মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ভূয়া মুক্তিযোদ্ধা সনদ তৈরীসহ জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার

জুলাই ১১, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীতে জাল দলিল, ভূয়া মুক্তিযোদ্ধার সনদ ও ভূয়া সিলমোহরসহ ২ প্রতারকে গ্রেপ্তার করেছে র‌্যাব।গত সোমবার দিবাগত রাতে নগরীর রাজপাড়া থানার বুলনপুর এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর মোল্লাপাড়া এলাকার মৃত কাবিল উদ্দিনের ছেলে আনিছুর রহমান করিম (৬৬) ও বুলনপুর এলকার রাজীব হোসেন রহমানের ছেলে শেখ রেজওয়ানুল করিম।১১ জুলাই মঙ্গলবার দুপুরে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল তাদের বাসায় তল্লাসী চালিয়ে ১৪টি স্বাধীনতা সংগ্রামের ভূয়া সনদপত্র, ১৫টি জয় বাংলা লেখা সম্বলিত ফাঁকা সনদ, স্ট্যাম্প ২৫৪৮টি, পাকিস্তানী বিভিন্ন ৮৩৩টি স্ট্যাম্প, ভারতীয় বিভিন্ন ২৫৩টি স্ট্যাম্প, জালিয়াতি কাজে ব্যবহৃত...

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) এমবিবিএস এর ফল প্রকাশ

জুলাই ১১, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী মেডেকেল বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত মেডিকেল কলেজের (রামেবি) এমবিবিএস প্রথম ব্যাচের ২০১৭-১৮ সেশনের ফাইনাল প্রফেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।গত সোমবার (১০ জুলাই) সকাল ১০টায় রামেবির উপাচার্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেনের হাতে ফলাফল তুলে দেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মোঃ আনোয়ার হাবীব।ফলাফল হাতে নিয়ে উপাচার্য বলেন রাজশাহী মেিেডকেল বিশ্ববিদ্যালয় অতীতে অতি দ্রুততার সাথে ফলাফল ঘোষনা করেছে।এবারও পরীক্ষা শেষ হওয়ার একমাসের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়েছে।এতে করে দ্রুততার সার্থে শিক্ষাথীদের পড়াশোনা শেষ করে তারা কর্মে ফিরতে পারবে।এছাড়াও সেশনজট কম হবে।এমবিবিএস ফাইনাল প্রফেশনাল ফল প্রকাশে সদ্য এমবিবিএস পাশ করা নবীন ডাক্তারদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি। এ সময় রামেবির কোষাধ্যক্ষ প্রফেসর ডা.রুস্তম আলী আহমেদ,...

ডিগ্রী পাস পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি

জুলাই ১১, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর নিম্নবর্ণিত ৫(পাঁচ) টি পরীক্ষা কেন্দ্রে আগামী ১২ই জুলাই ২০২৩ খ্রিষ্টাব্দ হতে ৩০শে আগষ্ট ২০২৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষা  অনুষ্ঠিত হবে।উক্ত পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।পরীক্ষা উপলক্ষ্যে আগামী ১২ই জুলাই ২০২৩ খ্রিষ্টাব্দ হতে ৩০শে আগষ্ট ২০২৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (১) এর (ক) ও ২৯ (১) এর (খ) এবং ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিষ্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং ৪ (চার) জনের...

রাজশাহীতে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ৩, আহত ৭

জুলাই ১১, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়নের মুসরাপাড়া ইয়াজপুর গ্রামে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম জানান, ১০ জুলাই সকাল ৯টার দিকে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে কথাকাটাকাটির এক পর্যায়ে দুইপক্ষের সংঘর্ষ বাধে।সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়।যাদের মধ্যে ১০ জন উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এদের মধ্যে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন।নিহতরা হলেন, রাজশাহী নগরীর রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকার জিল্লুর রহমানের ছেলে সোহেল রানা ছোটন (৪৫), গোদাগাড়ীর বড়গাছী কানুপাড়া গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে মেহের আলী (৬৫) ও তার...

মোট আটক ১০ জন ও মাদকদ্রব্য উদ্ধার

জুলাই ১০, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী: গত ২৪ ঘন্টায় (১০-৭-২০২৩ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ১০ জনকে আটক করা হয়েছে।রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৩ জন, মোহনপুর থানা ০৩ জন, পুঠিয়া থানা ০১ জন, চারঘাট থানা ০২ জন ও বাঘা থানা ০১ জনকে আটক করে।যার মধ্যে ০৭ জন ওয়ারেন্ট ভুক্ত আসামি, ০২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য মামলায় ০১ জনকে গ্রেফতার করা হয়েছে।মোহনপুর থানা পুলিশ ১নং মোঃ রুহুল আমিন (২৭) কে ০৬ গ্রাম হেরোইন ও ০৫ গ্রাম গাঁজাসহ আটক করে।ডিবি পুলিশ কর্তৃক গোদাগাড়ী থানা এলাকা হতে ১নং মোঃ শহিদুল ইসলাম ভোদল (৩৬) কে ২০ গ্রাম হেরোইনসহ আটক করে।আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। IPCS News : Dhaka : পুলিশ সুপার : রাজশাহী। ...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৯ ও মাদকদ্রব্য উদ্ধার

জুলাই ১০, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজঃ গত (৯ই জুলাই ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৯ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৬ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-১ জন, বেলপুকুর থানা-২ জন, পবা থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন ও কর্ণহার থানা-২ জনকে আটক করে। যার মধ্যে ১০ জন ওয়ারেন্ট ভূক্ত আসামি, ৭ জনকে মাদক দ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ৫৭.২০ গ্রাম হেরোইন ও ৬০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ। ...

রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে মিশ্র পদ্ধতিতে ফলে চাষ করে লাভবান হচ্ছে কৃষকেরা

জুলাই ১০, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী: উত্তরাঞ্চলের ‘শস্যভাণ্ডার’ খ্যাত বরেন্দ্র অঞ্চলে জনপ্রিয় হয়ে উঠছে সম্বনিত মিশ্র ফল চাষ পদ্ধতি।একে অন্যের দেখা দেখি উৎসাহিত হচ্ছেন উদ্যোক্তারা।বিশেষ করে তরুণ কৃষি উদ্যোক্তারা গড়ে তুলেছেন মিশ্র ফলের বাগান।লাভবানও হচ্ছেন তারা।আর এতে আর্থিক ও কারিগরি সহযোগিতা দিচ্ছে সরকারি-বেসরকারি বিভিন্ন উন্নয়ন সংস্থা।এমনই একজন উদ্যোক্তা রাজশাহীর বাগমারা উপজেলার নদাকান্দ গ্রামের তৌফিকুল ইসলাম মিলন। তিনি ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাত্তোকত্তর পাস করে ঢাকায় একটি সফটওয়্যার কোম্পানীতে চাকরি নেন।ছয় বছর চাকরি করার পর ২০২০ সালে করোনাকালীন চাকরি ছেড়ে বাড়ি চলে আসেন।বাড়ি এসেই তিনি তার ৪ একর জমিতে গড়ে তোলেন পেয়ারা বাগান।তৌফিকুল ইসলাম মিলনের বাগানে লাগানো হয়েছে গোল্ডেন-৮ জাতের ১ হাজার ৮০০ পেয়ারার গাছ। এর পাশাপাশি তার বাগানে...

চাঁ, নবাবগঞ্জের সরকারি সংরক্ষণাগারে রাখা আমে পচন, দিশেহারা চাষি

জুলাই ০৯, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- চাঁপাই নবাবগঞ্জে সরকারি সংরক্ষণাগারে আম রেখে বিপাকে পড়েছেন আমচাষি আহসান হাবিব।সংরক্ষণাগারে রাখা আমে পচন ধরায় নায্যমূল্য না পেয়ে দিশেহারা এই আমচাষি।জানা যায়, গত ১৪ জুন শিবগঞ্জ পৌর এলাকার একাডেমি মোড়ে অবস্থিত আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের সংরক্ষণাগারে সংরক্ষণের জন্য প্রায় ৩ টন আম রেখেছিলেন আমচাষি আহসান হাবিব।কিন্তু সংরক্ষণ তো দূরের কথা, কয়েকদিন পরেই পচতে থাকে সেই আম।এতে দাম না পেয়ে তাকে অল্প দামে বিক্রি করতে হয় আমগুলো।তার প্রায় ৩০ শতাংশর বেশি আম পচে নষ্ট হয়ে গেছে।আমচাষি আহসান হাবিব বলেন, আমার বাগানের ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদপ্রাপ্ত ক্ষিরসাপাত ও ল্যাংড়া প্রায় ৩ টন আম ছিল।একদিন একাডেমি মোড়ের সরকারি সংরক্ষণাগারের দায়িত্বে থাকা ব্যক্তি আমাকে জানান, তাদের ওখানে...

“আলোচিত রাবি শিক্ষক ড. তাহের হত্যা” শিক্ষক মহিউদ্দিনসহ ২ জনের ফাঁসির প্রক্রিয়া শুরু

জুলাই ০৯, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের আহমেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত দুই আসামির প্রাণ ভিক্ষার আবেদন নাকচের চিঠি রাজশাহী কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষের কাছে এসে পৌঁছেছে।জেল কোড অনুযায়ী, চিঠি হাতে পাওয়ার ২১ থেকে ২৮ দিনের দিনের মধ্যে যে কোনো দিন ফাঁসি কার্যকর করা হবে।মৃত্যুদণ্ড প্রাপ্ত দুই আসামিকেই কনডেম সেলে রাখা হয়েছে বলে কারা সূত্র জানিয়েছে।রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার নিজাম উদ্দিন জানান, প্রাণভিক্ষা নাকচের চিঠি গত বুধবার ডাকযোগে এসে পৌঁছায়।কারা কর্তৃপক্ষের মাধ্যমে।প্রায় ছয় মাস আগে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছিলেন আসামিরা।সে আবেদন গত মাসে রাষ্ট্রপতি নাকচ করেন।এর মাধ্যমে মৃত্যুদণ্ড প্রাপ্ত অধ্যাপক মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও নিহত অধ্যাপক তাহেরের...

রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে রোপা আমন চাষে মাঠে ব্যস্ত কৃষান-কৃষাণী

জুলাই ০৯, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে পুরোদমে শুরু হয়েছে রোপা-আমন ধান চাষের আবাদ।আষাঢ় মাসের শুরুতে বৃষ্টির দেখা এবং এই মাসের মাঝামাঝিতে ঘনঘন বৃষ্টি হওয়ায় আউশের আবাদ শেষ করেই এই অঞ্চলের কৃষকরা রোপা-আমন ধান লাগানোর প্রস্তুতি শুরু করে।সপ্তাহ খানেক আগে থেকেই বরেন্দ্র অঞ্চলে প্রবল বৃষ্টি হওয়ায় কৃষকরা এই সুযোগকে কাজে লাগিয়ে মাঠে পুরোদমে আমন ধান লাগানো শুরু করেছে বলে কৃষকদের সাথে কথা বলে জানা গেছে।রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলায় এবার রোপা-আমনের ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮১ হাজার ৭৫৯ হেক্টর।গতবার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিলো ৮০ হাজার ৫০ হেক্টর।তবে সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গিছে অর্জিত হয়েছিলো ৮০ হাজার ৮৩ হেক্টর।যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩৩ হেক্টর বেশী আবাদ হয়েছিলো। খোঁজ নিয়ে জানাগেছে, গোদাগাড়ী উপজেলার...