মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোনায় ট্রেড সিলেকশন মিটিং অনুষ্ঠিত

আপডেটঃ ৩:৩২ অপরাহ্ণ | জুলাই ২৮, ২০২৬

নিউজ ডেস্কঃ

ইকোনমিক এক্সিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট’প্রকল্পের আওতায় নেত্রকোনায় ট্রেড সিলেকশন মিটিং অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় নেত্রকোনা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।নেত্রকোনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফারহানা পারভীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব হাফিজুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়, ঢাকার উপপরিচালক খান মোহাম্মদ নঈম,পরামর্শক নাহিদ শারমিন ও ডিরেক্টর জেনারেল ম্যানেজার সালাউদ্দিন সুমন।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের গ্রামীণ অঞ্চলের ২৫০টি উপজেলায় শিক্ষা,কর্মসংস্থান ও প্রশিক্ষণের বাইরে থাকা (NEET) যুবদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় যুব ও ক্রীড়া আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রকল্পটি পরিচালিত হচ্ছে।

প্রকল্পের আওতায় যুবদের দক্ষতা বৃদ্ধি, ইন্টার্নশিপ,উদ্যোক্তা উন্নয়ন এবং ব্যবসা শুরুর উদ্যোগসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।এর মাধ্যমে গ্রামীণ এলাকার যুবদের দক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।সভায় নেত্রকোণা জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান,ব্যাংক ব্যবস্থাপক,উদ্যোক্তা,সংগঠক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

IPCS News : Dhaka : ​শহীদুল ইসলাম : নেত্রকোনা।