মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে কামরুন্নেসা আশরাফ দীনা’র জানাযা শেষে দাফন সম্পন্ন

জুন ০৩, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে নেত্রকোণা পৌর শহরের সাতপাই কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি'র সহধর্মিনী ও নেত্রকোণা জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী কামরুন্নেসা আশরাফ দীনা।কামরুন্নেছা আশরাফ দীনার মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।একই বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং শোক-সংতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।ঢাকায় প্রথম জানাযা শেষে কামরুন্নেসা আশরাফ দীনা’র মরদেহ নেত্রকোণা মোক্তারপাড়া মাঠে আনার পর আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের লোকজন...