রবিবার ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মদনে শিশু ধর্ষণের মামলার আসামি গ্রেপ্তার।

সেপ্টেম্বর ০৯, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনার মদনে ১২বছরের শিশু ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার আসামি বকুল মিয়া (৬০) কে মদন থানা পুলিশের সহযোগিতায় তাড়াইল থানায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র‍্যাব১৪।মামলার সূত্রে জানা যায়,মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের পাঁছ আলমশ্রী গ্রামের একটি দরিদ্র পরিবারের শিশুটি মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে পড়ে।গত ২৯ শে আগষ্ট বৃহস্পতিবার দুপুর ১টায় শিশুটির মা-বাবা বাড়িতে না থাকায় মাদ্রাসা থেকে আসার পর নাতনিকে দাদার হাতের কাটা খুলে দেওয়ার জন্য ডেকে নিয়ে নাতনীর মুখে গামছা বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে।ধর্ষণের পর শিশু নাতনীকে ভয় দেখিয়ে বলেন, একথা কারো কাছে বললে প্রাণে মেরে ফেলবো।ঘটনার পর শিশুটির মা বাড়িতে আসার পরে শিশুটি কেঁদে কেঁদে মায়ের কাছে দাদার ঘটনাটি খুলে বলে।পরে গত ২সেপ্টেম্বর দুপুরে শিশুটির বাবা বাদী হয়ে বকুলকে...

রাস্তাতেই রামেবির নার্সিং শিক্ষার্থীদের ‘প্রতীকি পরীক্ষা ও বিষপান, অসুস্থ হয়ে হাসপাতালে ১৫ জন

সেপ্টেম্বর ০৯, ২০২৪

নিউজ ডেস্কঃ সড়কে বসেই 'প্রতীকি পরীক্ষা' ও 'প্রতীকি বিষপান' কর্মসূচি পালন করেছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) বৈষম্য বিরোধী নার্সিং অনুষদের শিক্ষার্থীরা।শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে তারা এ কর্মসূচি পালন করেন।এসময় অন্তত ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন।তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।এ কর্মসূচিতে রামেবি অধিভুক্ত রাজশাহী, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট সরকারি নার্সিং কলেজ এবং বগুড়া, সিরাজগঞ্জসহ রাজশাহীস্থ বিভিন্ন বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।গত বুধবার থেকে নগরীতে আন্দোলন করছেন তারা।গলায় রশি ঝুলিয়ে প্রতীকি ফাঁস দিয়ে বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।প্রথমে পরীক্ষা গ্রহণে এক দফা দাবি থাকলেও বর্তমানে ৭ দাবিতে চলছে তাদের এ আন্দোলন। দাবি গুলো...

বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবে না অন্তর্বর্তীকালীন সরকার: রাজশাহীতে ধর্ম উপদেষ্টা

সেপ্টেম্বর ০৯, ২০২৪

নিউজ ডেস্কঃ বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবে না অন্তর্বর্তীকালীন সরকার।জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যুতে  রাজশাহীতে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন শনিবার রাজশাহী বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন এবং মুসলিম হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ধর্মালম্বী ও সুধিজনদের সাথে মতবিনিময় আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন।তিনি আরো বলেন, এ গুলো বিতর্ক সৃষ্টির বয়াব, আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলেছেন বিতর্ক সৃষ্টি হয় এমন কোন জায়গায় আমরা হাত দেবো না।আমরা হলাম অন্তর্বর্তীকালীন সরকার।আমাদের দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনকে ঢেলে সাজিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত দলকে ক্ষমতা হস্তান্তর করা।এছাড়াও পূজায় হামলার বিষয়ে বলেন, হামলা হবে এমন কোন পরিস্থিতি নেই।আমরা আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সাথে মিটিং করে জেলা প্রশাসকদের...

আরএমপি’র নতুন পুলিশ কমিশনার হিসেবে যোগদান করলেন মোহাম্মদ আবু সুফিয়ান

সেপ্টেম্বর ০৯, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩২ তম পুলিশ কমিশনার হিসেবে যোগদান করলেন মোহাম্মদ আবু সুফিয়ান।৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. শনিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩২ তম কমিশনার হিসেবে দায়িত্বগ্রহণ করলেন উপ-পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আবু সুফিয়ান।এসময় আরএমপি'র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ নবনিযুক্ত আরএমপি কমিশনারকে স্বাগত জানান।পরবর্তীতে সকাল ১১:০০ টায় পুলিশ লাইন্স ড্রিল সেডে আরএমপি'র বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন আরএমপিতে সদ্য যোগদানকৃত সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।কল্যাণ সভায় পুলিশ কনস্টবল হতে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ পুলিশ কমিশনারের নিকট কল্যাণমূলক বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন।পুলিশ কমিশনার প্রস্তাবনা গুলো শোনেন এবং তা পর্যালোচনা করে বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগের কথা বলেন।উক্ত সভায় তিনি পুলিশ...

মাদ্রাসা ছাত্রদের সম্পৃক্ত করা হবে: দুর্গাপূজার নিরাপত্তায়: ধর্ম উপদেষ্টা

সেপ্টেম্বর ০৭, ২০২৪

নিউজ ডেস্কঃ ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দুর্গা-পূজার নিরাপত্তায় মাদ্রাসা ছাত্রদের সম্পৃক্ত করে মন্দির পাহারা দেওয়া হবে।আজ ৭ সেপ্টেম্বর শনিবার সকালে রাজশাহীর ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন ও সুধী সমাবেশে গণ-মাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।তিনি আরো বলেন, জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে ভাবা হচ্ছে না।অন্তর্বর্তী সরকার বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবে না। তিনি বলেন, মসজিদ, মন্দির, মাজারে হামলা, এ গুলো গর্হিত কাজ।যারা ধর্মীয় উপাসনালয়ে হামলা চালায় তারা মানবতার শত্রু, অপরাধী।প্রচলিত আইনে তাদের বিচার করা হবে।ধর্ম উপদেষ্টা বলেন, আসন্ন দুর্গাপূজার নিরাপত্তায় স্থানীয় সাধারণ জন-গণের পাশাপাশি মাদ্রাসা ছাত্রদের সম্পৃক্ত করে মন্দির পাহারা দেওয়া হবে। যাতে কোনো ধরনের হামলা বা নাশকতার ঘটনা না হয়।কোন কালেই মাদ্রাসার ছাত্ররা...

প্রধান উপদেষ্টা নিউরোসায়েন্স হাসপাতালে খোঁজ-খবর নিলেন আহতদের

সেপ্টেম্বর ০৭, ২০২৪

নিউজ ডেস্কঃ আজ শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।ছাত্র নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।হাসপাতালের পরিচালক কাজী দীন মোহাম্মদ জানান, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থীসহ অন্তত ১১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছেন।এদের মাঝে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ৪ শিক্ষার্থীর চিকিৎসাধীন আছেন।৪ জনেরই মাথায় গুলি লেগেছে।তাদের অবস্থার উন্নতি হচ্ছে।এ সময় যুগ্ম পরিচালক বদরুল আলমসহ হাসপাতালের সিনিয়র চিকিৎসকরা উপস্থিত ছিলেন। IPCS News : Dhaka :  ...

রামেবির নার্সিং শিক্ষার্থীদের আন্দোলন: ১২ কর্মকর্তা-কর্মচারী অবাঞ্ছিত ঘোষনা

সেপ্টেম্বর ০৭, ২০২৪

নিউজ ডেস্কঃ পরীক্ষা গ্রহণ করে ফলাফল প্রকাশের দাবীতে মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) নার্সিং অনুষদেও শিক্ষার্থীদেও আন্দোলন কর্মসুচি চলমান রয়েছে।গত শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রামেবি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।এ সময় রামেবির ১২ কর্মকর্তা কর্মচারীকে অবাঞ্জিত ঘোষনা করে ও তাদের অপসারনের দাবীও জানানো হয়।গত বুধবার থেকে আন্দোলন করে আসছে নার্সিং শিক্ষার্থীরা।এ দিনের মিছিলে তারা লেগেছে লেগেছে, রক্তে আগুন লেগেছে, জেগেছে জেগেছে নার্সিং সমাজ জেগেছে, আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, ভার্সিটি না থিয়েটার, থিয়েটার থিয়েটার, বেহায়া রামেবি, আর কতকাল জ্বালাবি, নির্লজ্জ রামেবি, আর কতকাল জ্বালাবি- ইত্যাদি স্লোগান দেন তারা।মিছিল শেষে রামেবি উপাচার্য কার্যালয়ের সামনে সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন রামেবির কতিপয় কর্মকর্তা...

সুস্থ পিতাকে মানসিক রোগী বানিয়ে সম্পদ আত্মসাতের অপচেষ্টার অভিযোগ

সেপ্টেম্বর ০৫, ২০২৪

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- সুস্থ পিতাকে মানসিক রোগী বানিয়ে সম্পদ আত্মসাতের অপচেষ্টার অভিযোগ করেছেন হাজী আকবর আলী।বাড়ী থেকে বের করে দিয়েছে সন্তানেরা।কখনও এখানে আবার কখনও বা ঐখানে।বর্তমানে দিনাজপুর কাশিপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে অতি কষ্টে জীবন যাপন করছেন স্বামী-স্ত্রী দু’জনে।আর এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে দিনাজপুর চিরিরবন্দর উপজেলার রামপুর গ্রামে।গত ১২ জুন ২০২৪ হজ্জে গিয়েছিলেন মো. আকবর আলী।হজ শেষে বাড়িতে ফেরার পর পরিবারের সদস্যদের আচরণ সুবিধাজনক নয় বুঝতে পারেন।বড় ছেলে আতাউর, তার দুই স্ত্রী মোছা. সামিনা ও মোছা. হালি, মেজো ছেলে মিজানুর রহমান, কন্যা সন্তান আরজিনা, নাতি সাব্বির হঠাৎ করে আক্রমণাত্মক আচরণ করে প্রকাশ করে যে, হাজী আকবর আলী নাকি পাগল। দিনাজপুর পৌর এলাকার ল্যাবএইড, গুলশান ক্লিনিক, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল মানসিক ও স্নায়ুবিক বিশেষজ্ঞ ডা....

ডিসেম্বরে চালু হবে বঙ্গবন্ধু রেল-সেতু

সেপ্টেম্বর ০৫, ২০২৪

নিউজ ডেস্কঃ যমুনা নদীর ওপর নির্মাণাধীন দেশের দীর্ঘতম বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতুর ৯৪ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে।বাকি রয়েছে মাত্র ৬ শতাংশ কাজ।রেল কতৃপক্ষ বলছে রেলসেতুটি চলতি বছরের ডিসেম্বরে যে কোন সময়  উদ্বোধন করা হবে।এই রেলসেতু দিয়ে বিরতিহীনভাবে কমপক্ষে ৮৮টি ট্রেন দ্রুতগতিতে সেতু পারাপার হতে পারবে।সরেজমিনে দেখা গেছে, নির্মাণাধীন এই সেতুর সবকটি স্প্যান বসানো হয়েছে।সেতুটির টাঙ্গাইলের ভূঞাপুর অংশের কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে এবং সিরাজগঞ্জের পশ্চিম প্রান্তের কাজও শেষের দিকে।এছাড়া সেতুপূর্ব ও পশ্চিম স্টেশন আধুনিকায়নের কাজও প্রায় শেষ।বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু প্রকল্প পরিচালক (পিডি) আল ফাত্তাহ মো. মাসুদুর রহমান বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু নির্মাণে প্রথমে ৯ হাজার ৭৩৪ কোটি টাকা ব্যয় ধরা হয়েছিল। কিন্তু পরবর্তীতে এর মেয়াদ...

রাজশাহীতে আওয়ামীলীগ নেতা-কর্মীদের পাকড়াও অভিযানের প্রথম দিনে আটক ৪

সেপ্টেম্বর ০৫, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- শেখ হাসিনা সরকারের পতনের পর রাজশাহীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাকড়াও অভিযানের প্রথম দিনে ৪ আওয়ামীলীগ নেতাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহীনীর সদস্যরা।আটক কৃতরা হচ্ছেন, রাজশাহীর পুঠিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মালেকসহ আওয়ামী লীগের চার নেতাকে আটক করেছে পুলিশ।আটক হওয়া অপর দুজন হলেন বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন এবং বাঘার আড়ানী পৌর আওয়ামী লীগের নেতা শহিদুজ্জামান শহিদ।সোমবার দিবাগত রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দু’জনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।আর ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল মালেক জীবনের নিরাপত্তা চেয়ে থানায় গিয়ে আশ্রয় নিতে...