মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জুন ২৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলা (২৩ শে জুন) শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় নায়েকপুর ইউনিয়নে বড়াটি মোয়াটি আকাশ্রী হাজী ওয়াহেদ আলী এতিমখানা দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় ছাত্রদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মদন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া।উক্ত সভায় সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিংকমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী শাহজাহান সাজু।সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানের সুপারেন্টেড মাওলানা সাখাওয়াত হোসেন।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শওকত জামিল।এ সময় আরও উপস্থিত প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাদেক মাস্টার ও দৈনিক আমাদের সময় উপজেলা প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম শফিক দৈনিক কালের কন্ঠ উপজেলা...
জুন ২৬, ২০২৩
নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৬০ লক্ষ টাকা মূল্যমানের ৬০০ গ্রাম হিরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ী‘কে গ্রেফতার করেছে র্যাব-১৪, ময়মনসিংহ।র্যাব-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ২৩ জুন দিবাগত শনিবার রাতে আনুমানিক ১২টা ৫০ মিনিটের সময় র্যাব-১৪ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা জেলার পূর্বধলা থানাধীন মহিষবেড় গ্রামের মহিষবেড় জামে মসজিদের সামনে শ্যামগঞ্জ হইতে দূর্গাপুর উপজেলা যাওয়ার রাস্তায় বিশেষ চেকপোষ্ট পরিচালনা করে মোঃ ইসমাইল হোসেন (২১) কে একটি সিএনজি ও ৬০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। যার আনুমানিক সিজার মূল্য ৬০ লক্ষ টাকা।আটককৃত ইসমাইল হোসেন রাজশাহী জেলাার গোদাগারী...জুন ২৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোণার মদন পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট অধিবেশন সভা অনুষ্ঠিত হয়েছে।বাজেট অধিবেশন পেশ করেন মদন পৌরসভার মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ।আজ রবিবার (২৫জুন) সাড়ে ১২টায় মদন পৌর মিলনায়তনে মদন পৌরসভা এ বাজেট অধিবেশনের আয়োজন করে।নতুন করে করারোপ না করেই এগারো কোটি সাতান্ন লক্ষ নব্বই হাজার টাকার উন্নয়ন বজেট ঘোষণা করেন মদন পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ।এতে এগার কোটি চল্লিশ লক্ষ টাকা ব্যায় ও সতের লক্ষ নয় হাজার ষোল টাকা উদৃত ধরা হয়েছে।বজেটে রাস্তাঘাট, ব্রীজ কালভার্ট, নলকূপ স্থাপন, পাবলিক টয়লেট নির্মাণ ও সড়ক বাতি স্থাপনে গুরুত্ব দেয়া হয়।বাজেট ঘোষণা শেষে পৌর নাগরিকদের অংশগ্রহণে বাজেটের উপর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
বাজেট অধিবেশন অনুষ্ঠানটি মদন পৌরসভার মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মদন...
জুন ২১, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- নেত্রকোণার দুর্গাপুরে ৫৩ বোতল ফেনসিডিলসহ মোঃ এনামুল হক (৪৫) নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ।নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মোঃ লুৎফুর রহমান জানান, দুর্গাপুর উপজেলার ভবদেবপাড়া গ্রামের আহ্ছান উল্লাহ্ এর ছেলে এনামূল হক দুর্গাপুর পৌরসভার সাধুপাড়া এলাকার এক ভাড়া বাসায় থেকে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো।গোপন সংবাদের ভিত্তিতে দূর্গাপুর থানা পুলিশ মঙ্গলবার রাতে সাধুপাড়া তার বাসায় অভিযান চালিয়ে খাটের নিচ থেকে ৫৩ বোতল ভাতরীয় ফেনসিডিল উদ্ধার করার পর তাকে আটক করে।এ ব্যাপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শিবিরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্গাপুর থানার এস আই আবু রায়হান বাদী হয়ে আটক এনামুল হকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ...
জুন ২১, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২০২২-২৩ অর্থ বছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নে অতি দরিদ্র অসহায় দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাউল কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।২১ শে জুন বুধবার সকালে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাঈনুল ইসলাম মামুনের নেতৃত্বে এসব চাউল বিতরণ করা হয়।পরিষদ সূত্রে জানা যায়, ৯ টি ওয়ার্ডের মধ্যে ১৫ শত ৫০ জন অসহায় ও হত দরিদ্রের মাঝে জন প্রতি ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।বিতরণ কালে গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাঈনুল ইসলাম মামুন বলেন,পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ অসহায় মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আমার ইউনিয়নে ১৫.৫০ মেট্রিক টন চাউল বরাদ্দ পেয়েছি।
১৫ শত ৫০ জনের মাঝে এই ভিজিএফের...
জুন ২১, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।কৃষি প্রণোদনা কর্মসূচি ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-২/২০২৩-২৪ মৌসুমে উফসী আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে এ গুলি বিতরণ করা হয়।বুধবার (২১জুন) সকাল ১১ টাই উপজেলা কৃষি অফিস এই সার ও বীজ বিতরণের কার্যক্রম আয়োজন করে।এ সময় উপজেলার ৮ টি ইউনিয়ন ও পৌরসভায় মোট ৮০০ শত কৃষকের মাঝে ৫ কেজি আমন বীজ ১০ কেজি ডিএপি ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি...
জুন ২০, ২০২৩
নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক কলি হাসানকে পিটিয়ে হত্যা চেষ্টা মামলার ১ নং আসামি আব্দুল হান্নানকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।মামলা হওয়ার তিনদিন পর আজ (১৯ জুন) বিকেল ৩টার দিকে দুর্গাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার খরশ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।গ্রেফতার আব্দুল হান্নান (৩৮) দুর্গাপুর পৌরসভার খরস এলাকার আব্দুল হাকিমের ছেলে।গ্রেফতার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন দুর্গাপুর থানার তদন্ত ওসি নুরুল আলম।তিনি বলেন, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের খরশ এলাকা থেকে আসামি আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়েছে।বাকী আসামীদের ধরতে অভিযান চলছে।এর আগে, গত ৯ জুন দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দুর্গাপুর পৌরসভার বাগিচাপাড়া এলাকার টিচার্স লেন সংলগ্ন রাস্তায় উপর পরিকল্পিত ভাবে কলি হাসানের পথরোধ করে অতর্কিত...জুন ২০, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- নেত্রকোণায় পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে টিসিবির পণ্য বিতরণ শুরু।১৯ জুন সোমবার সকালে জেলার মুক্তারপাড়া মাঠে অসহায়- গরিব মানুষেদের মাঝে টিসিবির পণ্য বিতরণ উদ্বোধন করেন নেত্রকোণা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মামুন খন্দকার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান, উপজেলা নির্বাহি কর্মকর্তা মাহমুদা আক্তার, নেত্রকোণা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আকলিমা আক্তার, সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পালসহ আরো অনেকে।উদ্বোধনকালে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস জানান, নেত্রকোণায় পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে জেলার ৩৩ হাজার অসহায়, গরীব, দুঃখী ও মেহনতী খেটে খাওয়া কার্ডধারী মানুষের মাঝে ২ কেজি তেল ও ২ কেজি করে ডাল, টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।এ বিতরণ কার্যক্রম চলবে...
জুন ২০, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার দুর্গাপুরে দৈনিক আমাদের সময় পত্রিকার সাংবাদিক কলি হাসানকে হত্যাচেষ্টা ও হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করার ঘটনায় দুর্গাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।১৬ জুন ভুক্তভোগীর স্ত্রী সাজেদা আক্তার সাজু বাদী হয়ে মামলাটি দায়ের করেন।মামলা নং-২০।মামলার বিবরণ থেকে জানা যায়,গত ৯ জুন দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দুর্গাপুর পৌরসভার বাগিচাপাড়া এলাকার টিচার্স লেন সংলগ্ন রাস্তায় উপর পরিকল্পিত ভাবে কলি হাসানের পথরোধ করে অতর্কিত আক্রমণ করে দুর্গাপুর পৌরসভার খরস এলাকার আব্দুল হাকিমের ছেলে হান্নান মিয়া (৩৮) ও একই উপজেলার চন্তিগড় ইউনিয়নের দিবারপাড়া এলাকার ইমাম হোসেনের ছেলে আসাদ (৩৭) সহ অজ্ঞাতনামা আরো ৩ জন।এসময় তারা হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে।
কলি হাসান নিজেকে বাঁচাবার চেষ্টা করলে দুর্বৃত্তরা তার...
জুন ১৯, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৮ জুন) দুপুরে নেত্রকোনা জেলায় কমর্রত সাংবাদিকবৃন্দের আয়োজনে জেলা প্রেসক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে অংশ নেন জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।মানববন্ধনে নেত্রকোনা এনটিভির স্টাফ রিপোর্টার ভজন দাসের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী, যমুনা টিভির জেলা প্রতিনিধি কামাল হোসাইন,চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি সোহান আহমেদ কাকন, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ইত্তেফাকের জেলা প্রতিনিধি শ্যামলেন্দু পাল,মাই টিভির জেলা প্রতিনিধি...