মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ২ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ২৬ জন

আপডেটঃ ২:৩৫ অপরাহ্ণ | জুলাই ২০, ২০২৫

নিউজ ডেস্কঃ

আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২ জনসহ অন্যান্য অভিযোগে মোট ২৬ জন গ্রেপ্তার হয়েছে।গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে চাঁদাবাজির অভিযোগে মোট ২ জনকে গ্রেপ্তার করা হয়।এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ২৪ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৫ জন, মাদক সংশ্লিষ্ট মামলায় ৬ জন এবং অন্যান্য মামলায় ১৩ জন রয়েছেন।বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত চাঁদাবাজ মো: রফিকুল ইসলাম রবিন (৪১) ও মো: রোবাইত ইসলাম রাজ (২৮)।রফিকুল রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর এলাকার মৃত আ: হকের ছেলে এবং রোবাইত একই এলাকার মো: নুরুল ইসলামের ছেলে।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।