মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোনা-৪ আসনের উপ-নির্বাচনের তারিখ ২ সেপ্টেম্বর।

জুলাই ১৭, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।ঘোষিত নেত্রকোনা-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য রেবেকা মমিনের মৃত্যুতে শূন্য হওয়া আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।ঘোষিত তারিখ অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর আসনটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।রবিবার ১৬ জুলাই নির্বাচন কমিশনের সভা শেষে ইসি সচিব জাহাঙ্গীর আলম এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৪ জুলাই।মনোনয়নপত্র বাছাই ২৫ জুলাই।প্রার্থীরা ২৬ থেকে ২৮ জুলাই পর্যন্ত আপিল করতে পারবেন।আপিল নিষ্পত্তি করা হবে ২৯ ও জুলাই।প্রার্থিতা প্রত্যাহার ৩১ জুলাই এবং প্রতীক বরাদ্দ ১ আগস্ট।২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট অনুষ্ঠিত হবে কাগুজে ব্যালটে, নির্বাচনটি সিসি টিভিতে পর্যবেক্ষণ করা হবে...

মদনে এরশাদের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

জুলাই ১৫, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনা মদনে ১৪ জুলাই শুক্রবার বেলা ২.৩০ মিনিটে উপজেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয় আল মদিনা মার্কেট এ সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মো নূর নবীর।সঞ্চালনা করেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও নেত্রকোনা জেলা জাতীয় পার্টির সহ সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম শফিক।এতে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মতিউর রহমান স্বপন, উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ খাইরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক, হাফিজুর রহমান হাবুল, যুগ্ম সাহিত্য সংস্কৃতি ও ঞীড়া বিষয়ক সম্পাদক মোঃ জামাল উদ্দিন, যুগ্ম অর্থ সম্পাদক মো আল আমিন প্রমুখ। এ সময়...

মদন উপজেলা কাইটাইল ইউনিয়ন কৃষক দলের আহবায়ক কমিটি অনুমোদন।

জুলাই ১০, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোনা: নেত্রকোনা মদন উপজেলার ১ নং কাইটাইল ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষক দলের আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।উপজেলার কৃষক দলের সভাপতি গোলাম মোস্তাফা মজলিস ও উপজেলার কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল হান্নান রবিবার (৯ জুলাই) এই আহবায়ক কমিটি অনুমোদন দেন।ঘোষিত কমিটির কাইটাইল ইউনিয়ন কৃষক দলের আহবায়ক হয়েছেন মোঃ উচমান গণি এবং সদস্য সচিব হয়েছেন মোঃ মজিবুর রহমান।কমিটিতে ১৭ জন সদস্য করা হয়েছে।এই কমিটি বেধেঁ দেয়া সময়ের মধ্যে সম্মেলন করে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ দেয়া হয়েছে।কমিটি অনুমোদনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সামছুল আলম লালু, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ এখলাস মেম্বার গোবিন্দশ্রী ইউনিয়নের বিএনপির সভাপতি মোঃ রোকনুজ্জামান রুকন নায়েকপুর ইউনিয়নের বিএনপি'র সাধারণ সম্পাদক...

মদনে ফুটবল খেলাকে কেন্দ্র করে নিহতের ঘটনা থানায় মামলা, গ্রেপ্তার ৩

জুলাই ০৮, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে নায়েকপুর (পশ্চিম পাড়া) গ্রামে গত ৩ জুলাই সোমবার সকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে গ্রাম বাসীর দুই পক্ষের সংঘর্ষে দিলীপ খান (৫৫) নামে এক কৃষক নিহত হওয়ার ঘটনায় গত কাল বুধবার রাতে নিহতের স্ত্রী রিনা আক্তার বাদী হয়ে ৪০ জন ও অজ্ঞাত আরোও ১০-১৫ জনকে আসামি করে মদন থানায় একটি হত্যা মামলা দায়ের করা করছেন।মামলার মূল আসামি মৃত রহিম মিয়ার ছেলে সোহাগ (৩৯) সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজুল ইসলাম (৬০) ও তার ছেলে বাবু (২০)।স্থানীয় ও এলাকার সূত্রে জানা যায়, গত ১ লা জুলাই শনিবার বিকালে ফুটবল খেলার সময় আলীমুদ্দিন (৫০) এর ছেলে হাসান (১৪) ও একই এলাকার মুনসুরের ছেলে মুস্তাকিম (১৪) তাদের দুই জনের মধ্যে কথার কাটাকাটি হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে দুইদিন পর সোমবার সকালে স্থানীয় বিচারকগন...

নেত্রকোণার পূর্বধলায় নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ৩ জনের মধ্যে ১ জনের মরদেহ উদ্ধার

জুলাই ০৬, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- নেত্রকোণার পূর্বধলায় কংস নদীর মুচার বাড়ী ফেরীঘাটে নৌকা ডুবির ঘটনায় ১৫ ঘন্টা পর ঘটনাস্থল থেকে আড়াই কিলোমিটার দুরবর্তী ডেউটুকুন ফেরীঘাটের জেলেদের জাল থেকে নিখোঁজ ৩ জনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।উদ্ধারকৃত মাহাবুব (১২) সে ডেওটুকুন গ্রামের রেনু মিয়া পুত্র।মাহাবুব এর মরদেহ উদ্ধার করতে পারলেও এখন পর্যন্ত ২ জন নিখোঁজ রয়েছে।নিখোঁজ অপর দুইজনের পরিচয় পাওয়া গেছে, তারা হচ্ছে ডেওটুকুন গ্রামের মৃত আবু সিদ্দিকের পুত্র স্বপন মিয়া (২৫) ও আগমারকেন্ডা গ্রামের সাহেদ উদ্দিনের পুত্র সোহেল (২১)।(৫ জুলাই) বুধবার বিকেল সাড়ে পাঁচটায় জামধলা বাজার সংলগ্ন মুচার বাড়ী ফেরীঘাটে নৌকা দিয়ে কংস নদী পারাপারের সময় নদীর তীব্র স্রোতে নৌকা ডুবে নিখোঁজের ঘটনা ঘটে। বাকীরা সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও নৌকার অন্য দুইজন আরোহীরা এখন পর্যন্ত...

মদনে ফুটবল খেলাকে কেন্দ্র করে নিহত ১ নারীসহ আহত-২

জুলাই ০৩, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে নায়েকপুর (পশ্চিম পাড়া) গ্রামে (৩ জুলাই) সোমবার সকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দিলীপ খান (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছে।স্থানীয় ও এলাকার সূত্রে জানা যায়, গত ১ লা জুলাই শনিবার বিকালে ফুটবল খেলার সময় আলীমুদ্দিন (৫০) এর ছেলে হাসান(১৪) ও একই এলাকার মুনসুরের ছেলে মুস্তাকিম(১৪) তাদের দুই জনের মধ্যে কথার কাটাকাটি হয়েছিল।এরই প্রেক্ষিতে ৩ জুলাই সোমবার সকালে স্থানীয় মাতাবরা বিষয়টি সমাধানের করে দিলেও মুনসুরের লোকজন তা না মেনে উত্তেজিত হয়ে আলিমুদ্দিন এর লোকজনের উপর দেশিও অশ্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালালে দুই পক্ষের সংঘর্ষ বাধে।এতে দিলীপ খান (৫৫) সাইদুল খান (৬০) ও রুবি আক্তার (১৮) নামে ৩ জন গুরুতর আহত হয়। আহতদের প্রতিবেশী লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ...

নেত্রকোণার কেন্দুয়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু

জুলাই ০৩, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তুষার (১৮) নামক এক কিশোরের মৃত্যু হয়েছে।রবিবার (২ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতি গ্রামের সামনের বিলে ঘটনাটি ঘটে।স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, পিজাহাতি দক্ষিণ পাড়া এলাকার জসিম উদ্দিনের পুত্র তুষার রবিবার বিকাল ৫ টার দিকে বৃষ্টির মধ্যে বাড়ীর সামনের বিলে মাছ ধরতে যায়। সাড়ে ৫টার দিকে হটাৎ একটি বজ্রপাত তার উপর পড়লে সে ঘটনাস্থলেই মারা যায়।এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলী হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বজ্রপাতে এক কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।  IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা। ...

নেত্রকোণায় স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী

জুলাই ০৩, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- পারিবারিক কলহের জের ধরে স্ত্রী সেলিনা আক্তারকে (৩২) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী ফকু মিয়া (৪০)।ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রামকৃষ্ণপুর পাঁচাশিপাড়া গ্রামে।এ ঘটনায় নিহতের ভাই আল আমীন বাদী হয়ে শনিবার নেত্রকোণা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রামকৃষ্ণপুর পাঁচাশিপাড়া গ্রামের স্বামী ফকু মিয়ার সাথে দীর্ঘদিন ধরে স্ত্রী তিন সন্তানের জননী সেলিনা আক্তারের পারিবারিক কলহ চলে আসছিল।এ নিয়ে তাদের মধ্যে প্রায়শই ঝগড়া হতো।শুক্রবার রাতে স্বামী ও স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।এক পর্যায়ে ফকু মিয়া ঘরে থাকা কুড়াল দিয়ে স্ত্রী সেলিনাকে এলোপাথারী কুপিয়ে জখম করে।এতে সেলিনা আক্তার ঘটনাস্থলেই মারা যান। খবর...

মদনে সিটি ব্যাংকের সহায়তায় ৩৬০ জন কৃষকের মাঝে বীজধান বিতরণ।

জুন ২৬, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলায় (২৪ জুন) শনিবার সকাল ১১ ঘটিকায় সিটি ব্যাংকের সহায়তায় ও টিএমএসএস এর পরিচালনায় উপজেলার প্রান্তিক কৃষকদের নিয়ে উপজেলা কৃষি অফিস হল রুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন হীম ডমিন ওপি- ১২ আহসান হাবীব,সঞ্চালনায় ছিলেন জেড এইচ মাহবুবুল আলম নেত্রকোনা জোন।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, মদন থানা অফিসার ইনচার্জ মোঃ তাওহীদুর রহমান, টি এম এস এর সিনিয়র জোনাল ম্যানেজার মোঃ জিন্নাতুন ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শওকত জামিল, টিএমএসএস এর উপজেলা ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ নজরুল ইসলাম মদন পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মোঃ ঈশা খাঁ ও গণমাধ্যম কর্মী গন।আলোচনা...

মদনে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

জুন ২৬, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনা জেলার মদন উপজেলায় জামালপুরের বকশীগঞ্জের ৭১ টিভি সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪ শে জুন) সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।মানব বন্ধনে উপস্থিত ছিলেন মদন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আল মাহবোব আলম, সাধারণ সম্পাদক পরিতোষ দাস, সাবেক সভাপতি আল-আমিন তালুকদার, এসএ টিভি সাংবাদিক দেবল চন্দ্র দাস উপজেলা সাবেক প্রেস ক্লাবের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ,সাংবাদিক শহীদুল ইসলাম শফিক সাংবাদিক নূরুল হক রুনু সাংবাদিক মোশাররফ হোসেন বাবুল সাংবাদিক আলী আকগর পনির, সাংবাদিক সাংবাদিক সুদর্শন আচার্য, সাংবাদিক কামাল হোসেন মন্ডল সাংবাদিক নিজাম তালুকদার, সাংবাদিক আব্দুল আওয়াল, সাংবাদিক ইমরান সহ আরো অনেকেই। এ সময় বক্তারা গোলাম রব্বানী নাজিম হত্যার...