রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, হেরোইন-ইয়াবা উদ্ধার
আপডেটঃ ৩:১৫ অপরাহ্ণ | জুলাই ১৮, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এরই ধারাবাহিকতায় বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।এ সময় তার কাছ থেকে হেরোইন, ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ অর্থ, মোবাইল ফোন এবং ডিজিটাল ওজন মিটার জব্দ করা হয়েছে।আরএমপি সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে থানা ও ডিবি পুলিশের বাইরে পরিচালিত বিশেষ মাদকবিরোধী টিম রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধার এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একই এলাকার আফাজের মেয়ে ও মো. নাদের আলীর স্ত্রী মোসা. রোকসানা (৩৮)-কে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
অভিযান চলাকালে তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১ গ্রাম হেরোইন এবং ৬টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এছাড়াও অভিযানে মাদক বিক্রির নগদ ১২ হাজার ৬০০ টাকা, মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন এবং একটি ডিজিটাল ওজন মিটার জব্দ করা হয়েছে।উদ্ধার হওয়া আলামত জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে পুলিশ।
আরএমপি জানায়, গ্রেপ্তার হওয়া রোকসানার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।পরবর্তীতে তাকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়।মাদক নির্মূলে রাজশাহী মহানগরীতে আরএমপির বিশেষ অভিযান ভবিষ্যতেও একইভাবে অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।
IPCS News : Dhaka : ।

