নেলিখিত পাঁচটি প্রতিষ্ঠানের সার ডিলারশিপের নিয়ন্ত্রণ করছেন: সোনালী ট্রেডার্স (প্রো: ফারুক খান): এটি ফারুক খানের নিজ নামে রয়েছে।মোল্লা এন্টারপ্রাইজ (প্রো:...

বিরলে জমি সংক্রান্ত সংবাদকে ঘিরে জামায়াত ও এলাকাবাসীর মানব-বন্ধন

অক্টোবর ২৭, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দীপ্ত টিভির ফেসবুক পেইজে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখার আমির ও বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ আব্দুর রশিদের বিরুদ্ধে 'জমি দখল' সংক্রান্ত মিথ্যা, বানোয়াট ও একতরফা সংবাদ প্রচারের প্রতিবাদে বিশাল মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী ও স্থানীয় এলাকাবাসী।সোমবার (২৭ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার নাড়াবাড়ী হাটে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখা এবং ৪নং শহরগ্রাম ইউনিয়ন এলাকাবাসি'-এর ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে উপজেলা জামায়াতের নেতাকর্মীসহ শহরগ্রাম ইউনিয়নের সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, গত দুইদিন আগে দীপ্ত টিভির ফেসবুক পেইজে বিরল উপজেলা আমির হাফেজ আব্দুর রশিদের বিরুদ্ধে একটি 'লাইভ সংবাদ' পরিবেশন...

টানা সাতদিন পর ফিরলেও মাত্র ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চলছে বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

অক্টোবর ২৭, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দীর্ঘ সাতদিনের অচলাবস্থা কাটিয়ে অবশেষে আংশিকভাবে উৎপাদনে ফিরলো দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র।গত রবিবার দুপুর দুইটা থেকে কেন্দ্রটির ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটি চালু করা হয়েছে।এর মাধ্যমে পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া বিদ্যুৎ কেন্দ্রটি অন্তত আংশিক আলো দেখলো।গত ১৯ অক্টোবর দিবাগত রাতে যান্ত্রিক ত্রুটির কারণে ১ নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।এর পূর্বে ১৬ অক্টোবর থেকে ৩য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ।২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকেই কার্যত অচল। ফলে, ১৯ অক্টোবর ১ নম্বর ইউনিট বন্ধ হতেই অন্যতম গুরুত্বপূর্ণ এই বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি স্তব্ধ হয়ে যায়।কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক নিশ্চিত করেছেন, বর্তমানে চালু হওয়া ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটি থেকে বিদ্যুৎ...

ডিএনসি’র জালে ধরা পড়ল ৬২ কেজি গাঁজা, ট্রাকসহ আটক ২ মাদক কারবারি

অক্টোবর ২৭, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) দিনাজপুর জেলা কার্যালয়ের একটি চৌকস দল রবিবার ২৬ অক্টোবর অভিযানে ৬২ কেজি গাঁজাসহ একটি ট্রাক এবং এর চালক ও হেলপারকে আটক করেছে।ট্রাকের মধ্যে সুকৌশলে লুকিয়ে রাখা হয়েছিল মাদকের এই বিশাল চালান।এই সফল অভিযান দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন মির্জাপুর বাস টার্মিনাল এলাকার মেসার্স এম এস মোটরস-এর সামনে থেকে পরিচালিত হয়।ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ আব্দুর রাজ্জাক-এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযানটি চালানো হয়। সূত্র মতে, মাদক কারবারিরা ট্রাকে করে গাঁজাগুলো এমনভাবে লুকিয়ে রেখেছিল যেন সাধারণ মানুষের নজরে সহজে না আসে।এই পদ্ধতিতেই তারা এক স্থান থেকে অন্য স্থানে মাদকদ্রব্য স্থানান্তর করত।গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি'র চৌকস দলটি আগে থেকেই...

উপখাদ্য পরিদর্শক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: দিনাজপুর থেকে যোগাযোগ ডিভাইসসহ পরীক্ষার্থী আটক

অক্টোবর ২৬, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- খাদ্য অধিদপ্তরের 'উপখাদ্য পরিদর্শক' পদের লিখিত পরীক্ষায় ভয়াবহ জালিয়াতির অভিযোগে দিনাজপুর থেকে কৃষ্ণকান্ত রায় (স্নাতক) নামে এক পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় পরীক্ষা শুরুর পরপরই শহরের কসবা এলাকার কেরী মেমোরিয়াল হাইস্কুল কেন্দ্র থেকে তাকে হাতেনাতে ধরা হয়।আটক পরীক্ষার্থী কৃষ্ণকান্ত রায়, বিরল উপজেলার বাসিন্দা হলেও দিনাজপুরের ফকিরপাড়ায় একটি ছাত্রাবাসে থাকতেন।কেন্দ্র সূত্র জানায়, পরীক্ষার হলে তিনি বারবার অস্বাভাবিকভাবে কাশছিলেন।বিষয়টি কর্তব্যরত শিক্ষকদের কাছে সন্দেহজনক মনে হওয়ায় তাকে জেরা ও তল্লাশি করা হয়। তল্লাশির পর তার কাছ থেকে বিশেষ যোগাযোগ ডিভাইস উদ্ধার করা হয়।জিজ্ঞাসাবাদে কৃষ্ণকান্ত রায় জালিয়াতির কথা স্বীকার করেন এবং জানান, এই প্রশ্ন ফাঁস চক্রটির মূল ঘাঁটি ঢাকায়।তাদের...

দিনাজপুরে এইচএসসি ফলে মহাবিপর্যয় : স্বীকৃতি বাতিলের কঠোর হুঁশিয়ারি বোর্ডের

অক্টোবর ২৬, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচএসসি) ২০২৫-এর ফলাফলে বড় ধরনের ধস নেমেছে দিনাজপুর শিক্ষা বোর্ডে।এবারের পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৫৭.৫ শতাংশ, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন।তবে সবচেয়ে উদ্বেগজনক খবর হলো, বোর্ডের অধীনে ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও কৃতকার্য হতে পারেনি।গত বছর এই সংখ্যা ছিল ২০, অর্থাৎ এক বছরেই শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ২৩টি।শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এই ৪৩টি কলেজের ১৮২ জন পরীক্ষার্থীর কেউই পাসের মুখ দেখেনি। জেলাভিত্তিক হিসাবে নীলফামারীতে ১০টি, কুড়িগ্রামে ৯টি, ঠাকুরগাঁওয়ে ৬টি, লালমনিরহাটে ৫টি, দিনাজপুর ও রংপুরে ৪টি করে, পঞ্চগড়ে ৩টি ও গাইবান্ধায় ২টি প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।এই ভয়াবহ ফল বিপর্যয়ের পর কলেজ গুলোকে কঠোর বার্তা দিয়েছে দিনাজপুর শিক্ষা...

রাজশাহী রেলওয়ে জেনারেল হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষনা

অক্টোবর ২৬, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- চিকিৎসা সেবায় রাজশাহীর জন্যে এলো আরও একটি সুখবর।এখন থেকে রাজশাহী রেলওয়ে জেনারেল হাসপাতালে সাধারণ মানুষ ১০ টাকা টিকেটে নিতে পারবে চিকিৎসাসেবা। গত শনিবার (২৫ অক্টোবর) রাজশাহী রেলওয়ে জেনারেল হাসপাতাল আনুষ্ঠানিকভাবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষনা করা হয়।দুপুর ১টায় বেলুন-ফেস্টুন উড়িয়ে এ উন্মুক্ত করণের উদ্বোধন করেন রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফকালে রেলপথ সচিব জানান, সারাদেশে রেলের দশটি হাসপাতাল আছে। তার একটি রাজশাহীর ২০ শয্যার এই হাসপাতাল।এটি এখন রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগের যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত হবে।এখানে ইতোমধ্যে ৪ জন চিকিৎসক, ১ জন মেডিক্যাল টেকনোলজিস্ট ও ১০ জন নার্স পদায়ন করা হয়েছে।২০ শয্যার এই হাসপাতালকে আমাদের ৩১ শয্যা...

জমে উঠেছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী দুইশ বছরের পুরোনো ঢেমঢেমিয়া কালি মেলা

অক্টোবর ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এবং দুইশ বছরের পুরোনো ঢেমঢেমিয়া কালি মেলা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নে শুরু হয়েছে।মহিষ ও ঘোড়া বিক্রির জন্য এই মেলা উত্তরাঞ্চল জুড়ে সুপরিচিত।বাংলা কার্তিক মাসের শ্যামাপূজার অমাবস্যা উপলক্ষে ঐতিহ্যবাহী এই মেলার আয়োজন করা হয়। সে হিসেবে গত সোমবার (২০ অক্টোবর) থেকে এই মেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।যদিও পূজার আনুষ্ঠানিকতা সাত দিনে শেষ হয়, মেলার আয়োজন চলে পুরো মাসজুড়ে।মেলাটির প্রধান আকর্ষণ মহিষ ও ঘোড়ার হাট।ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও রংপুরসহ বিভিন্ন স্থান থেকে বিক্রেতারা তাদের পশু নিয়ে এসেছেন।মহিষের পাশাপাশি মেলায় তাজিয়া, ভুটানি, মনিপুরী, পঙ্খীরাজ ও রাজা বাহাদুরসহ বিরল নামের ঘোড়াও উঠেছে। দিনাজপুরের চিরিরবন্দর থেকে চারটি ঘোড়া নিয়ে মেলায় আসা সাহীন আলম, তাজিয়া...

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও একজন

অক্টোবর ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকায় বিষাক্ত মদপানে ছয়জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। গুরুতর অসুস্থ আরও একজন বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের সবাই নিম্নআয়ের পেশার মানুষ কেউ ভ্যানচালক, কেউ মিল শ্রমিক, আবার কেউ মাছ ব্যবসায়ী।নিহতরা হলেন নফরকান্দি গ্রামের ভ্যানচালক খেদের আলী (৪০), খেজুরা হাসপাতালপাড়ার মাছ ব্যবসায়ী মোহাম্মদ সেলিম (৪০), পিরোজখালী স্কুলপাড়ার ভ্যানচালক মোহাম্মদ লান্টু ওরফে রিপু (৩০), শংকরচন্দ্র গ্রামের শ্রমিক মোহাম্মদ শহীদ (৪৫), ডিঙ্গেদহ টাওয়ারপাড়ার মিল শ্রমিক মোহাম্মদ সামির (৫৫) এবং এশিয়া বিস্কুট ফ্যাক্টরি পাড়ার শ্রমিক সরদার মোহাম্মদ লান্টু (৫২)। এছাড়া দিনমজুর আলিম উদ্দিন (৩৮) গুরুতর অবস্থায় সদর হাসপাতালে চিকিৎসাধীন। চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের...