মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জুলাই ১৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন মতে কোন এলাকায় ব্রুটো ইনডেক্স ২০ শতাংশের উপরে থাকলেই তা ডেঙ্গু ঝুঁকিপূর্ন অঞ্চল হিসেবে বিবেচিত হয়।সেখানে রাজশাহীর ব্রুটো ইনডেক্স ৪৬ দশমিক ৬৭ শতাংশে পৌছে গেছে।রাজশাহী মহানগরীর ৩৮ শতাংশ বাড়িতে মিলেছে এইডিসের লার্ভা।বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের এক সমীক্ষায় উঠে এসেছে এমনই চিত্র।এর পরপরই রাজশাহী সিটি কর্পোরেশনকে চিঠি দিয়ে জনসচেতনতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের পরামর্শ দিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।এদিকে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় পাঁচ সদস্যের মেডিকলে টিম গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।সম্প্রতি রাজশাহী সিটি কর্পোরেশনের পাঁচটি ওয়ার্ডের ৭৫টি বাড়ি থেকে জমে থাকা পানির নমুনা সংগ্রহ করে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।এর মধ্যে ২৮টি নমুনাতেই মিলেছে এডিসের লার্ভা।এসব নমুনায়...
জুন ১৪, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- আগামী ১৮জুন জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নেত্রকোণায় জেলা সাংবাদিকদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৩জুন) বিকেলে ইপিআই ভবনে সিভিল সার্জন অফিস নেত্রকোণা এই অরিয়েন্টেশনের আয়োজন করে।নেত্রকোণা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ অভিজিত লোহ এর সভাপতিত্বে অরিয়েন্টেশনে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরেন ডাঃ ফারিয়া জাহান ছুটি।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ আহসান কবির রিয়াদ, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হাবিবুর রহমান, জেলা প্রেসক্লাবের সাবেক সহ- সভাপতি বীরমুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী।আগামী ১৮ই জুন নেত্রকোণা জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৪০ হাজার ৫শত শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৪৮ হাজার ৫শত শিশুকে ভিটামিন-এ...