রবিবার ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ষড়যন্ত্র রুখে দিয়ে আলোর মুখ দেখল আফাআউস: ঘোষিত হলো নতুন কার্যনির্বাহী কমিটি

আপডেটঃ ৩:৪০ অপরাহ্ণ | জুলাই ১৮, ২০২৬

নিউজ ডেস্কঃ

নানা চক্রান্ত ও দফায় দফায় উত্তেজনা পেরিয়ে অবশেষে আলোর মুখ দেখল দিনাজপুর সদরের রাজবাটী আল-ফালাহ আ’ম উন্নয়ন সংস্থা (আফাআউস)।গত ১৬ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) সংস্থাটির ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির অনুমোদন দিয়ে নাম প্রকাশ করা হয়েছে।প্রধান নির্বাচন কমিশনার এবং গাওসুল আযম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বিলকিস তহমিনা আক্তার বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।সভাপতি: মোঃ আব্দুল মান্নান সরকার, সহ-সভাপতি: মোঃ রফিকুল ইসলাম সদস্য সচিব ও নির্বাহী পরিচালক (উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা) মোঃ মমতাজুল ইসলাম।

কার্যকরী সদস্যবৃন্দ: মোঃ জালাল উদ্দীন, মোঃ মোর্শেদ আলী চৌধুরী, মোছাঃ তুহিনা সুলতানা বেবী, মোছাঃ আফরুজা রুজি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালে ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকেই এই জনকল্যাণমূলক প্রতিষ্ঠানটিকে ঘিরে দফায় দফায় উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হচ্ছিল।একটি কুচক্রী ও স্বার্থান্বেষী মহল প্রতিষ্ঠানটি ধ্বংস করার জন্য উঠেপড়ে লেগেছিল।

অভিযোগ রয়েছে, নতুন কমিটি গঠনের পরও সেই স্বার্থান্বেষী মহলটি গোপনে তাদের ধ্বংসাত্মক কার্যক্রম ও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।তবে নতুন কমিটি গঠনের মাধ্যমে সকল ষড়যন্ত্র প্রতিহত করে সংস্থাটি তার স্বাভাবিক ও সেবামূলক কার্যক্রম গতিশীল রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

IPCS News : Dhaka : আব্দুস সালাম, দিনাজপুর।