মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
মার্চ ০৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর বিআরটিএ কার্যালয়ে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব ও দালাল চক্রের সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছে।সরেজমিন পর্যবেক্ষণে দেখা যায়, পরীক্ষায় সঠিকভাবে উত্তীর্ণ না হলেও দালালের মাধ্যমে অর্থের বিনিময়ে সহজেই পাস নম্বর পাওয়া সম্ভব হচ্ছে।এ কারণে অনেক অনভিজ্ঞ চালক লাইসেন্স নিয়ে সড়কে নেমে দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছেন।ড্রাইভিং লাইসেন্স পরীক্ষাটি তিন ধাপে অনুষ্ঠিত হয়-লিখিত, মৌখিক এবং ব্যবহারিক।লিখিত পরীক্ষার জন্য ২০ নম্বর বরাদ্দ, যেখানে পাস নম্বর ১২।মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষায় যথাক্রমে ৭৫ ও ১০০ নম্বর প্রয়োজন।
তবে মাঠ পর্যায়ের বাস্তবতায় দেখা যায়, লিখিত বা ব্যবহারিক পরীক্ষায় ব্যর্থ হলেও দালালদের মাধ্যমে পরীক্ষার্থী পাস করছেন।দিনাজপুর বড় মাঠে পরীক্ষা চলাকালে দায়িত্বে থাকা কর্মকর্তারা উপস্থিত থাকলেও...
মার্চ ০৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলার মাঘান ইউনিয়নে (৬ মার্চ) বৃহস্পতিবার দুপুরে তলার হাওরের পাড়ে অবস্থিত ত্রিপন গ্রামে নাসরিন আক্তারের বাড়িতে বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বারসিক‘র সহযোগিতায় ও কৃষিবান্ধব কৃষক সংগঠন আয়োজনে গ্রামীণ পরিবেশে হাওর প্রাণ-প্রকৃতির মেলা অনুষ্ঠিত হয়েছে।হাওরের কৃষি ফসলের বীজ,সবজী,শুটকী,গ্রামীণ চুলা, হাওরের অচাষকৃত খাদ্য,ফলের সমারোহ নিয়ে নারীদের অংশগ্রহণে স্টলে প্রদর্শন করা হয় হাওরের প্রাণ প্রকৃতিকে।হাতে লেখা ফেস্টুন,ব্যানার,ধানের খড় দিয়ে সাজানো হয়েছে মেলার প্রাঙ্গণকে।প্রাণ-প্রকৃতির মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাঘান প্রবীণ শিক্ষক জনাব মফিজ উদ্দিন পাঠান,সমাজ সেবক দেলোয়ার হোসেন দুলাল,মাঘান ইউনিয়নের বিএনপির সভাপতি জনাব রহিছ মিয়া,বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো.অহিদুর রহমান, সহসগমনকারী...
মার্চ ০৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর একের পর এক আন্দোলনের ঢেউ আছড়ে পড়ছে।একটি সমস্যার সমাধান শেষ না হতেই আরেকটি সামনে আসছে। সময়ের সঙ্গে সঙ্গে এসব দাবির মিছিল দীর্ঘ হচ্ছে, যার ফলে কখনো কখনো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।একই সঙ্গে বেড়ে যাচ্ছে খুন,ছিনতাই ও চলন্ত যানবাহনে নারীদের ওপর নির্যাতনের মতো অপরাধ।এসব ঘটনার পেছনে পরাজিত রাজনৈতিক শক্তির ভূমিকা রয়েছে বলে জানা গেছে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আওয়ামী লীগ নেতারা বিভিন্ন বক্তব্য ও সাক্ষাৎকারের মাধ্যমে সরকারবিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে হরতাল, মশাল মিছিল, লিফলেট বিতরণের মতো কর্মসূচি দেওয়া হচ্ছে, যা ভাইরাল করে দেশব্যাপী অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে।সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার...
মার্চ ০৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার দুর্গাপুরে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং সেবা রকেটের ১৭ লাখ টাকা নিয়ে উধাও হয়েছেন প্রতিষ্ঠানের সুপারভাইজার সিহাব উদ্দিন (৩৩)।থানায় এমন অভিযোগ করেছে দুর্গাপুর পৌর শহরের কথা টেলিকমের স্বত্বাধিকারী ও ডাচ-বাংলার মোবাইল ব্যাংকিং সেবা রকেটের ডিস্ট্রিবিউটরমো. মোক্তার হোসেন শামীম।বৃহস্পতিবার দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে গত সোমবার প্রতিষ্ঠানের মালিক মোক্তার হোসেন শামীম থানায় এ অভিযোগ করেন।অভিযুক্ত সুপারভাইজার সিহাব উদ্দিন দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ফারাংপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, সিহাব ওই প্রতিষ্ঠানের একজন বিশ্বস্ত কর্মচারী হওয়ায় রকেট ব্যবসার সকল দিক পরিচালনা করতেন।ব্যবসার মূল সিম কার্ডসহ মোবাইল...
মার্চ ০৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ৭ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক মামলায় ১ জন, ওয়ারেন্টভুক্ত ৪ জন ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
মার্চ ০৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- পবিত্র মাহে রমজান উপলক্ষে নেত্রকোনা জেলা শহরে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।আজ বুধবার সকাল সাড়ে ৯টায় স্থানীয় মোক্তার পাড়া মাঠে জেলা প্রশাসক বনানী বিশ্বাস আনুষ্ঠানিক ভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন।এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মুনমুন জাহান লিজা,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, এনডিসি এস এম মেহেদী হাসান ও প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক দৈনিক ইনকিলাবের প্রতিনিধি এ কে এম আব্দুল্লাহ প্রমূখ।জেলা প্রশাসক বনানী বিশ্বাস সাংবাদিকদের জানান, নিন্ম আয়ের মানুষের...
মার্চ ০৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- ইট ভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ভাংচুর বন্ধের প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।আজ মঙ্গলবার (০৪ মার্চ) সকাল ১১টায় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে বাংলাদেশ ইট প্রস্ততকারী মালিক সমিতি নেত্রকোণা সদর উপজেলা শাখা ও ইট ভাটারশ্রমিকরা এই বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
বিক্ষোভ সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইট প্রস্ততকারী মালিক সমিতি নেত্রকোণা জেলা শাখার সহ সভাপতি এম এ ওয়াহেদ, সাধারণ সম্পাদক আবুল খায়ের আকন্দ টিটু মাস্টার, সদর উপজেলা শাখার সভাপতি জসিম উদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অন্তর, সদস্য জাকির হোসেন আরিফ প্রমুখ।বিক্ষোভ সমাবেশে বক্তারা, ইট ভাটার সাথে শত শত শ্রমিক জড়িত।তারা ইট ভাটাকে শিল্প হিসেবে ঘোষণার দাবি জানিয়ে, জিগজাগ...
মার্চ ০৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার মোহনগঞ্জে একটি অবৈধ ইটভাটা ধ্বংস করা হয়েছে।পাশাপাশি ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।আজ সোমবার বিকেলে জেলা পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন ডিসিএস বিল্ডার্স নামে ওই ইটভটায় অভিযান চালায়।উপজেলার সামাইকোনা এলাকায় অবস্থিত ওই ইটভাটাটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রশাসনের অনুমোদন ছাড়াই চলছিল।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল মতিন, মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের, ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য ও থানার একদল পুলিশ সদস্য সঙ্গে ছিলেন।মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার সামাইকোনা এলাকায় কংস নদীর তীরে ডিসিএস বিল্ডার্স নামে একটি ইটভাটা রয়েছে।এটির মালিক পৌরশহরের বিপ্লব...
মার্চ ০৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি এলাকায় ট্রাক্রের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।এছাড়া এ ঘটনায় আরো আহত এক নারীসহ তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।নিহতরা হলেন, অ্যাম্বুল্যান্স চালক রাজশাহী নগরীর হোসনীগঞ্জ এলাকার জাফর ইকবাল জুয়েল (৪৫), গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের ঠাকুর জুবন গ্রামের সুন্দরী রানী (৬৫) ও আদরী রানী (৩৮)।
গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন জানায়, ৩ মার্চ সোমবার, হৃদরোগে আক্রান্ত ঠাকুর জুবন গ্রামের সুন্দরী রানীকে নিয়ে গোদাগাড়ী থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি।এ সময় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়ি বিজিবি চেকপোস্টে বিপরিদ দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ...
মার্চ ০৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী ব্যুরো:- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা থেকে আব্দুল মতিন (৫৫) নামের এক কবিরাজের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মরদেহের হাত-পা, মুখ, উরুসহ একাধিক স্থানে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।সোমবার (৩ মার্চ) ভোরে থানার চৌডালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হরিনগর গ্রামের শুকুরুদ্দিন নামের এক ব্যক্তির বাড়ির শয়নকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।পরে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।নিহত মতিন একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব সাহেবগ্রাম এলাকার মৃত জয়নালের ছেলে।তিনি কবিরাজির পাশাপাশি তেলের ব্যবসায় জড়িত ছিলেন।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রবিবার ২ মার্চ রাত ১০টার দিকে ওই বাড়িতে মতিনকে দা ও হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।মতিনের ওই বাড়িতে যাতায়াত ছিল।শুকুরুদ্দীনের স্ত্রী পেয়ারা বেগম (৩৫) তার...