শনিবার ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

আওয়ামী লীগ এখন ফেসবুকভিত্তিক প্রতিবাদী দল-শফিকুল আলম

নভেম্বর ১৫, ২০২৫

নিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ এখন একটি ফেসবুকভিত্তিক প্রতিবাদী দলে পরিণত হয়েছে, যার মাঠে বাস্তব সাংগঠনিক শক্তি খুবই কম। শনিবার সকালে নিজের ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে তিনি সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন এবং দুই প্রধান দলের অবস্থান নিয়ে মন্তব্য করেন।তিনি লিখেছেন, তিনটি সাম্প্রতিক ঘটনা তার বিশ্বাসকে আরও দৃঢ় করেছে যে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে। বরং সাম্প্রতিক ইতিহাসে এটি সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। তার বক্তব্যে বিএনপির প্রার্থী ঘোষণা প্রসঙ্গটি ছিল উল্লেখযোগ্য। তিনি বলেন, দলটির মনোনয়ন ঘোষণাকে ঘিরে ব্যাপক আশঙ্কা ছিল যে বিদ্রোহ ও বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। অনেকে মনে করেছিলেন শত শত নেতা সিদ্ধান্ত না মেনে বিক্ষোভে নামবেন এবং...

লামিয়া মোরশেদকে নেদারল্যান্ডসে বাংলাদেশে রাষ্ট্রদূত নিয়োগ দিতে যাচ্ছে সরকার

নভেম্বর ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক ডেক্স:- প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ ও তার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদকে নেদারল্যান্ডসে বাংলাদেশে রাষ্ট্রদূত নিয়োগ দিতে যাচ্ছে ইউনূস সরকার।যদিও এব্যাপারে কারো অফিসিয়াল বক্তব্য পাওয়া যায়নি।এছাড়াও এক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য, যিনি ড. ইউনূসের ছাত্র।তাকে ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এই দুই দেশে এই দুই ব্যক্তিকে রাষ্ট্রদূত হিসেবে পদায়নে স্ব স্ব দেশের সরকারের কাছে 'এগ্রিমো' চাওয়া হয়েছে।এগ্রিমো পাওয়া গেলেই, তাদেরকে রাষ্ট্রদূত হিসেবে পদায়ন করা হবে। সাধারণত এগ্রিমো পেতে দেড় থেকে ৩ মাস সময় লাগে।অর্থ্যাত ফেব্রুয়ারিতে নির্বাচনের সময়েই বা তার আগেই, ইউনূস ঘনিষ্ঠ এই ব্যক্তিদের নেদারল্যান্ডস এবং ডেনমার্কে নিয়োগ পাবেন রাষ্ট্রদূত হিসেবে।ডেনমার্কে...

জন্মতারিখ ভুলের অজুহাতে প্রবীন কর্মকর্তার পেনশন বন্ধ: পরিবার নিয়ে মানবেতর জীবন-যাপন

নভেম্বর ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- সরকারি ব্যাংকের চূড়ান্ত অবহেলা ও নথিপত্রের ভুলের শিকার হয়ে বর্তমানে মানবেতর জীবন-যাপন করছেন সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত একজন প্রবীণ কর্মকর্তা।যে ব্যক্তিগত নথির ভিত্তিতে তিনি এতদিন ব্যাংকের সমস্ত সুযোগ-সুবিধা ভোগ করেছেন, সেই একই নথিতে “জন্মতারিখ ভুল” থাকার অজুহাতে তাঁকে নতুন পেনশন সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।দিনাজপুর পুলহাট সোনালী ব্যাংক শাখার অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিক চৌধুরী (অবসর গ্রহণ: ২০০৮ সাল) ১২ নভেম্বর ২০২৫  বুধবার এই প্রতিনিধিকে জানান, তিনি যথারীতি এককালীন অবসরকালীন পেনশন গ্রহণ করেছিলেন। তৎকালীন সরকারের প্রবর্তিত নতুন পেনশন নিয়ম অনুযায়ী, অবসরপ্রাপ্ত কোনো ব্যক্তি ১৬ বছর জীবিত থাকলে তিনি পুনরায় পেনশন ভোগ করার সুযোগ পাবেন।এই শর্ত পূরণ হওয়ায় প্রবীণ কর্মকর্তা মোঃ আবু...

রাজশাহীর চারঘাট সীমান্ত থেকে মাদকদ্রব্য উদ্ধার

নভেম্বর ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর চারঘাট সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য (গাঁজা ও ইঞ্জিন চালিত নৌ) আটক করেছে রাজশাহী ব্যাটিিলয়ন (১-বিজিবি)।বিজিবির সহকারী পরিচালক মোঃ সোহাগ মিলন জানান গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে রাজশাহী ব্যাটিিলয়ন (১-বিজিবি) এর ইউসুফপুর বিওপির টহলদল গতকাল বুধবার (১২ নভেম্বর) দনিগত রাত ৫ঠায় সীমান্ত পিলার ৭২/১ এস হতে ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রাজশাহীর চারঘাট থানার চক মুক্তারপুর এলাকায় মাদক বিরোধী অভিযার চালিয়ে দেড় কেজি গাঁজা,৫পিস ফেন্সিডিল ও ইঞ্জিন চালিত নৌ আটক করে।আটককৃত মাদকদ্রব্য চারঘাট থানায় হস্তান্তর করার বিষয়টি প্রক্রিয়াধীণ আছে বলেও তিনি জানান। IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী। ...

রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ

নভেম্বর ১২, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনে বিএনপির সম্ভাব্য মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের মনোনয়ন পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন মনোনয়ন বঞ্চিত নেতাদের অনুসারী নেতাকর্মীরা।মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কের শিবপুর বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে নেতাকর্মীরা রাস্তায় বসে ও শুয়ে প্রতিবাদ জানান এবং নজরুল হটাও, পুঠিয়া–দুর্গাপুর বাঁচাও, নজরুল ভুয়া সহ বিভিন্ন স্লোগান প্রদান করেন।অবস্থান কর্মসূচির কারণে প্রায় ৩০ মিনিট মহাসড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ থাকে। এতে দূরপাল্লার বাসসহ সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।বিক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল একজন অযোগ্য প্রার্থী।তারা দাবি করেন,...

রাজশাহীতে বিএনপি নেত্রীকে স্যান্ডেল পেটা করলেন জামায়াত নেতা

নভেম্বর ১২, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর কাটাখালি থানা এলাকায় বিএনপির এক নেত্রী ও তার বোনকে প্রকাশ্যে স্যান্ডেল পেটা করার অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতার বিরুদ্ধে।মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় হরিয়ান ইউনিয়নের নলখোলা আশরাফের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় জামায়াত নেতা নুরুল ইসলামকে অভিযুক্ত করে কাটাখালি থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, কাটাখালি থানার নলখোলার বাসিন্দা বাবলু হোসেনের স্ত্রী ও হরিয়ান ইউনিয়ন বিএনপির সাবেক সভানেত্রী নিলুফার ইয়াসমিন সন্ধ্যায় আশরাফের মোড়ে কেনাকাটা করতে যান। সেখানে রনহাট গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে জামায়াত নেতা নুরুল ইসলামের সঙ্গে দেখা হয় তার।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোট নিয়ে কথাবার্তার এক পর্যায়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।এ সময় নুরুল ইসলাম নিলুফা...

আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশের চেকপোস্টে হেরোইনসহ ২ ব্যক্তি গ্রেপ্তার

নভেম্বর ১২, ২০২৫

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গী থানার মোড়ে চেকপোস্টে ৩শ গ্রাম হেরোইনসহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করা করেছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: শাকিল (২৪) ও মো: মিলন হোসেন (২৩)।শাকিল রাজশাহী’র গোদাগাড়ী উপজেলার আচুয়া গ্রামের মো: মুখলেসুর রহমানের ছেলে এবং মিলন একই গ্রামের মো: মুক্তারের ছেলে।ঘটনাসূত্রে জানা যায়, গতকাল (১১ নভেম্বর ২০২৫) সন্ধ্যা সোয়া ৭টার দিকে অফিসার ইনচার্জ মো: আজিজুল বারি ইবনে জলিলের সার্বিক তত্ত্বাবধানে এসআই মেহেদী হাসান ও তার টিম কাশিয়াডাঙ্গা মোড়ের চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় সন্দেহজনকভাবে রাজশাহী’র দিকে আসা মোটরসাইকেলযোগে দুই ব্যক্তিকে থামার সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে।তখন পুলিশ দ্রুত ধাওয়া করে তাদের আটক করে।আটককৃতদের দেহ তল্লাশি করে ৩শ গ্রাম হেরোইন...

ভারতীয় আধিপত্য ও সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিতে চায় এনসিপি

নভেম্বর ১০, ২০২৫

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের রাজনৈতিক অবস্থান ও লক্ষ্য স্পষ্ট করেছে। দলটির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এনসিপি একটি প্রতিনিধিত্বমূলক, ভারতীয় আধিপত্যবিরোধী ও ফ্যাসিবাদমুক্ত সংসদ চায় যে সংসদ হবে সম্পূর্ণ বাংলাদেশপন্থি।রোববার রাতে কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত কুমিল্লা মহানগর, কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলার এনসিপি নেতাকর্মীদের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ থেকে দলটি সরে গেছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে বিএনপি নিজের রাজনৈতিক বিশ্বাস হারিয়েছে। তিনি বলেন, “যারা বিএনপির বর্তমান পরিবেশে থাকতে অস্বস্তি বোধ করছেন, তাদের আমরা এনসিপিতে স্বাগত জানাই। আমরা তাদের...

আওয়ামী লীগের ‘লকডাউন’ ঠেকাতে ঢাকায় কঠোর নিরাপত্তা, মাঠে সর্বোচ্চ সতর্কতা

নভেম্বর ১০, ২০২৫

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি ঠেকাতে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির এক জরুরি বৈঠকে সিদ্ধান্ত হয়, ওইদিন কেউ যদি লকডাউন কর্মসূচি বাস্তবায়নের নামে মাঠে নামে, তাহলে সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হবে। বৈঠকে আগামী কয়েক দিন রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশপথে অতিরিক্ত পুলিশ ও গোয়েন্দা সদস্য মোতায়েনের নির্দেশও দেওয়া হয়। উপস্থিত কর্মকর্তাদের জানানো হয়, কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের অস্থিতিশীলতা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে হবে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা কমিটির পরবর্তী বৈঠক মূলত মঙ্গলবার হওয়ার কথা ছিল, কিন্তু আওয়ামী লীগের কর্মসূচি...

পাকিস্তান ও ইরান যৌথভাবে নির্মাণ করছে আল্লামা ইকবালের জীবনী

নভেম্বর ০৯, ২০২৫

নিউজ ডেস্কঃ বিশ্বখ্যাত দার্শনিক, কবি ও চিন্তাবিদ আল্লামা ইকবালের জীবন ও কর্ম নিয়ে যৌথভাবে একটি নাটক নির্মাণে এক হতে যাচ্ছে পাকিস্তান ও ইরান। দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করতে এবং মুসলিম দার্শনিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গেল সপ্তাহে ইসলামাবাদে অনুষ্ঠিত এক বৈঠকে পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার এবং ইরানের গণমাধ্যম প্রতিনিধিদের মধ্যে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে ইরানের রাষ্ট্রদূত, পাকিস্তানের বিভিন্ন টেলিভিশন চ্যানেল, একটি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান এবং দেশটির ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ)-র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পাকিস্তান প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে মন্ত্রী আতাউল্লাহ তারার ইরানের প্রস্তাবে সন্তোষ প্রকাশ করেন এবং জানান, উর্দু...