রবিবার ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহী মেডিকেল বিশ্ব-বিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ

সেপ্টেম্বর ০৫, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. এজেডএম মোস্তাক হোসেন পদত্যাগ করেছেন।২ সেপ্টেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর পদত্যাগপত্র দেন তিনি।৩ সেপ্টেম্বর  মঙ্গলবার সকালে তার পদত্যাগ পত্রের একটি কপি গণমাধ্যমকর্মীদের হাতে আসে।পদত্যাগপত্রে উপাচার্য উল্লেখ করেন, ‘আমি রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে ২০২১ সালের ৩০ জুন থেকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব অত্যন্ত সততা, দক্ষতা এবং নিষ্ঠার সাথে পালন করে আসছি। আমি ব্যক্তিগত কারণে উপাচার্যের দায়িত্ব থেকে পদত্যাগ করলাম।এমতাবস্থায় উপাচার্যের দায়িত্ব থেকে পদত্যাগপত্র গ্রহণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানাচ্ছি।উল্লেখ্য, ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর ১১ আগস্ট উপাচার্য নিজ কার্যালয়ে আসলে বৈষম্যবিরোধী ছাত্র...

রাজশাহীর পদ্মায় নিখোঁজ ৪ জনের লাশ উদ্ধার

সেপ্টেম্বর ০৫, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর পদ্মায় চর মাঝারদিয়ারে গত ১ সেপ্টেম্বর রোববার নৌকাডুবিতে নিখোঁজ হওয়া ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে প্রথমে চর খানপুর এলাকা থেকে দুজনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।পরে রাত আড়াইটার দিকে বাকি দুজনের মরদেহ ভেসে উঠলে তাদের মরদেহও উদ্ধার করা হয়।মৃতরা হলেন, চর মাজারদিয়ার এলাকার রাজু (২২), সবুজ (২০), ফারুক (১৯) ও মোহাম্মাদ আলী (৩৮)।তারা সবাই চর মাঝারদিয়ারের বাসিন্দা।মৃতদের চর মাজারদিয়াড় চরে সকাল সাড়ে ৯টায় নামাযে জানাজা শেষে  পাশাপাশি দাফন করা হয়।উল্লেখ রোববার রাত ৮ টার দিকে পদ্মা নদী দিয়ে ছোট নৌকায় ১৬ জন কৃষক ও শ্রমিক টমেটোর জমিতে কাজ করে নৌকা যোগে এক চর থেকে আরেক চরে ফিরছিলেন।এ সময় চর মাঝারদিয়া ঘাটের কাছাকাছি আসলে নৌকা ডুবে যায়।নৌকায় থাকা ১৬ জনের মধ্যে ১২ জন সাঁতারিয়ে নদীর পাড়ে...

আবরার ফাহাদের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

সেপ্টেম্বর ০৩, ২০২৪

নিউজ ডেস্কঃ হাইকোর্ট ছাত্রলীগের নির্যাতনে নিহত বুয়েট এর মেধাবী শিক্ষার্থী ১০ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন।আজ ৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন।এছাড়াও শিক্ষাঙ্গনে নির্যাতন বন্ধে কমিটি গঠনের নির্দেশও দিয়েছেন আদালত।আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবনের আদেশ দেন আদালত।ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করেন। মৃত্যু-দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো:- বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল (সিই বিভাগ, ১৩তম ব্যাচ), সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান...

শিশু ধর্ষণের অভিযোগে আপন দাদার বিরুদ্ধে অভিযোগ।

সেপ্টেম্বর ০৩, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনা মদনে ১২ বছরের শিশু নাতনিকে ধর্ষণের অভিযোগে বকুল মিয়া (৬০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে।গত সোমবার (২সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে মদন থানায় একটি লিখিত  অভিযোগ দাখিল করেন।অভিযুক্ত ব্যক্তি উপজেলা নায়েকপুর ইউনিয়নের পাঁচ আলমশ্রী গ্রামের বাসিন্দা।তিনি সম্পর্কে শিশুটির দাদা হন।গত ২৯ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১টার সময় মাদ্রাসা থেকে শিশুটি বাড়িতে আসেন।তখন মা-বাবা বাড়িতে না থাকার সুযোগে দাদার হাতের কাঁটা খুলে দেওয়ার জন্য নাতনিকে দাদার ঘরে ডেকে নিয়ে মুখে গামছা বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে।ধর্ষণের পর দাদা নাতিকে বলে এ বিষয়ে কারো কাছে প্রকাশ করলে প্রাণে মেরে ফেলবে বলেও ভয় দেখান অভিযুক্ত দাদা।মা, বাড়িতে আসার পর শিশুটির রক্তক্ষরণ হলে।তখন শিশুটি মায়ের কাছে বিষয়টি খুলে...

মসজিদে যদি পাহারার প্রয়োজন না হয়, মন্দিরে পাহারার প্রয়োজন হবে কেন ? আমির ডা. শফিকুর রহমান:

সেপ্টেম্বর ০৩, ২০২৪

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমার যদি বাড়িতে পাহারা না লাগে, আমার মসজিদে যদি পাহারার প্রয়োজন না হয়, তাহলে হিন্দু ভাইদের মন্দিরে সাহারার প্রয়োজন হবে কেন বলে প্রশ্ন করেন তিনি।আমরা এই ধরনের বৈষম্য চাই না।আমরা চাই আমাদের সন্তানরা যে বৈষম্যবিরোধী আন্দোলন করে গেছে এর মাধ্যমে সকল বৈষম্যের কবর রচনা হোক।সোমবার (২ সেপ্টেম্বর ২০২৪) সকালে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে জামায়াতে ইসলামি দিনাজপুর উত্তর জেলা শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ডা. শফিকুর রহমান আরো বলেন, এই আন্দোলন কোন গোষ্ঠী বা দলের নয়, এই আন্দোলন আপামর জনগণের আন্দোলন।জনগণ রাস্তায় নেমে এসে এই আন্দোলন সফল করেছে।এখানে কোনো নির্দিষ্ট ধর্মের লোকেরাও শুধু লড়াই করেনি।কেউ যদি জনতার এই আন্দোলনকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায় তাহলে...

কুলিয়ারচরে উপজেলা আ. লীগের সভাপতি জিসানকে প্রধান আসামি করে ২৮৪ জনের নামে মামলা

সেপ্টেম্বর ০৩, ২০২৪

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জ:- কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান (৪০)কে প্রধান আসামি করে ২৮৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০ জনের নামে কুলিয়ারচর থানায় একটি মামলা করেছে কলেজ পড়ুয়া এক ছাত্র। গত ৩০ আগস্ট শুক্রবার উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর পশ্চিম পাড়া গ্রামের মো. মজলু মিয়ার ছেলে অনার্স ৩য় বর্ষের ছাত্র মো. নয়ন মিয়া বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।মামলা নম্বর-১৫। মামলায় অন্যান্য আসামিরা হলেন, রামদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আলাল উদ্দিন (৫০), রামদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন শিশু (৫৫), উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মো. সিরাজুল ইসলাম (৫৫), শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান বিপ্লব (৪৫), ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও গোবরিয়া...

রাজশাহীতে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন

সেপ্টেম্বর ০২, ২০২৪

নিউজ ডেস্কঃ ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৫ দিনব্যাপী রাজশাহী বিভাগীয় বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার(১ সেপ্টেম্বর) নগর ভবনের গ্রিন প্লাজায় সামাজিক বন বিভাগ, রাজশাহী আয়োজিত এ মেলায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে বেলুন ফেস্টুন, পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার(অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। পওে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন তিনি।রাজশাহী জেলা প্রশাসক মোঃ শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সামাজিক বন অঞ্চল বগুড়ার বন সংরক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডিসি মীর শাফিন মাহমুদ, র‌্যাব-৫ সহকারী পরিচালক ফাহাদুজ্জামান আকন্দ, রাসিকের সচিব মোঃ মোবারক হোসেন।স্বাগত...

রুয়েটের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

সেপ্টেম্বর ০২, ২০২৪

নিউজ ডেস্কঃ নানা কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে গতকাল (১ সেপ্টেম্বর) রোববার পালিত হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস।রোববার সকালে প্রশাসনিক ভবন চত্বরে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়।ফেস্টুন ও পায়রা উড্ডয়ন শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদ ছাত্রদের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।এরপরই বৃক্ষরোপণ কর্মসূচির পালন করা হয়।এরপর সকাল পৌনে ১০ টায় বের করা হয় ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে এক শোভাযাত্রা।শোভাযাত্রায় অংশ নেন রুয়েটের সর্বস্তরের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। এরপর...

মাসব্যাপী বন্ধ ভারত-বাংলাদেশ ট্রেন চলাচল, ওপারে পচে নস্ট হচ্ছে আমদানি কারকদের কাঁচাপণ্য

সেপ্টেম্বর ০২, ২০২৪

নিউজ ডেস্কঃ কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে অদ্যাবধি, এক মাসের অধিক সময় ধরে বন্ধ রয়েছে আন্তঃদেশীয় বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশ ভারতের রেলপথে যোগাযোগ।এতে করে বিপাকে পড়েছেন রেলপথে পণ্য আমদানিকারক ও সাধারণ যাত্রীরা।ঢাকা রেলভবন বলছে, আন্তঃদেশীয় ট্রেন চালানোর বিষয়ে ভারতের সঙ্গে নিয়মিত যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো সাড়া মিলছে না।ফলে আন্তঃদেশীয় ট্রেন কবে চালু হবে, সে বিষয়ে কিছু বলতে পারছে না বাংলাদেশ রেলওয়ে।বাংলাদেশে যে পরিমাণ পণ্য ভারত থেকে আমদানি করা হয়, তার অর্ধেক পণ্য রেলপথ দিয়ে বেনাপোল স্থলবন্দর হয়ে আমদানি হয়।ভারত থেকে রেলপথে বাংলাদেশে আসে বিভিন্ন ধরনের কেমিক্যাল, শিল্পকারখানার কাঁচামাল, সার, সিমেন্ট তৈরির উপকরণ ও কৃষি যন্ত্রাংশ।এ ছাড়া, বাংলাদেশের বেনাপোল ও চিলাহাটী স্থলবন্দর দিয়ে তিনটি আন্তঃদেশীয়...

আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে করা রিট খারিজ করেছে হাইকোর্ট

সেপ্টেম্বর ০১, ২০২৪

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে করা রিট খারিজ করেছে হাইকোর্ট।আজ ১ সেপ্টেম্বর রোববার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. মাহবুবুল উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান আদালতে রাষ্ট্র পক্ষের শুনানি করেন।রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটের পক্ষে শুনানি করেন।আদালত নির্বিচারে ছাত্র-জনতাকে হত্যার দায়ে আওয়ামীলীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষে গত ২৭ আগস্ট আদেশের জন্য আজকের দিন ধার্য করেন।গত ১৯ আগস্ট ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়।রিটটি করেন মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া। এই রিটে যেসব প্রতিষ্ঠান শেখ...