দিনাজপুরের বোচাগঞ্জে পুবালী ব্যাংকের ক্যাশলেস ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন
আপডেটঃ ৩:৩৩ অপরাহ্ণ | জুলাই ১৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় পুবালী ব্যাংক সেতাবগঞ্জ উপশাখায় কিউআর কোডের মাধ্যমে ক্যাশলেস ব্যাংকিং ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।১২ জুলাই (রবিবার) বেলা ১১টায় উপজেলার সওদাগরপট্টিতে অবস্থিত ব্যাংকটির উপশাখা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।পুবালী ব্যাংক সেতাবগঞ্জ উপশাখা ব্যবস্থাপক মো. জাহিদুদ দৌলা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার সহকারী পরিচালক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: পুবালী ব্যাংক দিনাজপুর শাখার এজিএম মো. সাইফুল ইসলামসেতাবগঞ্জ দোকান মালিক সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. শাহনেয়াজ পারভেজ শাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, জহুরা অটো রাইস মিলের এমডি আব্দুল্লাহ আল কাফী লিটন।
এছাড়াও অনুষ্ঠানে সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুস সাত্তার, ব্যাংক গ্রাহক মো. আলী আশরাফ ও জাবিরসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।বক্তারা আধুনিক ও ডিজিটাল ব্যাংকিং বিনির্মাণে ক্যাশলেস বা নগদবিহীন লেনদেনের গুরুত্ব এবং এর নানা সুবিধার কথা তুলে ধরেন।
গ্রাহক সমাবেশ শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ একটি র্যালি ও বেলুন উড়িয়ে পুবালী ব্যাংকের এই নতুন ক্যাশলেস ব্যাংকিং কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন।
IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।

