মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে ২২ জন গ্রেপ্তার

আপডেটঃ ২:২০ অপরাহ্ণ | আগস্ট ০৪, ২০২৬

নিউজ ডেস্কঃ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বিত অভিযানে তাদের আটক করা হয়।আরএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়াদের মধ্যে ৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১২ জন মাদক মামলার আসামি এবং অন্যান্য বিভিন্ন অভিযোগে আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মহানগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

IPCS News : Dhaka :আরএমপি নিউজ: রাজশাহী।