বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জুলাই ১৮, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী কৃষি উন্নযন ব্যাংক (রাকাব) প্রশিক্ষন ইনস্টিটিউট সদ্য নিয়োগপ্রাপ্ত উর্ধতন কর্মকর্তা ও কর্মকর্তাদের ৩৮তম ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষন শিবিরের উদ্বোধন করা হয়েছে।গত সোমবার (১৭জুলাই) ব্যাংকের সদর দপ্তরে রাকাবের প্রশিক্ষন ইনস্টিটিউটের অধ্যক্ষ সুব্রত কুমারের সভাপতিত্বে ভার্চুয়ালি উপস্থিত থেকে এই প্রশিক্ষন শিবিরের উদ্বোধন করেন রাকাবের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও প্রাক্তন সচিব মোঃ রইছউল আলম মন্ডল।এর আগে তিনি সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষন শিবিরে অংশ গ্রহনের জন্য স্বাগত জানিয়ে বুনিয়াদি প্রশিক্ষনের গুরুত্ব সম্পর্কে তাদের অবগত করে বলেন বর্তমান ব্যাংকিং প্রেক্ষাপট তুলে ধরে ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদানের জন্য ডিজিটাল ব্যাংকিং চ্যানেলে নিজেদেরকে দক্ষ ও য্গ্যে করে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন এবং উদ্ভোবনী...
জুলাই ১৮, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্দ্যোগে রাজশাহীতে প্রথম পুলিশ কমিশনারস কাপ টেনিস টুর্নামেন্ট অনুষ্টিত হয়েছে।গত রোববার (১৫ জুলাই) সন্ধ্যায় অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে অনুষ্টিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় রাজশাহী রেঞ্জ ডিআইজি মোঃ আব্দুল বাতেন বিপিএম পিপিএম ও পুলিশ কমিশনার মোঃ আনিসুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) জুটি ২-১ সেটে শাহমুকদুম বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ নূরে আলম সিদ্দিকী ও কেএম গোলািম সারোয়ার জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডিআইজি মোঃ আব্দুল বাতেন বিপিএম,পিপিএম।এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোঃ আনিসুর রহমান বিপিএম(বার),পিপিএম(বার)।
এর আগে প্রধান অতিথি ডিআইজি মোঃ আব্দুল বাতেন চ্যাম্পিয়ন ও রানারআপসহ অংশ...
জুলাই ১৮, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজঃ গত (১৭ই জুলাই ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৫ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১ জন, রাজপাড়া থানা-১ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-২ জন, কাটাখালী থানা-২ জন, শাহমখদুম থানা-৪ জন, পবা থানা-২ জন ও কাশিয়াডাঙ্গা থানা-২ জনকে আটক করে।
যার মধ্যে ৮ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ৭.২০ গ্রাম হেরোইন ও ৯০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
জুলাই ১৭, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের পাঁচবাড়ী এলাকায় ট্রাকের ধাক্কায় বাস খাদে পড়ে চালকের সহকারী নিহত হয়েছেন।এ ঘটনায় ২০ শিক্ষার্থীসহ অর্ধশত যাত্রী আহত হয়েছেন।রোববার (১৬ জুলাই) দুপুর ২টার দিকে সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের পাঁচবাড়ী হাটের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম আবু বক্কর সিদ্দিক ( ৩৫)।তিনি শশরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উমরপাইল গোয়ালপাড়া গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে।৫ নম্বর শশরা ইউনিয়নের চেয়ারম্যান মোকসেদ আলী রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, দুপুর ২টার দিকে প্রভাতী এন্টারপ্রাইজ নামের যাত্রীবাহী একটি বাস ফুলবাড়ী থেকে ছেড়ে দিনাজপুর শহর অভিমুখে যাচ্ছিল।সদর উপজেলার পাঁচবাড়ী হাটের সামনে পৌছালে পেছন থেকে একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়।এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে খাদে পড়ে যায়।
এসময় বাসচালকের...
জুলাই ১৭, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুরে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন প্রতিপক্ষ সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পশ্চিম মোহনুর গ্রামের মৃত সাফাতুল্লাহ’র ছেলে মোঃ আব্দুর রহিম।সোমবার (১৭ জুলাই-২০২৩) দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই সংবাদ সম্মেলন করেন।সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুর রহিম বলেন, গত ১৫ জুলাই একই উপজেলার বলদিয়াপুকুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে আব্দুল আজিজ সংবাদ সম্মেলনে গোডাউন ঘর ভাংচুর, আলু, ফ্রিজ ও গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন মালামাল চুরির যেসব তথ্য উপস্থাপন করেছেন তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।আব্দুল আজিজ নিজের অপকর্ম ধামাচাপা দিতেই এই ধরনের সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে আব্দুর রহিম বলেন, গত ০৭-০৭-২০২৩ তারিখ আমি আমার নামীয় সম্পত্তিতে...
জুলাই ১৭, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- মশা নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে ১৫ দিনের বিশেষ অভিযান শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন।সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর ১৫নং ওয়ার্ডের টিএন্ডটি কলোনী এলাকায় মশা নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার বিশেষ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, রাসিকের প্যানেল মেয়র-১, বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সরিফুল ইসলাম বাবু।১৫ দিনের এই অভিযানে পরিস্কার পরিচ্ছন্নতা, ড্রেন পরিস্কার, লার্ভিসাইড দিয়ে মশার লার্ভা ধ্বংস সহ অন্যান্য কার্যক্রম পরিচালিত হবে।সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রায় ১৩০০ কর্মী এই কাজে নিয়োজিত থাকবে।বিশেষ অভিযান শেষে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।উদ্বোধনকালে সরিফুল ইসলাম বাবু বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিসহ সকলকে সমন্বিত...
জুলাই ১৭, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর আলমের ফাঁসি কার্যকর স্থগিত চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।এর ফলে এই মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির ফাঁসি কার্যকর করতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।
সোমবার (১৭ জুলাই) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আলী রেজার রুকুর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালত বলেছেন, আপিল বিভাগ আসামিদের রিভিউ খারিজ করে দিয়েছেন।এই মুহূর্তে রিট শোনার সুযোগ নেই।আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এন গোস্বামী।রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।
এর আগে গত সপ্তাহে নিহত ড. তাহেরের বাসার কেয়ারটেকার মো. জাহাঙ্গীর আলমের ফাঁসি...
জুলাই ১৭, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- সবুজ কার না ভালো লাগে।গাছ-গাছালি ভরা খোলামেলা মনোরম পরিবেশ, সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্নতা।একটু বুক ভরে নিঃশ্বাস নেয়ার মতো খোলা আকাশ।যেখানে থাকবে না কোনো কোলাহল।যেখানে হারিয়ে যাবে মন।এমন আবহে হারিয়ে যেতে কে না চায় ? এমন পরিবেশে যে কারও মন উতলা হয়ে কাশফুলের মতো ঢেউ খেলবে দখিনা হাওয়ায়।তাইতো কবি লিখেছেন, ও আমার বাংলা মা তোর আকুল করা, রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে’।গ্রাম-বাংলার এমন প্রতিচ্ছবি কোনো অমূলক চাওয়া নয়।এটাই বাংলার আসল প্রতিচ্ছবি।তবে তা যদি হয় নগরায়নে ?রাজশাহী বাংলাদেশের একটি প্রাচীন শহর।আধুনিক শিক্ষানগরী বলা হয় এই শহরকে।শুধু শিক্ষানগরীই নয়, রাজশাহীকে ডাকা হয় সবুজনগরী, শান্তির নগরী, রেশম নগরী কিংবা সিল্ক সিটি নামে।যেখানে গড়ে উঠেছে বহু শিক্ষা প্রতিষ্ঠান।
স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে...
জুলাই ১৭, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজঃ গত (১৬ই জুলাই ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৭ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৩ জন, রাজপাড়া থানা-১ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-৪ জন, কাটাখালী থানা-১ জন, এয়ারপোর্ট থানা-২ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-৩ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে।
যার মধ্যে ৭ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ১৮.২৫ গ্রাম হেরোইন ও ৫৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
জুলাই ১৭, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।ঘোষিত নেত্রকোনা-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য রেবেকা মমিনের মৃত্যুতে শূন্য হওয়া আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।ঘোষিত তারিখ অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর আসনটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।রবিবার ১৬ জুলাই নির্বাচন কমিশনের সভা শেষে ইসি সচিব জাহাঙ্গীর আলম এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৪ জুলাই।মনোনয়নপত্র বাছাই ২৫ জুলাই।প্রার্থীরা ২৬ থেকে ২৮ জুলাই পর্যন্ত আপিল করতে পারবেন।আপিল নিষ্পত্তি করা হবে ২৯ ও জুলাই।প্রার্থিতা প্রত্যাহার ৩১ জুলাই এবং প্রতীক বরাদ্দ ১ আগস্ট।২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ভোট অনুষ্ঠিত হবে কাগুজে ব্যালটে, নির্বাচনটি সিসি টিভিতে পর্যবেক্ষণ করা হবে...