মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জুন ০৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচন।শুক্রবার (২ জুন) নির্বাচনী তফসিল অনুযায়ী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।রাসিক নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হিসেবে এএইচএম খায়রুজ্জামান প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের একমাত্র প্রতীক নৌকা হওয়ায় খায়রুজ্জামান লিটন নৌকা প্রতীক পাচ্ছেন এটা নিশ্চিত।তাই প্রতিক বরাদ্দের আগেই বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার পর থেকেই রাজশাহী মহানগরী নৌকার পোস্টার আর ব্যানারে ছেয়ে গেছে।শুক্রবার সকাল থেকেই বিভিন্ন মোড়ে মেড়ে ও আইল্যান্ডে টাঙানো নৌকা প্রতীক ও প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের ছবি সম্বলিত পোস্টার নগরী বাসীর চোখে পড়তে শুরু করেছে।শুক্রবার সকালেই নগরীর সাহেব বাজার, আলুপট্টি, কল্পণা সিনেমা হল মোড়, গণকপাড়া, লক্ষিপুর, সিএনবি মোড়, রেলগেট, রাবির...