মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জুলাই ২০, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার নির্বাচন ব্যবস্থাকে তামাশায় পরিণত করেছে।দেশ, মাটি ও মানুষকে রক্ষার জন্য আমাদেরকে জেগে উঠতে।আমাদের দাবি একটাই শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত¡াবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান।বুধবার (১৯ জুলাই) বিকেলে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে রংপুর বিভাগীয় পদযাত্রা পূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।বিএনপির সহযোগী সংগঠন কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল তাঁতি দল ও জাসাস এই পদযাত্রার আয়োজন করে।মির্জা ফখরুল আরো বলেন, বর্তমানে প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে।বর্তমানে ইউরিয়া সারের দাম বস্তা প্রতি ১২০০/১৩০০ টাকা হয়েছে।যে সার আমাদের সময় ছিল মাত্র ৩০০ টাকা।তিনি বলেন, এই আন্দোলন শুধু বিএনপির, তারেক জিয়ার ও বেগম খালেদা জিয়ার নয়।
এই আন্দোলন...
জুলাই ১৯, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- সরকারের সকল অর্জন ম্লানকারী এমপি এনামুলের থাবা থেকে বাগমারাকে মুক্ত করার দাবি তৃনমূল নেতা-কর্মীদের।এমপি এনামুল কি বাগমারায় ‘আওয়ামিলীগ’ প্রতিষ্ঠা করেছে ? সে নারী কেলেঙ্কারী থেকে শুরু করে হেন কোনো অপরাধ কার্যক্রম নেই যা তার দ্বারা সংঘঠিত হয়নি।মাননীয় প্রধানমন্ত্রীর দিন-রাত নিরলস পরিশ্রমের মাধ্যমে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যখন উন্নতির স্বর্ণশিখরে পৌঁছে যাচ্ছে তখন বাগমারায় প্রধানমন্ত্রীর সমস্ত অর্জনকে ম্লান করে দিতে যা যা করা দরকার এমপি এনামুল তাই করছে।তার অত্যাচারে বাগমারাবাসী অতিষ্ঠ।তাই এনামুলের ভয়ানক থাবা থেকে বাগমারাবাসীকে মুক্ত করতে হবে।
মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যক্ষ মো. আবুল কালাম...
জুলাই ১৭, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।ঘোষিত নেত্রকোনা-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য রেবেকা মমিনের মৃত্যুতে শূন্য হওয়া আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।ঘোষিত তারিখ অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর আসনটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।রবিবার ১৬ জুলাই নির্বাচন কমিশনের সভা শেষে ইসি সচিব জাহাঙ্গীর আলম এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৪ জুলাই।মনোনয়নপত্র বাছাই ২৫ জুলাই।প্রার্থীরা ২৬ থেকে ২৮ জুলাই পর্যন্ত আপিল করতে পারবেন।আপিল নিষ্পত্তি করা হবে ২৯ ও জুলাই।প্রার্থিতা প্রত্যাহার ৩১ জুলাই এবং প্রতীক বরাদ্দ ১ আগস্ট।২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ভোট অনুষ্ঠিত হবে কাগুজে ব্যালটে, নির্বাচনটি সিসি টিভিতে পর্যবেক্ষণ করা হবে...
জুলাই ১৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা মদনে ১৪ জুলাই শুক্রবার বেলা ২.৩০ মিনিটে উপজেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয় আল মদিনা মার্কেট এ সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মো নূর নবীর।সঞ্চালনা করেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও নেত্রকোনা জেলা জাতীয় পার্টির সহ সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম শফিক।এতে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মতিউর রহমান স্বপন, উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ খাইরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক, হাফিজুর রহমান হাবুল, যুগ্ম সাহিত্য সংস্কৃতি ও ঞীড়া বিষয়ক সম্পাদক মোঃ জামাল উদ্দিন, যুগ্ম অর্থ সম্পাদক মো আল আমিন প্রমুখ।
এ সময়...
জুলাই ১২, ২০২৩
নিউজ ডেস্কঃ রাজশাহী:- দীর্ঘ ১০ বছর ঝিমিয়ে থাকার পর হঠাৎ করেই দেশব্যাপি সাংগঠনিক কার্যক্রম জোরদার করেঠে জামায়াতে ইসলাম।ঢাকার মতিঝিলে ২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি তারা সর্বশেষ বিক্ষোভ মিছিল করেছিল।এর পর সরকারের নানামুখি চাপ ও নির্বাচন কমিশন থেকে নিবন্ধন বাতিল হওয়ার পর তাদের মাঠে নামতে দেখা যায়নি।তবে গত ১০ জুন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সমাবেশের অনুমতি পায় তারা।সেখানে তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দলের আমির ডা. শফিকুর রহমানসহ রাজনৈতিক নেতা ও আলেমদের মুক্তি এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে সমাবেশ।এর পর থেকেই পুলিশ ও সরকারের নমনীয় আচরণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিয়ে সংসদীয় আসন গুলোতে সম্ভাব্য প্রার্থীরা পোস্টার-ফেন্টুন লাগাতে দেখা গেছে। জামায়াতে ইসলামীর...জুলাই ১০, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা: নেত্রকোনা মদন উপজেলার ১ নং কাইটাইল ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষক দলের আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।উপজেলার কৃষক দলের সভাপতি গোলাম মোস্তাফা মজলিস ও উপজেলার কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল হান্নান রবিবার (৯ জুলাই) এই আহবায়ক কমিটি অনুমোদন দেন।ঘোষিত কমিটির কাইটাইল ইউনিয়ন কৃষক দলের আহবায়ক হয়েছেন মোঃ উচমান গণি এবং সদস্য সচিব হয়েছেন মোঃ মজিবুর রহমান।কমিটিতে ১৭ জন সদস্য করা হয়েছে।এই কমিটি বেধেঁ দেয়া সময়ের মধ্যে সম্মেলন করে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ দেয়া হয়েছে।কমিটি অনুমোদনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সামছুল আলম লালু, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ এখলাস মেম্বার গোবিন্দশ্রী ইউনিয়নের বিএনপির সভাপতি মোঃ রোকনুজ্জামান রুকন নায়েকপুর ইউনিয়নের বিএনপি'র সাধারণ সম্পাদক...
জুলাই ০৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৫ জুলাই) সকাল ১১ টায় হরিয়ান সুগার মিলসের ট্রেনিং কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনিসুর রহমান।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন) ফারুক হোসেন, বিশেষ পুলিশ সুপার (নগর বিশেষ শাখা) মুহম্মদ আব্দুর রকিব, পবা উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম প্রামানিক, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মধুসুদন রায়।মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো: রফিকুল আলম।
পবা উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম প্রামানিক...
জুলাই ০৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী সিটি করপোরেশনের তৃতীয়বারের মতো নির্বাচিত মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন সোমবার শপথ নিয়েছেন।তবে মেয়রের দায়িত্ব নিতে সময় লাগবে আরও প্রায় তিন মাস।আগামী ১২ অক্টোবর তিনি নতুন মেয়াদের মেয়র হিসেবে দায়িত্ব নিতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।রাজশাহী সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মিশু জানান, ২০১৮ সালের সিটি নির্বাচনের পর ৫ সেপ্টেম্বর খায়রুজ্জামান লিটন শপথ নিয়েছিলেন।এর এক মাস পর, অর্থাৎ ৫ অক্টোবর তিনি মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছিলেন।নিয়ম অনুযায়ী, সিটি কর্পোরেশনের নির্বাচিত নতুন মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণের পর প্রথম সাধারণ সভা যেদিন অনুষ্ঠিত হয়, সেদিন থেকে তাঁদের পাঁচ বছর মেয়াদকালের শুরু।তিনি বলেন, ২০১৮ সালে ওই পরিষদের প্রথম সভা হয়েছিল ১১ অক্টোবর।সে হিসাবে এ...
জুলাই ০৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- বরাবরই হেভিওয়েট প্রার্থী নিয়ে নির্বাচনের রাজনীতিতে আলোচনায় থাকে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন।এর ব্যতিক্রম ঘটেনি এবারও।আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ইতোমধ্যে আলোচনায় এসেছে এ আসনটি।দল নির্বাচনে আসছে কি না তা নিয়ে শংসয় থাকলে এ আসনে বিএনপির কে প্রার্থী হচ্ছেন তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা।বিশেষ করে বিএনপির প্রবীণ নেতা ও সাবেক মন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের পরিবারের তিন সদস্যকে নিয়ে চলছে আলোচনা সমালচনা।এরা হলেন, প্রয়াত ব্যারিষ্টার আমিনুল হকের সহধর্মিণী আভা হক, তার ভাই মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন ও ভাগ্নে ব্যারিষ্টার মাহফুজুর রহমান মিলন।এদের মধ্যে ব্যারিষ্টার মাহফুজুর রহমান মিলন গোদাগাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য।মিলনকে প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের যোগ্য রিপ্লেসমেন্ট...
জুলাই ০৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদ চত্ত্বরে রাস্তার একপাশে শহীদ মিনার, অন্যপাশে জেলা পরিষদের ডাকবাংলো।শহীদ মিনারে সমাবেশ করছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হকের অনুসারী আওয়ামী লীগের নেতাকর্মীরা।আর জেলা পরিষদ ডাকবাংলোয় নেতাকর্মীদের নিয়ে সমাবেশ করছেন এই আসনে দলের মনোনয়নপ্রত্যাশী চার নেতা।এক সমাবেশের মাইক অন্য সমাবেশের দিকে ঘোরানো।একপক্ষ বক্তব্য দিচ্ছে অন্যপক্ষের বিপক্ষে।অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মাঝে অবস্থান নেন অর্ধশত পুলিশ সদস্য।১লা জুলাই শনিবার বাগমারার ভবানীগঞ্জে এভাবেই সমাবেশ করেন আওয়ামী লীগের দুই গ্রুপের নেতাকর্মীরা।অবশ্য ঈদ পুনর্মিলনীর নামে দুই অংশেরই সমাবেশের আয়োজন করা হয়েছিল ‘উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড’ এর ব্যানারে।
এমপি এনামুলের অনুসারীদের সমাবেশে সভাপতিত্ব...