রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার, আইনি ব্যবস্থা গ্রহণ

আপডেটঃ ১২:১৪ অপরাহ্ণ | আগস্ট ০১, ২০২৬

নিউজ ডেস্কঃ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বিত অভিযানে তাদের আটক করা হয়।আরএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৩ জন, মাদক সংক্রান্ত মামলায় ৬ জন এবং অন্যান্য মামলায় ২ জন রয়েছেন।নগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। পাশাপাশি অপরাধ দমনে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

IPCS News : Dhaka : ।