মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও চট্টগ্রাম পানি সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত

আগস্ট ২৮, ২০২৫

নিউজ ডেস্কঃ দেশে প্রথমবারের মতো দেশের চার জেলার নির্দিষ্ট কিছু এলাকাকে ‘পানি সংকটাপন্ন এলাকা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।জেলা গুলো হলো রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও চট্টগ্রাম।গত রোববার ঢাকার গ্রিন রোডে ওয়ারপো ভবনের সম্মেলন কক্ষে জাতীয় পানি সম্পদ পরিষদের নির্বাহী কমিটির ১৮তম সভায় এ তথ্য জানানো হয়।সভায় শিল্প খাতে পানি ব্যবহার নিয়ন্ত্রণে ‘পানি ব্যবস্থাপনা নীতি ২০২৫'এর খসড়া প্রস্তুত চূড়ান্ত করা হয়।বাংলাদেশ পানি আইন, ২০১৩-এর ধারা ১৭ ও ১৯-এর আলোকে বিস্তারিত জরিপ ও অনুসন্ধান শেষে বাংলাদেশের উত্তর-পশ্চিম হাইড্রোলজিক্যাল অঞ্চলের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার মোট ২৫ উপজেলার ২১৫ ইউনিয়নের (৪ হাজার ৯১১টি মৌজা) মধ্যে ৪৭ ইউনিয়নকে (১ হাজার ৫০৩টি মৌজা) অতি উচ্চ পানি সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। একইভাবে চট্টগ্রাম জেলার...

কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আগস্ট ১৭, ২০২৫

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জ;- কিশোরগঞ্জের কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।শনিবার (১৭আগস্ট) সকালে উপজেলার বাজরা তারাকান্দি বাসস্ট্যান্ডের পূর্ব পাশে কুলিয়ারচর রোডে লড়ি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জয়নাল (২৫) নিহত হয়।তিনি কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিসংখ্যানবিদ পদে কর্মরত।সকালে তিনি ডিউটিতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।নিহত জয়নালের বাড়ি কটিয়াদী উপজেলার লোহাজুড়ি ইউনিয়নে।প্রত্যক্ষদর্শী বাজরা গ্রামের মো. আরমান মিয়া জানান, দ্রুতগামী একটি লড়ি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বর্তমানে লাশ কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।খবর পেয়ে...

পানের দাম কমে যাওয়ায় দিশে হারা পান চাষীরা:

আগস্ট ০৩, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বিভিন্ন হাটে পানের দাম কমে যাওয়ায় দিশে হারা পান চাষীরা মনোহরদীর বিভিন্ন গ্রামে এখনো ব্যাপক হারে পান চাষ হলেও এই চাষে নেই আর আগের মতো আনন্দ বা লাভ।কৃষকের ঘামে এই ফসল আজ আর ঘরে হাসি ফেরায় না, বরং নিয়ে এসেছে হতাশা আর লোকসানের বোঝা।এলাকার অভিজ্ঞ পানচাষী আলমগীর মোল্লা, আকাশ মিয়া, লতিফ মিয়াসহ আরও অনেকে বলেন, আগে যে পরিমাণ পান বিক্রি করতাম ৫ থেকে ৬ হাজার টাকায়, এখন সেই একই পরিমাণ পান বিক্রি করতে হচ্ছে মাত্র ১ হাজার টাকায়।তাও আবার অনেক সময় বেপারীরা নিতে চায় না, জোর করে তুলে দিতে হয়। তারা জানান, রাতে ঘুম না দিয়ে কষ্ট করে পান বাজারে নিয়ে গেলেও ঠিক মতো দাম মেলে না।ফেরার পথে মনে হয়, নিজের উৎপাদিত ফসলের এই দেশে যেন কোনো মূল্যই নেই, আক্ষেপ করেন আলমগীর,আকাশ, লতিফ মিয়া সহ আরও অনেকে, পান চাষের খরচও কম নয়।প্রতিদিন...

নেত্রকোনায় নদীভাঙন, পরিবেশ, স্বাস্থ্য ও কৃষি খাজনা নিয়ে উন্মুক্ত মত-বিনিময় আলোচনা সভা অনুষ্ঠিত।

আগস্ট ০৩, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- ‎‎নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ২ আগস্ট (শনিবার) এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় নদী-ভাঙন, মাছ ধরা, চিকিৎসা সেবা এবং জমির খাজনা সংক্রান্ত নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ময়মনসিংহের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মফিদুল আলম।সভায় সভাপতিত্ব করেন, নেত্রকোনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাস।‎‎এ সময় উপস্থিত ছিলেন, খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ কাদের, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন।‎‎ আলোচনা সভায় বিএনপির সাবেক আহ্বায়ক মাসুদ রানা নদীভাঙন এলাকার ক্ষতির চিত্র তুলে ধরে বাস্তুচ্যুত...

কুলিয়ারচরে জুলাই পুনর্জাগরণে “জুলাইয়ের মায়েরা” শীর্ষক কর্মসূচি উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত

আগস্ট ০২, ২০২৫

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জ:- জুলাই পুনর্জাগরণে "জুলাইয়ের মায়েরা" শীর্ষক কর্মসূচি উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার ৩৩জুলাই (২আগষ্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত মা সামাবেশে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ-জোহরা'র সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা'র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান আবেদী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জুলাই আহতদের মা সহ আহতরা। IPCS News : Dhaka :  লোকমান হোসাইন : কিশোরগঞ্জ‎। ...

দিনাজপুর সদর উপজেলার খাদ্যবান্ধব ডিলার নিয়োগের জন্য উন্মুক্ত লটারি অনুষ্ঠিত

জুলাই ২৩, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুর সদর উপজেলার খাদ্যবান্ধব ডিলার নিয়োগের জন্য উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) বিকেল ৪টায় দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় মিলনায়তনে এই উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়। দিনাজপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন সুলতানার সভাপতিত্বে ও সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জহিউর ইসলামের সঞ্চালনায় লটারিতে বিএনপির সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মেয়র মুরাদ আহমেদ, জেলা বিএনপির সহ-সভাপতি ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র সভাপতি আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিকসহ সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দিনাজপুর সদর উপজেলার ১০টি ইউনিয়নে ৩৮ জন ডিলারের মধ্যে ৩৪ জন ডিলার নিয়োগ চূড়ান্ত করা...

বিয়ের ৩১ বছর পর একসঙ্গে দাখিল পাস করলেন সাংবাদিক কাইসার হামিদ ও রোকেয়া আক্তার দম্পতি

জুলাই ১২, ২০২৫

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জ:- বয়স কেবল একটি সংখ্যা-এই বাক্যটির জীবন্ত উদাহরণ হয়ে উঠেছে কিশোরগঞ্জের কুলিয়ারচরের সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ (৫১) ও সাংবাদিক মুছাম্মৎ রোকেয়া আক্তার (৪৪) দম্পতির মাধ্যমে।দু’জনেই চলতি ২০২৫ সালের দাখিল (এসএসসি সমমান) পরীক্ষায় অংশ নিয়ে সমান নম্বর জিপিএ- ৪ দশমিক ১১ পেয়ে সাফল্য অর্জন করে তাক লাগিয়ে দিয়েছেন।গত ১০ জুলাই বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হলে উত্তীর্ণ হওয়ার খবর পেয়ে যেন আনন্দের বন্যা বইছে এই দম্পতির মাঝে।বাবা-মায়ের এমন সাফল্যে খুশির জোয়ারে ভাসছে ছেলে-মেয়েরাও।বিয়ের ৩১ বছর পর একসঙ্গে দাখিল পরীক্ষায় অংশ নিয়ে পাস করায় এ দম্পতিকে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেসহ সরাসরি শুভেচ্ছা জানাচ্ছেন। কেউ কেউ মিষ্টিমুখ করাতেও দেখা গেছে। দম্পতির শিক্ষাজীবনের এই নতুন অধ্যায় শুরু হয়েছে নরসিংদী...

দেশীয় লিগে আন্তর্জাতিক ছোঁয়া, বিপিএলে আসছে পেশাদার ব্যবস্থাপনা

জুলাই ০৩, ২০২৫

নিউজ ডেস্কঃ ঢাকা, ৩ জুলাই ২০২৫ – বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে বড় এক পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে, যেখানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আগামী মৌসুমে নতুন রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) এবং বিপিএল গভর্নিং কাউন্সিল ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, সেপ্টেম্বরের মধ্যে নতুন ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তি করা হবে। এ বছরের শুরুতে পুরনো সব ফ্র্যাঞ্চাইজি চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বিসিবি সম্পূর্ণ নতুনভাবে বিপিএলকে সাজাতে চায়। আগস্টে ‘Expression of Interest (EOI)’ আহ্বান জানানো হবে, যার মাধ্যমে আগ্রহী বিনিয়োগকারীরা বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি মালিক হতে আবেদন করতে পারবে। এরপর সেপ্টেম্বর মাসে চূড়ান্ত মালিকদের তালিকা ঘোষণা করা হবে। বিসিবি জানিয়েছে, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সাত থেকে আটটি ফ্র্যাঞ্চাইজি বেছে নেওয়া হবে, যারা...

আটপাড়ায় ব্র্যাকের স্বপ্নসারথি কিশোরীদের স্বপ্নের মেলা-উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা

জুন ২৯, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (আইন ও সালিশ কেন্দ্র) উদ্যোগে বুধবার ২৫ জুন রামেশ্বরপুর গ্রামে এক ব্যতিক্রমী স্বপ্নের মেলা অনুষ্ঠিত হয়েছে।স্বপ্নসারথি কিশোরীদের নিয়ে আয়োজিত এই মেলায় তাদের উজ্জ্বল ভবিষ্যতের আকাঙ্ক্ষা গুলো বর্ণিল রূপে ফুটে উঠেছে।ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির স্বপ্নসারথি দলের ২৪তম সেশনের অংশ হিসেবে আয়োজিত এই মেলায় কিশোরীরা তাদের লালিত স্বপ্নগুলোকে নান্দনিক ভাবে উপস্থাপন করে।আটপাড়া অফিসের কর্মসূচী কর্মকর্তা, আব্দুল্লাহ আল বাকী এই মেলা আয়োজনের সেশনটি দক্ষতার সাথে পরিচালনা করে আসছেন। 'স্বপ্নের মেলায়' অংশ নেওয়া প্রতিটি কিশোরীই তাদের নিজস্ব ভবিষ্যতের একটি প্রতিকৃতি তুলে ধরে।কেউ হতে চায় ডাক্তার,মানুষের সেবায়...

প্রাণি সম্পদের সমস্যা লাঘবে আঞ্চলিক কেন্দ্র গুলোকে শক্তিশালী করতে হবে…মৎস্য ও প্রাণি-সম্পদ উপদেষ্টা

জুন ১৫, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- মৎস্য ও প্রাণি সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বাংলাদেশ প্রাণি সম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এর আঞ্চলিক কেন্দ্র গুলো অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেযদি আঞ্চলিক কেন্দ্র গুলো নিজনিজ এলাকায় সঠিকভাবে গবেষণা কাজ পরিচালনা করে।এ জন্য প্রাণি-সম্পদের সমস্যা লাঘবে আঞ্চলিক কেন্দ্র গুলোকে শক্তিশালী করতে হবে।গত শনিবার (১৪ জুন) সকালে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের রাজশাহী আঞ্চলিক কেন্দ্র আয়োজিত গোদাগাড়ীস্থ রাজাবাড়িহাট দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামার প্রশিক্ষণ ভবনে‘ বরেন্দ্র অঞ্চলের প্রাণিসম্পদ উন্নয়নে গবেষণা পরিকল্পনা ’শীর্ষক কর্ম শালায় তিনি এসব কথা বলেন। বিএল আর আই ও প্রাণিসম্পদ দপ্তর সমন্বয় কওে কাজ না করতে পারলে সমস্যা তৈরি হবে উল্লেখ করে তিনি বলেন, যুব উন্নয়নের অন্যতম বিষয় হলো প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ দেওয়া।আপনারা...