মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

কবিরাজকে কুপিয়ে হত্যা

মার্চ ০৫, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী ব্যুরো:- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা থেকে আব্দুল মতিন (৫৫) নামের এক কবিরাজের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মরদেহের হাত-পা, মুখ, উরুসহ একাধিক স্থানে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।সোমবার (৩ মার্চ) ভোরে থানার চৌডালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হরিনগর গ্রামের শুকুরুদ্দিন নামের এক ব্যক্তির বাড়ির শয়নকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।পরে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।নিহত মতিন একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব সাহেবগ্রাম এলাকার মৃত জয়নালের ছেলে।তিনি কবিরাজির পাশাপাশি তেলের ব্যবসায় জড়িত ছিলেন।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রবিবার ২ মার্চ রাত ১০টার দিকে ওই বাড়িতে মতিনকে দা ও হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।মতিনের ওই বাড়িতে যাতায়াত ছিল।শুকুরুদ্দীনের স্ত্রী পেয়ারা বেগম (৩৫) তার...

মনোহরদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন ব্যবসায়ীকে জরিমানা

মার্চ ০৫, ২০২৫

নিউজ ডেস্কঃ মনোহরদী:- নরসিংদীর মনোহরদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।সোমবার (৩ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম.এ মুহাইমিন আল জিহানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।মুদির দোকান, ফলের দোকান, মাছ বাজার, গুড়ের দোকান ও ইফতারির দোকানে অভিযান চালিয়ে দোকানের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না রাখা এবং সেবা গ্রহণকারীদের স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে এমনভাবে পণ্য সংরক্ষণের অপরাধে তিন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর বিভিন্ন ধারায় জরিমানা করা হয়।অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শাহনেওয়াজ, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সজিব ফকির, সার্টিফিকেট সহকারী মো. জাহাঙ্গীর আলম, মো. নাসির উদ্দিন, টুটুল বাস্পর এবং মনোহরদী থানার পুলিশ ফোর্স...

মনোহরদীতে মোবাইল কোর্ট অভিযান: চালাকচর বাজারে জরিমানা আদায়

মার্চ ০৫, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী:-নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।মঙ্গলবার (৪ মার্চ ২০২৫) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া এবং মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. জব্বারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।অভিযানে ফল, মাংস, পোলট্রি, মুদি, মাছ ও ইফতার বাজার মনিটরিং করা হয়। পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে না রাখার অপরাধে এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮ ধারায় জরিমানা করা হয়।এ সময় প্রসিকিউটিং অফিসার হিসেবে শাহনেওয়াজ (স্যানিটারি ইন্সপেক্টর), নিরাপদ খাদ্য পরিদর্শক এম.এইচ পারভেজ এবং মনোহরদী থানার পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন। IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী। ...

দিনাজপুর বাহাদুর বাজারে খাজনার নামে কোটি টাকা চাঁদাবাজি অতিষ্ঠ সাধারণ ব্যবসায়ীরা

মার্চ ০৪, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুর সদর উপজেলার পৌরসভার অধিনস্থ বাহাদুর বাজারে সরকারিভাবে খাজনার নামে প্রতি বছর কোটি টাকা চাঁদাবাজি হলেও নীরব ভুমিকায় পৌর প্রশাসন।চাঁদা না দিলে বাজারে কোনো দোকান বসাতে দেয় না এই চাঁদাবাজ চক্রটি।সরেজমিনে গিয়ে দেখা যায়, সদর হাসপাতাল মোড় থেকে গোলকুঠি হয়ে বাহাদুর বাজার ট্র্যাফিক পর্যন্ত পৌরসভার রাস্তায় বিভিন্ন শাক-সবজির দোকান বসিয়ে অবৈধভাবে জামানত বাবদ হাতিয়ে নেয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা এবং লিলিমোড় থেকে হোন্ডা মোড় পর্যন্ত শাক-সবজি ও কলার পাইকারি ব্যবসায়ীদের থেকে প্রতিদিন খাজনার নামে নেয়া হয় মোটা অঙ্কের অর্থ।পৌরসভার রাস্তায় প্রতিদিন মধ্যরাত থেকে পরের দিন বিকেল পর্যন্ত এই রাস্তা গুলিতে ব্যাপক যানজটের সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগের শিকার হতে হয় গোলকুঠি এলাকাবাসীর। এ বিষয়ে গোলকুঠি এলাকার মানুষের সাথে কথা হলে তারা দুঃখ প্রকাশ...

ম্যাটস শিক্ষার্থীদের আন্দোলন: একাডেমিক শাটডাউন ঘোষণা

মার্চ ০৩, ২০২৫

নিউজ ডেস্কঃ দেশের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে সরকার একাডেমিক শাটডাউনের ঘোষণা দিয়েছে।এই সিদ্ধান্তের ফলে দেশের সকল ম্যাটস শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।ম্যাটস শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করে আসছে।বিশেষ করে, ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্সের স্বীকৃতি, ইন্টার্নশিপ ভাতা বৃদ্ধি, এবং অন্যান্য একাডেমিক ও প্রশাসনিক বিষয়ে তারা সরকারের কাছে দাবি জানিয়ে আসছিল।এই আন্দোলন একপর্যায়ে ব্যাপকতা লাভ করলে কর্তৃপক্ষ শাটডাউনের সিদ্ধান্ত নেয়। শাটডাউনের ঘোষণার পর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা বলছেন, এই সিদ্ধান্ত তাদের শিক্ষাজীবন অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে।আন্দোলনরত শিক্ষার্থীদের একজন জানান,...

৯৭তম অস্কার বিজয়ীদের তালিকা: আলোচনায় ‘এমিলিয়া পেরেজ’

মার্চ ০৩, ২০২৫

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আজ ভোরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ৯৭তম অস্কার আসর।বিনোদন দুনিয়ার সবচেয়ে বড় এই মঞ্চে বিশ্ব চলচ্চিত্রের সেরাদের পুরস্কৃত করা হয়েছে।বাংলাদেশ সময় সোমবার ভোর ৫টায় শুরু হয় এ প্রতীক্ষিত আয়োজন। এবারের অস্কারে একাধিক সিনেমা আলোচিত ছিল, যার মধ্যে ‘এমিলিয়া পেরেজ’, ‘আনোরা’, ‘অ্যা রিয়েল পেইন’ ও ‘ব্রুটালিস্ট’ উল্লেখযোগ্য।চলুন জেনে নেওয়া যাক, কাদের হাতে উঠল এবারের অস্কার।আয়োজনের প্রথম পুরস্কারটি জিতেছেন আমেরিকান অভিনেতা কিরান কালকিন।‘অ্যা রিয়েল পেইন’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেতার স্বীকৃতি পান।অন্যদিকে ‘এমিলিয়া পেরেজ’ সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করে অস্কার জয় করেন জোয়ি সালডানা।নিজের এই অর্জনের জন্য মা ও বোনকে মঞ্চ থেকেই স্যালুট জানান...

মদনে চারণ কবি মুকলেছ উদ্দিনকে কবি ফররুখ আহমদ স্মৃতিপদক সম্মাননা গ্রহণ

মার্চ ০৩, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলা চানগাঁও ইউনিয়নের (চানগাঁও ঠাকুরবাড়ি) মৃত আব্দুর রউফ সাহেবের ছেলে চারণ কবি মুকলেছ উদ্দিন লিখা ৩ টি বই মদনের বিলুপ্তির ইতিহাস ও লোকসংস্কৃতি, ইতিহাসের পাতা, রক্তের ঝরা জুলাই/২০২৪ বইটি প্রকাশিত হয়েছে। রক্তে ঝরা জুলাই বইটি প্রকাশ হওয়ায় নিজ জেলাসহ সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হয়েছে। তারই ধারাবাহিকতায় গত ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পাকনেত্র আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন এর উদ্যোগে তোপখানা রোড বাংলাদেশ শিশু কল্যাণ কেন্দ্র (দ্বিতীয়তলায়) কবি ফররুখ আহমদ স্মৃতি পদক ও সম্মাননা সনদ প্রাপ্ত হন। এছাড়া তিনি সেরা সাহিত্য পদক২০২২/ ও ২৩ বর্ষসেরা কবি সম্মাননাসহ অনেক সম্মাননা সনদ গ্রহণ করেছেন। চারণ কবি মুকলেছ উদ্দিন এ প্রতিনিধিকে জানান,আমার স্বরচিত ৫টি বই প্রকাশিত হয়েছে। এখন আমি নেত্রকোনা গীতিকা...

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মার্চ ০৩, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ উৎসবমুখর পরিবেশেঅনুষ্ঠিত হয়েছে।শনিবার ১ মার্চ ২০২৫ বিকাল ৪টায় দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের নিচতলা (হল রুমে) এই আয়োজন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তহিদুল হক সরকার।সঞ্চালকের দায়িত্ব পালন করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট (আ.ন.ম) হাবিবুল্লাহ, এবং উপস্থাপনায় ছিলেন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট রেখা মনি।অনুষ্ঠানের স‚চনা হয় পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও বাইবেল পাঠের মাধ্যমে।অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সভাপতি অ্যাডভোকেট তহিদুল হক সরকার ও সাধারণ স¤পাদক অ্যাডভোকেট (আ.ন.ম) হাবিবুল্লাহ তারা আইনজীবীদের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাÐে অংশগ্রহণ বাড়ানোর...

ফসল রক্ষা বাঁধ সংস্কারে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে মানববন্ধন

মার্চ ০৩, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোণায় ফসল রক্ষা বাঁধের কাজে অনিয়ম,অব্যবস্থাপনা ও নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। শনিবার বেলা ১১টায় জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে হাওর বাঁচাও আন্দোলনের ব্যানারে এ মানববন্ধন হয়৷এতে হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি মোঃ অহিদুর রহমানের সভাপতিত্বে ও পরিচালনা করেন প্রভাষক সুমন আহমেদ। মানববন্ধনে বক্তব্য রাখেন,হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোনায়েম খান, সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক অলি উল্লাহ,জেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল আলম জামাল,বাংলাদেশ প্রেসক্লাবের ময়মনসিংহ বিভাগীয় সভাপতি, সাংবাদিক শামীম তালুকদার,এডভোকেট জহিরুল ইসলাম রানা,জেলা হাওর বাঁচাও আন্দোলন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রউফ শাহিন,শামছুদ্দোহা ফরিদ,সাংবাদিক...

র‍্যাব-৫ এর রোবাস্ট পেট্রোলিং ও গোয়েন্দা নজরদারি জোরদার

মার্চ ০২, ২০২৫

নিউজ ডেস্কঃ দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে রাজশাহী মহানগরীসহ অন্যান্য জেলায় রোবাস্ট পেট্রোলিং ও গোয়েন্দা নজরদারি কার্যক্রম জোরদার করেছে র‍্যাব-৫র‍্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষক মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।বর্তমান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায়, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশক্রমে ও র‍্যাব ফোর্সেস সদর দপ্তরের দিক নিদের্শনায় দেশ জুড়ে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, ধর্ষণরোধে র‍্যাব-৫ এর দায়িত্বপূর্ণ এলাকা; রাজশাহী মহানগরী এবং নওগাঁ, নাটোর...