কার্যক্রম সম্প্রসারণে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা নিয়োগ দিচ্ছে IPCS NEWS
আপডেটঃ ৩:০৫ অপরাহ্ণ | আগস্ট ০৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
দেশব্যাপী কার্যক্রম আরও সম্প্রসারণ এবং সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে দৈনিক অনলাইন নিউজ পোর্টাল IPCS NEWS বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা নিয়োগের উদ্যোগ নিয়েছে।সংবাদ কার্যক্রমের মানোন্নয়ন, তথ্য যাচাই, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সমন্বয় জোরদার করতেই এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে।সমাজে সুনাম ও গ্রহণযোগ্যতা রয়েছে এমন শিক্ষাবিদ, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, ব্যবসায়ী, সমাজসেবক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন পেশার অভিজ্ঞ ও দায়িত্বশীল ব্যক্তিদের আবেদন করার আহ্বান জানানো হচ্ছে।
সংশ্লিষ্ট এলাকার উন্নয়ন, জনস্বার্থ এবং সামাজিক বিভিন্ন বিষয়ে গঠনমূলক পরামর্শ প্রদানের পাশাপাশি সংবাদ কার্যক্রমে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে সক্ষম ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্রের কপি, শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার তথ্য এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি নির্ধারিত প্রক্রিয়ায় জমা দিতে হবে।
আবেদন যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা হিসেবে মনোনয়ন দেওয়া হবে।দেশব্যাপী একটি দক্ষ, দায়িত্বশীল ও জনবান্ধব উপদেষ্টা নেটওয়ার্ক গড়ে তোলার মাধ্যমে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, তথ্যের নির্ভুলতা এবং গণমানুষের কণ্ঠস্বরকে আরও কার্যকরভাবে তুলে ধরাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
দেশের সব বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের যোগ্য, অভিজ্ঞ ও জনকল্যাণে নিবেদিত ব্যক্তিদের এই নিয়োগ কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
যোগাযোগ:
মোবাইল: 01635302883
ই-মেইল: ipcsbdpress@gmail.com
IPCS News : Dhaka :

