শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
সেপ্টেম্বর ৩০, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- নেত্রকোনা মদন থানার আলমশ্রী ও নোয়াগাঁও গ্রামের সংঘর্ষের ঘটনায় ৯ জনকে আটক করেছে পুলিশ।এ সময় বিপুল পরিমাণে দেশিও অস্ত্র উদ্ধার হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়,পূর্ব বিরোধের জের ধরে গত ২৭শে সেপ্টেম্বর পুনরায় উল্লেখিত দু'গ্রামের লোকজন মারামারি ও দাঙ্গা হাঙ্গামা প্রস্তুতি নেয়।এমন সংবাদের ভিত্তিতে দাঙ্গা-হাঙ্গামার ঘটনার নিরসনকল্পে নেত্রকোণা জেলার ঊর্ধ্বতন পুলিশ অফিসারদের নেতৃত্বে উল্লেখিত আলমশ্রী ও নোয়াগাও গ্রামে ২৭শে সেপ্টেম্বর তারিখে দিবাগত রাতে অভিযান পরিচালনা করে মারামারি ও দাঙ্গা হাঙ্গামা ঘটনায় নেতৃত্ব দানকারী উভয় গ্রাম থেকে মোট ৯ জনকে আটক করা হয়েছে এবং তাদের বাড়িঘর তল্লাশি করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র (লাঠি-শোটা,বল্লম,টেটা,ঢাল,গুলাইল, রাম-দা প্রভৃতি) উদ্ধার করা হয়।
উল্লেখ্য,গত ২৬শে সেপ্টেম্বর সকালে ...
সেপ্টেম্বর ২৭, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নেত্রকোনা জেলার মদন উপজেলায় দুই গ্রুপের লোকজনের মধ্যে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (২৬শে সেপ্টেম্বর) নায়েকপুর ইউনিয়নের জনতা বাজারের পাশে কৃষি জমিতে দফায় দফায় এ সংঘর্ষ হয়।এতে দুই পক্ষের অন্তত অর্ধশত লোকজন আহত হয়েছে।আহত সিয়ামের (৪৫), রফিক (৩৫), গণি মিয়ার (৬৫) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আহত রমজান,আছিরুল, নয়ন, মনিরকে মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত নিজাম উদ্দিন, হারুন, ইরান উদ্দিন, মাছুম আলী সহ কয়েকজনকে পাশের উপজেলা তাড়াইল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়।এছাড়া বাকি ২০-৩০ জন স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয় লোকজনের সূত্রে জানা যায়,আধিপত্য...
সেপ্টেম্বর ২৭, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলায় স্থানীয় সাংবাদিক ইমরান হোসেনের অসুস্থ পিতার পাশে দাঁড়ালেন মানবিক ইউএনও মোঃ শাহ আলম মিয়া।জানা যায়, সাংবাদিক ইমরান হোসেনের বাবা দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন।বর্তমানে অর্থনৈতিক অভাবে ঠিক মতো চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না সাংবাদিক ইমরানের পরিবারের পক্ষে।মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া সংবাদটিজানার পর তৎক্ষণাৎ খোঁজখবর নেন এবং সাথে সাথে তাকে আর্থিক সহায়তা দিয়ে সহযোগিতা করেন তিনি।এছাড়াও তিনি এই উপজেলায় যোগদান গ্রহণ করার পর থেকেই এক স্থান থেকে অন্য স্থানে ছুটে চলেছেন, সাধারণ মানুষের সাথে কথা বলে সমস্যার কথা জানতে চান এবং তা সমাধান করতে চেষ্টা করে যাচ্ছেন।
তিনি উপজেলার প্রাথমিক বিদ্যালয় সহ হাট- বাজার কিংবা...
সেপ্টেম্বর ২৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা জেলার মদন উপজেলার মদন-ফতেপুর সড়ক।এ সড়ক দিয়ে উপজেলা সদরসহ ঢাকা, ময়মনসিংহে চলাফেরা করে মদন তিয়শ্রী ফতেপুরসহ তিনটি ইউনিয়নের শত শত মানুষ।কিন্তু সড়কের ১৩ কিলোমিটার রাস্তার মধ্যে বেশিরভাগ জায়গা ভেঙে যাওয়ায় তৈরি হয়েছে মানুষের ভোগান্তি।এখানে প্রতিনিয়তই ঘটছে বিভিন্ন দুর্ঘটনা।সামান্য বৃষ্টি এলেই রাস্তাটি পানি জমে খানাখন্দ ও ডোবায় পরিণত হয়।বিকল্প রাস্তা না থাকায় মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে।এ বিষয়ে স্থানীয় কয়েকজনের সাথে কথা বললে তারা জানান,সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না করার কারণে বেশিরভাগ জায়গায় এখন ভেঙে ডোবায় পরিণত হয়েছে।এই রাস্তা দিয়ে অসুস্থ রোগী কিংবা গর্ভবতী মহিলা নিয়ে যাওয়া তো দূরের কথা সুস্থ-সবল শরীর নিয়ে চলাচল করা এখন সম্ভব হচ্ছে না।
তাছাড়া এই...
সেপ্টেম্বর ২৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোণা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নতুন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ তায়েব হোসেনকে দায়িত্ব দেয়া হয়েছে।রবিবার (২৪সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেলে পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয় আমাদেরকে দায়িত্বের বিষয়টি নিশ্চিত করেন।পূর্বের ড়াঃ এ কে এম রিফাত সাইদকে আবাসিক মেডিকেল অফিসারের দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করে তাকে ইমারজেন্সি মেডিকেল অফিসার পদে বহাল করা হয়েছে।এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড়াঃ মোঃ নূরুল হুদা খান এ প্রতিনিধিকে বলেন,স্বাস্থ্য কমপ্লেক্স সেবার মান বৃদ্ধি করার লক্ষে গত ২১ সেপ্টেম্বর নেত্রকোণা সিভিল সার্জন ড়াঃ মোঃ সেলিম মিয়া স্বাক্ষরিত এক পত্র মোতাবেক ড়াঃ মোঃ তায়েব হোসেনকে আর এম ও দায়িত্ব দেয়া হয়েছে।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।
...