মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনায় সারা দেশে মসজিদে বিশেষ দোয়া

আপডেটঃ ২:৪৩ অপরাহ্ণ | জুলাই ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ

ঢাকা:- সোমবার (২১ জুলাই) উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ অন্তত ২৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়।দুর্ঘটনায় আহতদের সুস্থতা কামনায় মঙ্গলবার (২২ জুলাই) সারা দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের সব মসজিদে খতিব, ইমাম এবং মসজিদ কমিটিকে এই দোয়া আয়োজনের অনুরোধ জানানো হয়েছে।এর মধ্যে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দুপুর দেড়টায় (বাদ জোহর) বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সোমবার দুপুরে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় বিমানটি।দুর্ঘটনায় আগুন ধরে যাওয়ার পর ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে।পরে বিমান বাহিনীর হেলিকপ্টারে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সরকারি সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২৭-এ পৌঁছেছে এবং আহতদের চিকিৎসা চলছে।

IPCS News : Dhaka :