মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাসিকে তৈরী কৃত বিশাল নৌকা নজর কাড়ছে নগর বাসীর

জুন ১৮, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে মহানগরীতে মিছিল মিটিংসহ প্রচার প্রচারণা সরগরম হয়ে উঠেছে।নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে শোভা পাচ্ছে কাপড় বা কাঠের তৈরী বিভিন্ন সাইজ ও রংয়ের নৌকা।এতে দৃষ্টি নন্দিত হচ্ছে নগরবাসীর।তবে মহানগরীর বঙ্গবন্ধু কলেজ মোড়ে ড্রেনের উপর বিশাল আকৃতির তৈরী নৌকায় দৃষ্ঠি কেড়েছে সবার।এই মোড়ে নির্মিত নৌকায় বিকেল থেকে রাত পর্যন্ত চলে নৌকার প্রচার প্রচারণা ও খোশ আড্ডা।রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভীনের উদ্যোগে এই নৌকা তৈরী করা হয়েছে।বঙ্গবন্ধু কলেজ মোড়ে সুসজ্জিত বিশাল এই নৌকাটি তৈরী করতে খরচ হয়েছে প্রায় ৮০ হাজার টাকা।এর দৈর্ঘ প্রায় ১৮ মিটার ও উচ্চতায় ৫ মিটার।নৌকা তৈরীর কারিগর বকুল জানান, লিটন ভায়ের মনোনয়ন পাওয়ার পরপরই আমার মাথায় নৌকা তৈরীর চিন্তা আসে। এর পর মর্জিনা...

আচরণবিধি লংঘন করলে প্রার্থীতা বাতিল : ইসি রাশিদা

জুন ১৭, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা বলেছেন, কোন প্রার্থী আচরণবিধি লংঘন করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এমনকি তাদের প্রার্থীতাও বাতিল করা হতে পারে।১৬ জুন শুক্রবার বেলা ১১ টার দিকে রাজশাহীতে সিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসারদের সাথে মত-বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।রাশিদা সুলতানা আরো বলেন, সিটি নির্বাচন ঘিরে কমিশন সতর্ক ও অনড় অবস্থানে রয়েছে।কোন অনিয়ম হলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে।রাজশাহীতে প্রচার প্রচারণার ক্ষেত্রে এখন পর্যন্ত বড় ধরনের কোন আচরণবিধি লঙ্ঘনের ঘটনা আমরা পায়নি।প্রার্থীদের আরচন বিধি লঙ্ঘনের বিষয়টি কঠোর ভাবে নজরদারি করা হচ্ছে।ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে...

রাজশাহীতে নতুন কৌশলে সংগঠিত হচ্ছে জামায়াত-শিবির

জুন ১৭, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- জামায়াত-শিবির।আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আন্দোলন সংগ্রাম এবং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই বিভিন্ন এনজিও, ব্যবসা প্রতিষ্ঠানের নামে নতুন নতুন কৌশল নিয়ে ভিতরে ভিতরে সুসংগঠিত করছে নিজেদের।সূত্র মতে, এক সময়ের জামায়াত-শিবিরের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল এই রাজশাহী অঞ্চল।৭৫ পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তণের পর ধীরে ধীরে এই অঞ্চলে দলটি তাদের শক্ত অবস্থান তৈরি করে।স্বাধীনতা বিরোধী হয়েও তাদের বিচার না হওয়ায় তারা অপ্রতিরোধ্য হয়ে উঠে।কিন্তু ওয়ান-ইলেভেন বা এক এগারোর রুদ্ধশ্বাস পরিস্থিতির শেষে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসর পর স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীর বিচার শুরু করে।দেশ স্বাধীনের দীর্ঘ ৩৯ বছর পর যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতের প্রথম সারির প্রভাবশালী নেতাদের বিচারের সম্মখিন হতে হয়। ২০১০...

রাজশাহী সিটি নির্বাচন-২০২৩, ‘সন্ত্রাসী’ রুবেল ফের প্রার্থী, প্রতিদ্বন্দ্বি প্রার্থীকে হত্যার হুমকীর অভিযোগ

জুন ০৮, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- প্রায় হাফডজন মামলার আসামি রুবেল আছেন গোয়েন্দা নজরদারির মধ্যে অনেক তথ্য গোপন নির্বাচনি হলফনামায় চরম আতঙ্কে এলাকাবাসী)।জমি দখল, চাঁদাবাজি, হত্যাসহ একাধিক মামলার আসামি ও শহরের ‘আতঙ্ক’ হিসেবে খ্যাত জহিরুল ইসলাম রুবেল আবারও কাউন্সিলর প্রার্থী হয়েছেন রাসিকের ৭ নম্বর ওয়ার্ডে।প্রার্থী হওয়ার পর থেকেই তিনি যেন ফিরেছেন নিজের চিরচেনা রুপে ! রাতের আঁধারে স্থানীয় ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করাসহ কর্মী-সমর্থকদের নিয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থীকে হত্যার হুমকি দেয়ায় অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।৭ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও প্রার্থী মতিউর রহমান মতি এ সংক্রান্ত অভিযোগ তুলেছেন।তিনি দাবি করেছেন, প্রতিদ্বন্দ্বি প্রার্থী রুবেল ও তার কর্মী সমর্থকরা তাকে ভয়ভীতি প্রদর্শন ও ইঙ্গিতপূর্ণভাবে প্রাণে...

ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে লিটনের ব্যানার-ফেস্টুন খুলে নেয়ার অভিযোগ

জুন ০৮, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে (রাসিক) আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের নির্বাচনি ব্যানার-ফেস্টুন খুলে নেয়ার অভিযোগ উঠেছে এক ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে।৭ জুন মঙ্গলবার রাত ৮টার দিকে ম্যাজিস্ট্রেট সবুজ আহমেদের নেতৃত্বেভ্রাম্যমাণ আদালতের একটি টিমমহানগরীর  বহরমপুর এলাকা থেকে নৌকার প্রার্থী লিটনের বেশ কিছু নির্বাচনি ব্যানার-ফেস্টুন খুলে গাড়িতে তুলে নেয়ার চেষ্টা করেন।এ সময় খায়রুজ্জামান লিটনের কর্মী-সমর্থকরা ম্যাজিস্ট্রেটের কাছে ব্যানার-পোস্টার খোলার কারণ জানতে চাইলে তাদের সঙ্গে অসদাচরণ করেন।এসময় নৌকার কর্মী-সমর্থকরা উত্তেজিত হয়ে ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ করে রাখে।খবর পেয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থলেএসে ওই ম্যাজিস্ট্রেটকে উদ্ধার করেন।এর পর থেকে ওই...

ঐতিহাসিক ৬ দফা দিবসে জেলা পরিষদের আলোচনা সভা।

জুন ০৮, ২০২৩

নিউজ ডেস্কঃ প্রেস বিজ্ঞপ্তি:- ৭ জুন ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৭জুন) ঐতিহাসিক ছয় দফা দিবসের আলোচনা সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভপতি ও রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বলেন, ছয় দফা ছিল বাংলাদেশের মুক্তির সনদ।১৯৪৭ সালের ১৪ আগষ্ট দ্বিজাতি তত্তের ভিত্তিতে পাকিস্তানের জন্ম হওয়ার পর পূর্ব বাংলার সাথে পশ্চিম পাকিস্তানের কোন কিছুতেই মিল ছিলনা।তারপরও জোর করে চাপিয়ে দেওয়াটা বঙ্গবন্ধু কোন দিনই মেনে নেন নাই।এরপর ধাপে ধাপে আন্দোলন এবং ৫২ এর ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে ২১শে ফেব্রুয়ারী বাংলা ভাষার স্বীকৃতি আদায় করে নেয়।ভাষার স্বীকৃতি আদায়ের পর পাকিস্তান ও আমেরিকা সহ বিভিন্ন দেশ বলেছিল বঙ্গবন্ধু...

টিসিবির পণ্য-নায্য মূল্যে আটার স্লিপ দিয়ে ভোট চাচ্ছে ২১ নং ওয়ার্ড কাউন্সিলর

জুন ০৫, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীতে নায্যমূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য দেওয়ার সময় রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের এক প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে ভোটারদের কাছে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে।নগরীর ২১ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও এবারের নির্বাচনের প্রার্থী নিযাম উল আযীমের সমর্থকদের বিরুদ্ধে এই অভিযোগ।এ নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম ফারুক রিটার্নিং কর্মকর্তার কাছে শনিবার লিখিত অভিযোগ করেছেন।অভিযোগে বলা হয়েছে, শনিবার নগরীর সাবিত্রী উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে এলাকার টিসিবির কার্ডধারীদের মাঝে পণ্য বিক্রি করা হচ্ছিল।কাউন্সিলর নিযাম উল আযীম তার নিজস্ব লোকজন দিয়ে টিসিবির পণ্য বিক্রি করছিলেন।তার লোকজন ভোটারদের বলছিলেন, ‘টিসিবির পণ্য নাও, ঠেলাগাড়ী (নিযাম উল আযীমের নির্বাচনী প্রতীক) মার্কায় ভোট দাও।বর্তমান...

রাজশাহী সিটি নির্বাচন–২০২৩: ১৪ দলকে নিয়ে মাঠ কাঁপালেন লিটন

জুন ০৫, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীতে শুরু হয়েছে সিটি নির্বাচনের প্রচারণা উৎসব।প্রতীক পাওয়ার পরেই পুরোদমে মাঠ কাঁপাচ্ছেন প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা।এতে সবথেকে এগিয়ে আছেন আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দলের সমর্থিত হেভিওয়েট মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।শনিবার বিকালে নগরীর “জয় বাংলা চত্বর” থেকে ১৪ দলীয় জোটের উদ্যোগে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।এতে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন মেয়র প্রার্থী লিটন নিজেই।শহরের বিভিন্ন স্থান থেকে আসা ১৪ দলের পৃথক মিছিল এসময় পরিনত হয় জনসমুদ্রে।মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাহেব বাজার জিরোপয়েন্টেস্থ বড় মসজিদের সামনে গিয়ে শেষ হয়।পরে সেখানে অনুষ্ঠিত হয় পথসভা।এতে রাজশাহী ১৪ দলের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।পথসভায় এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে...

রাজশাহীতে নির্বাচনী সহিংসতায় ছুরিকাঘাতে প্রার্থীসহ আহত-৩

জুন ০৫, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আশরাফ বাবু ও তহিদুল হক সুমনের সমর্থকদের মধ্যে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।শনিবার সন্ধ্যায় রাজশাহী নগরীর শিরোইল কলোনিতে এই ঘটনা ঘটে।এতে কাউন্সিলর প্রার্থী আশরাফ বাবুসহ তিনজন আহত হয়েছেন।আহত অপর দুইজন হলেন, কাউন্সিলর প্রার্থী ও মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফ বাবু সমর্থক রেজাউল করিম রেজা (৪২) ও জয় হোসেন (৩২)।আহত তিনজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হগাসপাতালে ভর্তি করা হয়েছে।তারা তিনজনই ছুরিকাঘাতে আহত হয়েছেন।মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (হেড কোয়াটার) সাইফুদ্দিন শাহিন বলেন, পোস্টার লাগানোকে কেন্দ্র করে সন্ধ্যায় কাউন্সিলর প্রার্থীদের মধ্যে হাতাহাতি হয়।এক পর্যায়ে কাউন্সিলর প্রার্থীসহ অন্যদের ওপর হামলা চালানো হয়।সেখানে তিনজন আহত হয়েছেন। এই...

“রাজশাহী সিটি নির্বাচন” প্রার্থীদের প্রতীক বরাদ্দ, ৯ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহার

জুন ০৩, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে এছাড়া মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে ৯ জন্য কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।২ জুন শুক্রবার সকাল ১০ টার দিকে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়।সকাল ৯টা থেকেই প্রার্থীরা তাদের প্রস্তাবক ও সমর্থকদের নিয়ে শিল্পকলা একাডেমিতে আসতে শুরু করেন।প্রতীক বরাদ্দ দেয়ার আগেই মিলনায়তনের বাইরে ইভিএম মেশিনে ভোট দেয়ার প্রক্রিয়া দেখানো হয়।রাজশাহী সিটি করপোরেশন মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর ১১২ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।কাঙ্খিত প্রতীক পেয়ে কর্মী সমর্থকদের নিয়ে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা...