মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
সেপ্টেম্বর ১২, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- নেত্রকোণা জেলায় চলতি মওসুমে রুপা আমন ধান আবাদের ধুম পড়েছে।নেত্রকোণা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি আমন মওসুমে জেলায় ১ লাখ ৩২ হাজার ৫ শত ৮০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৮৫ হাজার ৭ শত ৮৩ মে. টন।আর ধান থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৯০ হাজার ৫ শত ২২ মে. টন।নেত্রকোণা জেলা মূলত ধান উদ্ধৃত্ত জেলা হিসেবে পরিচিত।কৃষকরা তাদের উৎপাদিত ধান নিজেদের চাহিদা মিটিয়ে অন্যান্য জেলায়ও রপ্তানী করে।চলতি আমন মওসুমের প্রথম দিকে প্রয়োজনীয় বৃষ্টিপাত না হলেও পরবর্তীতে টানা বৃষ্টিপাত হওয়ায় একটু দেরীতে হলেও নেত্রকোণায় আমনের বীজতলা তৈরী, জমি চাষাবাদ, চারা সংগ্রহ ও ধান রোপনে আদীবাসি নারীসহ স্থানীয় কৃষকরা ব্যস্ত সময়...
সেপ্টেম্বর ১২, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- ১১ সেপ্টেম্বর সোমবার বিকালে জাহাঙ্গীর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।জাতীয় স্কুল, মাদ্রাসাও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি,মদন এর আয়োজনে উক্ত খেলায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া।ফাইনাল খেলা অংশ গ্রহন করেন, বাঁশরী মেহেরুনেচ্ছা উচ্চ বিদ্যালয়,বনাম মদন আর্দশ পাবলিক উচ্চ বিদ্যালয়।এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুস উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল বারী, ইউপি চেয়ারম্যান মোঃ সাফায়ত উল্লা রয়েল, মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তাওহীদুর...
সেপ্টেম্বর ০৭, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- প্রতিনিধিঃ মদনে আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছে তিনটি পরিবার।মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কাওয়ালী বিন্নী গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।অগ্নিকান্ডে সব হারিয়ে দিশেহারা তিন পরিবার।শুধু ঘরই নয় আগুনে পুড়ে ছাই হয়েছে ধান চাউল সহ প্রয়োজনীয় আসবাবপত্র।এতে প্রায় ২২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতি-গ্রস্তদের।স্থানীয় সূত্রে জানা যায় গত মঙ্গলবার রাতে সাইদুল ভূঁইয়ার ঘরে আগুন লাগে একে একে বাড়ির আরও দুই ঘরে আগুন ছড়িয়ে পড়ে।এরপর স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আসলেও পুড়ে ছাঁই হয়ে যায় তিনটি ঘরের আসবাবপত্র।এতে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন অসহায় ৩ পরিবার।আগুনের সুত্রপাত হয়েছে গোয়াল ঘরে মশা তাড়ানোর আগুন থেকে।ক্ষতিগ্রস্ত আঙ্গুরা আক্তার,বলেন, আগুনে আমাদের সবকিছু পুড়ে...
সেপ্টেম্বর ০৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- পূর্বধলায় চাঞ্চল্যকর দর্জি ইদ্রিস আলী (৭০) হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক ০৫ (পাঁচ) আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, ময়মনসিংহ।আজ দুপুরে র্যাব-১৪ কোম্পানী অধিনায়ক মেজর আখের মুহাম্মদ জয় সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জমি সংক্রান্তের পূর্ব-বিরোধের জের ধরে গত ২৭ আগষ্ট সন্ধায় মৃত ইদ্রিস আলী (৭০) মসজিদ হতে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে এজহারভুক্ত আসামী দ্বারা গুরুতর জখম হয়।পরে স্থানীয়রা ইদ্রিস আলীকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পরদিন নিহতের স্ত্রী মোছাঃ ফরিদা আক্তার (৬৬) বাদী হয়ে ৯ জনকে আসামি করে মোস্তাফিজ, আক্কাস, রিফাত, মনোয়ারা ও পপি’সহ অজ্ঞাতনামা ৩/৪ জন আসামীর বিরুদ্ধে পূর্বধলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।ঘটনার পর থেকে আসামীগণ...
সেপ্টেম্বর ০৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা জেলার মদন উপজেলায় বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান থেকে ককটেল উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে।এ তথ্য নিশ্চিত করেছেন মদন থানা অফিসার ইনচার্জ মোঃ তাওহীদুর রহমান।এর আগে ১ সেপ্টেম্বর (শুক্রবার) বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মদন উপজেলা বিএনপি ও দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জান বাবরের বাড়িতে সমবেত হন।সেখানে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন নেতাকর্মীরা।বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে মদন থানার পুলিশ বাবরের বাড়িতে অভিযান করতে যায়।এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।একপর্যায়ে পুলিশের ওপর ইট-পাটকেল ছোঁড়ে বিএনপি নেতাকর্মীরা।এসময় বাড়ির পাশে পুকুরপাড় থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে...
সেপ্টেম্বর ০৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- ধর্ম নিরপেক্ষ মানবিক সমাজ গড়ে তুলুন, ধর্মের নামে জামায়াত শিবির চক্রের সন্ত্রাসী রাজনীতি নিষিদ্ধ করুন’ এই শ্লোগানকে সামনে রেখে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নেত্রকোণা জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় স্থানীয় পাবলিক হলে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন লেখক সাংবাদিক শাহরিয়ার কবির।পরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক গণসঙ্গীত ও নৃত্য পরিবেশন করা হয়।সম্মেলনের প্রারম্ভে শোক প্রস্তাব ও সকল শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নেত্রকোণা জেলা শাখার আহবায়ক কেশব রঞ্জন সরকারের সভাপতিত্বে সদস্য সচিব ও সাবেক ভিপি শাহীন উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান...
আগস্ট ২৪, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলার কাইটাইল ইউনিয়নে কাইটাইল গ্রামে (২৩ আগষ্ট) বুধবার সকালে কাজের ছেলেকে তুলে নিয়ে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গিয়েছে।অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, মদন উপজেলার ফতেপুর ইউনিয়নে দেওসহিলা গ্রামের ফরিদ মিয়ার ছেলে মোঃ তহুর মিয়া (১৫) কাইটাইল গ্রামের মৃত আঃ বারেক এর ছেলে নজরুল ইসলাম এর বাড়িতে কাজের জন্য ১ বছরে ৭৫ হাজার টাকায় চুক্তি করে আবদ্ধ হয়।গত ২১ শে আগষ্ট সন্ধ্যায় ৭ঘটিকার সময় অজ্ঞাত ৩জন সঙ্ঘবদ্ধ হয়ে উত্তর কাইটাইল শান্তিবাগ জামে মসজিদের সামনে থেকে ধারালো চাকু দেখিয়ে বলে নজরুলের বাড়িতে কাজ করতে পারবে না,যদি কাজ করস তাহলে তোকে প্রাণে মেরে ফেলবো।এরই পরিপ্রেক্ষিতে ২৩ শে আগষ্ট বুধবার সকালে কাজের ছেলে তহুর মিয়া পাশে থাকা নানার বাড়ি থেকে নজরুল ইসলামের বাড়িতে যাওয়ার পথে তহুরের...
আগস্ট ২২, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- রাস্তার পিচ ঢেলে দেওয়ার মতো পুরো শরীরজুড়ে চামড়ার ওপর বিশেষ শক্ত আবরণ, আবার কোথাও কোথাও ক্ষতের সৃষ্টি হয়েছে।শক্ত আবরণের কারণে চুলকানিসহ অসহ্য যন্ত্রণা সইতে হচ্ছে ছোট্ট মেয়ে আশা মনির।নেত্রকোণার পূর্বধলায় বিরল চর্মরোগ ইকথায়োসিসে আক্রান্ত হয়েছে স্কুলছাত্রী আশামনি।সে উপজেলার আগিয়া ইউনিয়নের মধুনাল গ্রামের রিকশাচালক আউলাদ হোসেনের মেয়ে ও মধুনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর নিয়মিত ও মেধাবী ছাত্রী।আশামনি আবার স্কুলে গিয়ে পড়তে ও বন্ধুদের সাথে খেলতে চায় কিন্তু বাবার রোজগারের সীমাবদ্ধতায় তার স্বপ্ন স্বপ্নই থেকে যায়।মা করুনা আক্তার বলেন, জন্মের ১৫ দিন পরই আশামনির পুরো শরীরই লালচে হয়ে যায়।পরে শরীরের চামড়া উঠে গিয়ে আবার লালচে হয়, এরপর আবার চামড়া উঠে যায়।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই চামড়ার...
আগস্ট ১৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকীতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।আজ (১৫ আগষ্ট)মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া নেতৃত্বে উপজেলা পরিষদ চত্তরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানুর রহমান, খালিয়াজুড়ি সার্কল মো রবিউল ইসলাম মৎস্য কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শওকত জামিল সহ সরকারের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।
এছাড়া ও সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র...
আগস্ট ১৪, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোণা মদন উপজেলা চানগাঁও ইউনিয়নে মড়ল পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাবেক শিক্ষক এটি এম আতাউর রহমান ভূইয়া কনিষ্ঠ সন্তান তানভীনা পারভিন তৃণাকে সংবর্ধনা দেয়া হয়েছে।শনিবার (১২ আগষ্ট) দুপুরে মদন উপজেলা,ও পৌরশাখার মুক্তি যোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।জানা যায়, ৪১তম বি সিএস – এ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে সুপারিশ প্রাপ্ত হওয়ার তানভীনা পারভিন তৃণাকে সংবর্ধনা দেওয়া হযেছে।মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সোরাফ মঞ্জিল কার্যালয়ে একআনন্দ মূখর পরিবেশে মাধ্যমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোঃ সারোয়ার জাহান ঝুলন।অনুষ্ঠানটিসঞ্চালনায় ছিলেন উপজেলা মুক্তি যোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক...