মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নিল সরকার

আপডেটঃ ২:১২ অপরাহ্ণ | জুলাই ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ

উত্তরা, ঢাকা:- রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ছয় দফা দাবি যৌক্তিক হিসেবে স্বীকৃতি দিয়ে তা মেনে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।মঙ্গলবার দুপুরে কলেজের ৫ নম্বর ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের আশ্বস্ত করেন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—বিমান দুর্ঘটনায় নিহতদের নাম-ঠিকানা প্রকাশ, আহতদের সঠিক তালিকা প্রকাশ, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা, ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ প্লেন বাতিল এবং গোটা প্রশিক্ষণ পদ্ধতির সংস্কার।ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সরকারের শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তাঁরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে আন্দোলনের যৌক্তিকতা স্বীকার করেন এবং দ্রুত দাবিগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।উল্লেখ্য, সম্প্রতি একটি প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কয়েকজন শিক্ষার্থী হতাহত হলে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন।সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার ঘোষণায় ক্যাম্পাসে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

IPCS News : Dhaka :