শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

চাকরির পেছনে না ছুটে পটল চাষেই লাখপতি দিনাজপুরের আব্দুর রহিম

জুন ২৭, ২০২৬

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- চাকরির পেছনে না ছুটে কৃষিতে ভাগ্যবদল করেছেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগডোবা গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা আব্দুর রহিম।সম্পূর্ণ জৈব সার ও বিষমুক্ত পদ্ধতিতে উন্নত জাতের দেশি পটল চাষ করে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন তিনি।তাঁর এই অভাবনীয় সাফল্য এখন সবার মুখে মুখে।আব্দুর রহিম চলতি মৌসুমে মাত্র ৪৫ শতক জমিতে দেশি জাতের পটলের আবাদ করেন।জমি প্রস্তুত, বীজ, সার ও সেচসহ তাঁর মোট খরচ হয় প্রায় ৫২ হাজার টাকা।আর এ পর্যন্ত তিনি পটল বিক্রি করেছেন ১ লাখ ৭০ হাজার টাকার। ফলে সব খরচ বাদে মাত্র এক মৌসুমেই তাঁর নিট লাভ হয়েছে ১ লাখ ১৮ হাজার টাকা।আব্দুর রহিম জানান, স্থানীয় বাজারে এই পটলের ব্যাপক চাহিদা ও ভালো দাম থাকায় তিনি দারুণ লাভবান হয়েছেন।ৎআব্দুর রহিমের এই সাফল্য দেখে এলাকার অন্য কৃষকেরাও এখন পটল চাষে উদ্বুদ্ধ হচ্ছেন।স্থানীয়...

জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় যুব ডেভেলপমেন্ট নারী ফুটবলে চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ

জুন ২৪, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীতে অনুষ্ঠিত জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় যুব ডেভেলপমেন্ট নারী ফুটবল প্রতিযোগিতার রাজশাহী ভেন্যুর ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা দল।মঙ্গলবার (২৩ জুন) রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে তারা স্বাগতিক রাজশাহী জেলাকে টাইব্রেকারে ৫-৪ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয়।নির্ধারিত সময়ে উভয় দল গোলশূন্য ড্র করায় ম্যাচের ফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নিতে হয়।সেখানে চাঁপাইনবাবগঞ্জের খেলোয়াড়রা অধিক স্নায়ুচাপ সামলে জয় নিশ্চিত করে। ফাইনালে দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা পায়নি।ফলে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় টাইব্রেকার।শেষ পর্যন্ত ৫-৪ ব্যবধানে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়নের ট্রফি নিজেদের করে নেয়...

সফলতার দৃষ্টান্ত: হিলিতে হাঁস পালন করে স্বাবলম্বী মাহফুজার

জুন ২১, ২০২৬

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুরের হিলির রিকাবি চকচকা গ্রামের যুবক মাহফুজার রহমান হাঁস পালন করে বেকারত্ব দূর করে স্বাবলম্বী হয়েছেন।২০২২ সালে ইউটিউব দেখে মাত্র ১০০টি দেশি হাঁস নিয়ে যাত্রা শুরু করলেও, চার বছরের ব্যবধানে বর্তমানে তার খামারে হাঁসের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজারে।প্রাকৃতিক উপায়ে লালনপালন করা এই খামার থেকে সব খরচ বাদ দিয়ে বছরে তার আয় হচ্ছে প্রায় পাঁচ লাখ টাকা।​মাহফুজার জানান, বাজারে ডিম ও মাংসের ভালো চাহিদা থাকায় ধাপে ধাপে তিনি খামারের পরিধি বাড়িয়েছেন।প্রতি পিস হাঁস ১৮০-২০০ টাকায় বিক্রি হচ্ছে। তার এই উদ্যোগে নিজের ভাগ্য বদলের পাশাপাশি এলাকার আরও ৫ জন বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।খামারের শ্রমিক আব্দুর রহিম জানান, এখানে কাজ করে এখন তার সংসার ও সন্তানদের পড়াশোনার খরচ ভালোভাবে চলছে।​বাজারে গরুর মাংস ও মুরগির দাম...

দিনাজপুরের পাঁচ উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচি: কমেছে ঝরে পড়া, বেড়েছে উপস্থিতি

জুন ১৮, ২০২৬

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- প্রাথমিক শিক্ষায় এক যুগান্তকারী পরিবর্তন এনেছে দিনাজপুর জেলার পাঁচটি উপজেলায় বর্তমান সরকারের উদ্যোগে চালু হওয়া স্কুল ফিডিং কর্মসূচি।শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতি বেড়েছে এবং ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমেছে।জেলার বিরল, কাহারোল, বোচাগঞ্জ, ঘোড়াঘাট ও বিরামপুর উপজেলার ৬০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম চলমান রয়েছে।প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে গত ২৮ ডিসেম্বর ২০২৫ সালে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় সপ্তাহে পাঁচ দিন শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার সরবরাহ করা হচ্ছে।খাদ্য তালিকায় রয়েছে দুটি বনরুটি, সিদ্ধ ডিম ও কলা-যা শিশুদের দৈনন্দিন পুষ্টি ও প্রোটিনের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কর্মসূচির...

দিনাজপুরে আত্মসাৎ করা ২৫ লাখ টাকা ফেরতের নির্দেশ মানছেন না অধ্যক্ষ

জানুয়ারি ১২, ২০২৬

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুর সদর উপজেলার আটোর মোহাম্মদীয়া ফাযিল (স্নাতক) মাদরাসার অধ্যক্ষ আহসান হাবিবের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার গুরুতর অভিযোগ উঠেছে।মাদরাসা ফান্ডের প্রায় ২৫ লাখ ২৩ হাজার ২৬০ টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে জেলা প্রশাসক, দুদক এবং মাদরাসা পরিচালনা কমিটির কাছে লিখিত আবেদন জানিয়েছেন শিক্ষক-কর্মচারী ও স্থানীয় এলাকাবাসী।অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর ২০২৪ থেকে বর্তমান সময় পর্যন্ত মাদরাসার বিবিধ আয়ের ২৫ লাখ ২৩ হাজার ২৬০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা না দিয়ে অধ্যক্ষ আহসান হাবিব ব্যক্তিগতভাবে আত্মসাৎ করেছেন। এই বিপুল পরিমাণ টাকা আদায়ে গত ১৩ নভেম্বর ২০২৫ তারিখে জেলা প্রশাসক বরাবর পৃথক দুটি আবেদন করা হয়।উক্ত আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখে অতিরিক্ত...

দিনাজপুরে প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

ডিসেম্বর ২৯, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ২নং মন্মথপুর ইউনিয়নে এক বুদ্ধিপ্রতিবন্ধীর পৈতৃক বসতভিটা ও আবাদি জমি প্রতারণার মাধ্যমে লিখে নেওয়ার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে এলাকা।অভিযুক্ত শ্রী নৌতন চন্দ্র দাস ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিশাল মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।এদিকে ভুক্তভোগী পরিবার পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার,এসি ল্যান্ড, পার্বতীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগের তথ্য অনুযায়ী, গত ২১ অক্টোবর ২০২৫ তারিখ সকালে দেউল চাকলাপাড়া গ্রামের মৃত তারনী কান্ত দাসের বুদ্ধিপ্রতিবন্ধী ছেলে শুভ চন্দ্র দাসকে (২৩) প্রয়োজনীয় কাজের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান প্রতিবেশী নতুন চন্দ্র সরকার ও তার সহযোগীরা।অভিযোগ উঠেছে, প্রতিবন্ধী শুভকে ফুসলিয়ে এবং মিথ্যা প্রলোভন ও ভয়ভীতি...

মৃত্যুর পরও স্বাক্ষর করেছেন ডিলার: কাহারোলে চাঞ্চল্যকর জালিয়াতি

ডিসেম্বর ২৯, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুরের কাহারোল উপজেলায় মেসার্স সোনালী ট্রেডার্স নামক এক সার ডিলারের মৃত্যুর পরও তার নাম ব্যবহার করে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত টানা তিন মাস সার উত্তোলন ও বিক্রির অভিযোগ উঠেছে।কৃষি বিভাগকে ম্যানেজ করে মৃত ব্যক্তির স্বাক্ষর জাল করে এই বিশাল অঙ্কের সার উত্তোলন করা হয়েছে বলে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় কৃষকরা। প্রাপ্ত তথ্যে জানা যায়, মেসার্স সোনালী ট্রেডার্সের স্বত্বাধিকারী ও বিসিআইসি-বিএডিসি সার ডিলার মোঃ ফারুক মিয়া গত ৭ অক্টোবর, ২০২৫ তারিখে সৌদি আরবে থাকাকালীন মৃত্যুবরণ করেন।নিয়ম অনুযায়ী ডিলারের মৃত্যুতে লাইসেন্সের কার্যকারিতা স্থগিত হওয়ার কথা থাকলেও, রহস্যজনকভাবে তার নামে সার বরাদ্দ অব্যাহত থাকে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, ফারুক মিয়ার দুই ছেলে মোঃ জুবায়ের খান ও ডা. মোঃ তৌহিদ...

হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত দিনাজপুর সদর: শৈত্যপ্রবাহের পূর্বাভাস

ডিসেম্বর ২৪, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- উত্তরের সীমান্তঘেঁষা জেলা দিনাজপুরে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত।ডিসেম্বরের শেষভাগে এসে কনকনে ঠান্ডা, ঘন কুয়াশা আর হিমেল বাতাসের দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে দিনাজপুর সদরসহ পুরো জেলার স্বাভাবিক জনজীবন।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোর থেকেই জেলা শহর ও আশপাশের এলাকা ঘন কুয়াশায় ঢাকা পড়ে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে দৈনন্দিন কর্মকাণ্ড।তীব্র শীতের কারণে দিনাজপুর শহরের প্রধান সড়ক, স্টেশন রোড ও বাহাদুর বাজারসহ জনাকীর্ণ এলাকা গুলোতে মানুষের উপস্থিতি আশঙ্কাজনকভাবে কমে গেছে।জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না।যারা বের হচ্ছেন, তাদের পরনে দেখা যাচ্ছে ভারী শীতবস্ত্র।বিশেষ করে দিনাজপুর সদর উপজেলার খোলা এলাকা ও মাঠপ্রান্তরের জনপদগুলোতে শীতের কামড় সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। মাঠে কর্মরত কৃষক ও শহরের দিনমজুরদের ভোগান্তি...

দিনাজপুরে বিএনপির কোন্দল: জামায়াতের পালে হাওয়া

ডিসেম্বর ২৪, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে উত্তরের জেলা দিনাজপুরের রাজনীতির মাঠ।বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই জেলার ৬টি আসনের মধ্যে ৪টিতেই ছড়িয়ে পড়েছে চরম অসন্তোষ।দলীয় প্রার্থীর নাম পরিবর্তনের দাবিতে রাজপথে নেমেছেন মনোনয়নবঞ্চিত হেভিওয়েট নেতাদের অনুসারীরা।কোথাও মহাসড়ক অবরোধ, কোথাও মশাল মিছিল, আবার কোথাও কাফনের কাপড় পরে ও গলায় ফাঁসির দড়ি ঝুলিয়ে অভিনব কায়দায় প্রতিবাদ জানাচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা। বিএনপির এই চরম অভ্যন্তরীণ কোন্দলকে পুঁজি করে প্রতিটি আসনেই নিজেদের জয়ের সম্ভাবনা দেখছে জামায়াত ইসলামি।দলটির দাবি, বিএনপির বিভক্তির সুযোগে ভোটাররা জামায়াতের পাল্লায় ঝুঁকবেন। দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী):- এই আসনে সাবেক এমপি এজেডএম রেজওয়ানুল হককে বাদ দিয়ে একেএম কামরুজ্জামানকে...

পুলিশ এখন সংগঠিত:- নির্বাচনকে সামনে রেখে পররাষ্ট্র উপদেষ্টার সতর্কবার্তা

ডিসেম্বর ০৭, ২০২৫

নিউজ ডেস্কঃ রংপুরে এক মতবিনিময় সভায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন নির্বাচন এবং শিক্ষা-স্বাস্থ্য খাতের উন্নয়নসহ নানা বিষয়ে বিস্তৃত বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, দেশের সামগ্রিক স্থিতিশীলতার মূল ভিত্তি হচ্ছে আইনশৃঙ্খলা এবং শুরুতে কিছু চ্যালেঞ্জ থাকলেও এখন পরিস্থিতি অনেকটাই ইতিবাচক। তার বক্তব্যে উঠে আসে, পুলিশ বাহিনী ইতোমধ্যে নিজেদের সংগঠিত করেছে এবং সামনে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় পরীক্ষা হতে যাচ্ছে। তিনি জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও নির্বাচনকে আদর্শ নির্বাচন হিসেবে দেখতে চান, আর এ কারণে আইনশৃঙ্খলা রক্ষায় বাড়তি সতর্কতা জরুরি। শিক্ষা...