মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জুন ২৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- ট্রেনের টিকিট ছাড়া কাউকে স্টেশনে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন রেলওয়ে রেলওয়ে পশ্চিম রাজশাহীর মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার।তিনি বলেন, ঈদে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে ও যাত্রীদের ভোগান্তি লাঘবে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।যেসব যাত্রী অনলাইনে টিকিট কেটেছেন তাদেরকে টিকিট দেখে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।টিকিট ছাড়া কাউকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।রোববার (২৫ জুন) মহাব্যবস্থাপকের সাথে একান্ত আলাপ চারি তায় তিনি একথা বলেন।তিনি বলেন, অনলাইনে শতভাগ টিকিট বিক্রি হয়েছে আগেই।আর ২৫ ভাগ স্ট্যান্ডিং টিকিট কাউন্টার থেকে কাটতে পারছেন যাত্রীরা।যেসব যাত্রী টিকিট কাটতে পারছেন তাদেরকেই স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।তিনি বলেন, সকাল থেকে ছেড় গেছে ১০টি ট্রেন।সব ট্রেনেই শতভাগ টিকিট বিক্রি হয়েছে।
যথা...
জুন ২৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- বাংলাদেশের রাজনীতিতে যে কজন ক্ষণজন্মা মানুষ স্বীয় প্রতিভা ও কর্ম-গুণে খ্যাতি অর্জন করেছেন এবং বাঙালি জন-জীবনে নিজের আসন পাকাপোক্ত করতে সমর্থ হয়েছেন তাঁদের মধ্যে জাতীয় চার নেতার অন্যতম নেতা শহীদ এএইচএম কামারুজ্জামান (১৯২৩-১৯৭৫) একজন স্মরণীয় ব্যক্তিত্ব।আজ সোমবার (২৬ জুন) তাঁর জন্মশতবার্ষিকী।১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদানের কথা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে মনে রাখবে।ওই সময় মুজিবনগর সরকার গঠন এবং যুদ্ধ পরিচালনায় তাঁর দক্ষতা ও যোগ্যতা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।দীর্ঘ ৩৩ বছরের রাজনৈতিক জীবনে তিনি কখনোই নির্বাচনে পরাজিত হননি এবং তিনি সর্বদাই জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করেছেন।এই মহান ব্যক্তিত্ব ১৯২৩ খ্রিস্টাব্দে ২৬ জুন বৃহত্তর রাজশাহী জেলার নাটোর মহকুমার বাগাতিপাড়া থানার মালঞ্চী রেলস্টেশন সংলগ্ন নূরপুর...
জুন ২২, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী সিটি কর্পোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, আমি নগরবাসীকে যে ওয়াদা গুলো করেছি, পর্যায় ক্রমে সেই ওয়াদা গুলো বাস্তবায়ন করা হবে।এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা চাইবো।তিনি ছাড়া আমার পক্ষে কোন কিছু করা সম্ভব না।
আমি কর্মসংস্থানের ক্ষেত্র গুলো তৈরি করতে চাই, যেটা আমি বারবার বলেছি, সেটি করতে যতদূর যাওয়া দরকার, আমি যাব।বুধবার রাতে নগরীর রাণীবাজারস্থ রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।এএইচএম খায়রুজ্জামান লিটন আরো বলেন, রাজশাহী মহানগরীর ভৌগোলিক আয়তন ৯৬ বর্গকিলোমিটার থেকে ৩৫০ বর্গকিলোমিটার পর্যন্ত সম্প্রসারণ করা হবে।
এছাড়া নগরবাসীর সহযোগিতা নিয়ে নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতি দিয়েছি, সে গুলো বাস্তবায়ন করতে চাই।রাজশাহী...
জুন ২২, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রার্থী এ ইচ এম খায়রুজ্জামান লিটন জয় পেয়েছেন।এই সিটি নির্বাচনে পরাজিত হওয়া তিন প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়েছে।২১ জুন বুধবার রাতে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন আনুষ্ঠানিক ভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।এর আগে একই দিন সিটির ৩০টি ওয়ার্ডে ইভিএম মেশিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।বেসরকারি ভাবে প্রকাশিত ফলাফলে জানা যায়, নৌকা প্রতীকের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন ভোট পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ২৯০টি।লিটনের নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলনের মুরশিদ আলম পেয়েছেন ১৩ হাজার ৪৮৩ ভোট।এ ছাড়া জাতীয় পার্টির লাঙল প্রতীকের সাইফুল ইসলাম স্বপন পেয়েছেন ১০ হাজার ২৭২ ভোট এবং জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের লতিফ...
জুন ২২, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মহানগরীর ২৭ নং ওয়ার্ডের খুলিপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে একজনের হাতের কজ্বি কেটে নিয়েছে দূর্বৃত্তরা।মুমুর্ষ অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) হাসপাতলে ভর্তি করানো হয়।অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে হলে ঢাকায় পাঠানো হয়েছে।২২ জুন বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে নগরির ২১ নং ওয়ার্ডের খুলিপাড়া মোড়ে এই ঘটনা ঘটে।এই ঘটনার খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।হাত বিচ্ছিন্ন হওয়া ব্যক্তির নাম খুলিপাড়া এলাকার আলতাফ শেখ।সে পেশায় নাইটগার্ড।এছাড়াও এই ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছে।আহতরা হলেন, মনা, সজল ও মুকুল।আলতাফ শেখের ছেলে সাকিব শেখ জানান, আমাদের চাচাতো ভাই মুকুলকে মেরেছে এর জন্য মেডিকেল...
জুন ২২, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচনে বিশাল ব্যবধানে আবারও নির্বাচিত হয়েছেন এ এইচ এম খায়রুজ্জামান লিটন।বুধবার (২১ জুন) দিনভর ভোটগ্রহণ শেষে রাতে বেসরকারিভাবে ঘোষিত ফলাফল থেকে এই তথ্য জানা গেছে।প্রাপ্ত বেসরকারি ফলাফল:- সিটির ১৫৫ টির মধ্যে সবকটি কেন্দ্র থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে ১ লাখ ৬০হাজার ২৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা মুরশিদ আলম ফারুকী হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার হাজার ৪৮৩ ভোট।এছাড়া জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন পেয়েছেন ১০ হাজার ২৭২ ও জাকের পার্টির প্রার্থী গোলাপফুল প্রতীক ১১ হাজার ৭১৩ভোট।এই নির্বাচনে ভোট পড়েছে ৫২ শতাংশ।প্রসঙ্গত, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের পর রাজশাহী সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুরশিদ আলম (হাতপাখা) নির্বাচন বয়কটের...
জুন ২১, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে।বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, চলে টানা বিকেল ৪টা পর্যন্ত।ভোটগ্রহণের পূর্বে সাধারণ ভোটারদের মধ্যে ইভিএম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বড় ধরনের জটিলতা ছাড়াই নির্দ্বিধায় ভোট দিতে পেরেছেন ভোটাররা।বিশেষ করে তরুণ ভোটাররা ইভিএম নিয়ে বেশ কৌতূহলী ছিলেন।রাজশাহী সিটি নির্বাচনে মেয়র পদে মোট চারজন প্রার্থী ছিলেন।তবে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মুরশিদ আলম ফারুকী (হাতপাখা) আগেই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলেন।বাকি তিনজন হলেন- আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন (নৌকা), জাতীয় পার্টি (জাপা) মনোনীত সাইফুল ইসলাম স্বপন (লাঙল) ও জাকের পার্টি মনোনীত লতিফ...
জুন ২১, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ভোটকেন্দ্রে বারবার প্রবেশ করায় এক নারীকে তিন দিনের জেল দিয়েছেন দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট।বুধবার (২১ জুন) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে সিটি ক্যামেরায় রাজশাহী ও সিলেট সিটি ভোট পর্যবেক্ষণের এক পর্যায় সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা।ইসি জানায়, একজন নারী একাধিকবার ভোটারদের নিয়ে গোপন কক্ষে প্রবেশ করেন।যেটা কমিশনাররা সিসিটিভি মনিটরের মাধ্যমে দেখে প্রিসাইডিং অফিসারের সঙ্গে যোগাযোগ করেন এবং তাৎক্ষণিক ভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন দিনের জেল দেন।রাজশাহী সিটির ২৮ নং ওয়ার্ডে ও ১৪১ নং কেন্দ্রে তালাইমারী দারুল উলুম আলিম মাদ্রাসার নিচতলায় এ ঘটনা ঘটে।ইসি রাশেদা বলেন, এ পর্যন্ত মোটামুটি ভোট ভালোভাবে...
জুন ২১, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী সিটি করর্পোরেশন নির্বাচনে ৪ নং ওয়ার্ডের কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থী আশরাফুল ইসলাম বাবু ও রুহুল আমিন টুনুর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।বুধবার দুপুর ১২ টার দিকে ভোট চলাকালীন এই ঘটনা ঘটে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে অবস্থান নেন।কাউন্সিলর প্রার্থী রুহুল আমিন টুনু অভিযোগ করে বলেন, এই কেন্দ্র আমার বাসার পাশে হওয়ায় ভোটার উপস্থিতি ব্যাপক হয়।আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফুল ইসলাম বাবু এই ভোট বানচাল করতে দেশীঅস্ত্র সজ্জিত হয়ে কেন্দ্রে হামলা চালান।এতে আমার বেশ কয়েকজন সমর্থক আহত হয়েছেন।ভোটকেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিলো।এই ঘটনায় ভোটাররা আতঙ্কিত হয়ে কেন্দ্র থেকে চলে, যান পরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর পরিস্থিতি স্বাভাবিক হলে...
জুন ২১, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- গত ২৪ ঘন্টায় (২১-০৬-২০২৩ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ০৫ জনকে আটক করা হয়েছে।রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তানোর থানা ০১ জন, মোহনপুর থানা ০১ জন, বাগমারা থানা ০২ জন ও চারঘাট থানা ০১ জনকে আটক করে।যার মধ্যে ০৩ জন ওয়ারেন্ট ভুক্ত আসামি, ০১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য মামলায় ০১ জনকে গ্রেফতার করা হয়েছে।বাগমারা থানা পুলিশ ১নং মোঃ তোহাব আলী (২২) কে ১১ বোতল এ্যালকোহলসহ আটক করে।আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
IPCS News : Dhaka : পুলিশ সুপার : রাজশাহী।
...