মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোণায় জাতির শ্রেষ্ঠ সন্তানবীর মুক্তি যোদ্ধাদের সম্মাননা প্রদান

জুন ১১, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- নেত্রকোণায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে।আজ শনিবার দুপুরে স্থানীয় পাবলিক হলে বাংলাদেশে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, নেত্রকোণা জেলা শাখা এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে।জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।পরে সকল শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।এ উপলক্ষ্যে নেত্রকোণা জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি অধ্যাপক ওমর ফারুকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রইছ মোহাম্মদ হাবিব খান মুক্তির সঞ্চালনায় আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সেক্টর কমান্ডারস্ ফোরাম মুক্তিযুদ্ধ ৭১, নেত্রকোনা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শামছুজ্জোহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী...

নদীবক্ষে নগর তৈরির পরিকল্পনা আত্মঘাতি

জুন ০৫, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- উন্নয়ন পরিকল্পনায় সাধারণ মানুষের অংশ গ্রহণ না থাকায় উন্নয়ন বলতে কংক্রিটের জঞ্জাল তৈরি হচ্ছে।উন্নয়নের নামে নদী দখলের পরিকল্পনা হচ্ছে।নীতি নির্ধারকেরা নদীর প্রস্থ কমিয়ে আনার নানা পরিকল্পনা করছেন।নদী বক্ষে নগর তৈরির পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।যা আত্মঘাতি পরিকল্পনা।এসব নদী মেরে ফেলার পায়তারা।একই সাথে জীব বৈচিত্র ধ্বংশের আয়োজন চলছে।৫০ তম বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রোববার রাজশাহী অলকার মোড়ে রিক্সা র‌্যালি ও গণসমাবেশে বক্তারা এসব কথা বলেন।পরিবর্তন রাজশাহী, বাংলাদেশ বৈদেশিক কর্ম বিষয়ক কর্মজোট(বিডাব্লুজিইডি) উপকুলীয় জীবন যাত্রা ও পরিবেশ বিষয়ক কর্মজোট এবং এশিয়ান পিপলস মুভমেন্ট অন ডেট এন্ড ডেভেলেপমেন্ট (এপিএমডিডি) এই ৪ টি সংগঠনের আয়োজনে এ র‌্যালী ও সমাবেশে বক্তাব্য দেন নাগরীক নেতা রুলফাও পরিচালক আফজাল হোসেন,...

রাজশাহীতে ভয়াবহ অগ্নিকান্ড, ২৫ লক্ষাধিক টাকার কাপড় পুড়ে ছাই

জুন ০৩, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর বাগমারায় ভবানীগঞ্জ বাজারের জয় টেইলার্সে অগ্নিকান্ডে দোকানের কাপড় পুড়ে ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।ঘটনাটি ঘটেছে শুক্রবার (২জুন) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে।খবর পেয়ে বাগমারা ফায়ার সার্ভিসের দলটি দ্রুত ঘটনাস্থলে যায় এবং স্থানীয় লোকজনের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে স্থানীয় ব্যবসায়ীরা জানান।ঘটনার পর থেকে তিনি বাকরুদ্ধ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেছেন বলে স্থানীয় দোকানদারগণ জানিয়েছেন।ফায়ার সার্ভিস ১৫ লক্ষ টাকার কথা জানলেও বাস্তবে ২৫ লক্ষ টাকার বেশী বলে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন।জানা যায়, শুক্রবার বাজার শেষে দোকান বন্ধ করে প্রতি দিনের মত নিজ বাড়িতে যান।রাত সাড়ে ১০ টার দিকে বাজারের লোকজন ওই টেইলার্সের কাপড়ের দোকানে...

দিনাজপুরে বটতলী শীবরামপুর এলাকার গুচ্ছ গ্রামের একটি বাড়িতে অগ্নিকান্ড

জুন ০৩, ২০২৩

নিউজ ডেস্কঃ দিনাজপুরে:- শুক্রবার ২ জুন ২০২৩ ১ নং চেহেলগাজী ইউনিয়নের পশ্চিম শীবরামপুর এলাকায় আনুমানিক সকাল ১১ টার সময় গ্রামের লোকজন ও প্রতিবেশীরা হঠাৎ দেখতে পান যে, বাড়ির ভেতর থেকে ধোঁয়া বেরিয়ে আসছে।কাছে গিয়ে তারা বুঝতে পারেন যে বাড়িটিতে আগুন ধরেছে।আগুন দেখতে পেয়ে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে প্রতিবেশীরা।এ সময় বাড়ির মালিক উপস্থিত ছিলেন না।তালাবদ্ধ ছিল বাড়িটি।প্রতিবেশী মানুয়েল কিস্কু বলেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আমরা প্রতিবেশীরা অনেকটা অসহায় ছিলাম।সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সহ সাধারণ সম্পাদক আব্দুস সালাম দিনাজপুর পল্লি বিদ্যুৎ অফিসকে মুঠোফোনে জানালে, আগুন নেভানোর কাজে লেগে পড়েন স্থানীয়রা।এ প্রতিনিধি বলেন, খবর পেয়ে বিদ্যুৎ অফিস ও ফায়ার সার্ভিসকে আগুনের বিষয়টি জানাই। দিনাজপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইন্সপেক্টর আব্দুল মালেক বলেন, খবর...

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মাহবুবুর রহমান

জুন ০৩, ২০২৩

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জ:- গত ৩০ মে -২০২৩ খ্রী. তারিখ মঙ্গলবার দৈনিক ইত্তেফাক পত্রিকার ৫ পৃষ্ঠার ৩নং কলামে "কুলিয়ারচরে পিতা-পুত্রের বিরুদ্ধে ইতালিয় নাগরিকের উপর হামলার অভিযোগ" শিরোনামে, গত ৩০ মে-২০২৩ খ্রী. তারিখ ১২:৫৭:৩৪ ঘটিকার সময় অনলান নিউজ পোর্টাল আলোর সারথি ডটকম-এ "কুলিয়ারচরে প্রবাসী মহিলার উপর হামলার অভিযোগ" শিরোনামে ও গত ৩১ মে-২০২৩ খ্রী. তারিখ দৈনিক সমকাল পত্রিকার ১০ নং পৃষ্ঠার ৫-৬ নং কলামে "কুলিয়ারচরে জমির বিরোধে নারীকে মারধরের অভিযোগ" শিরোনামে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন দাবী করে প্রকাশিত সংবাদ গুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার বীর কাশিমনগর গ্রামের মৃত শাহ্ বজলুর রহমানের ছেলে স্থানীয় সালুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ্ মো. মাহবুবুর রহমান (৬০)। তিনি...

আপদ জলজ উদ্ভিদ কচুরিপানা এখন সম্পদ

জুন ০১, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- কচুরিপানা একটি জলজ উদ্ভিদ।কচুরিপানা মুক্ত ভাবে ভাসমান বহু বর্ষজীবী জলজ উদ্ভিদ।এর আদি নিবাস দক্ষিণ আমেরিকা।সাতটি প্রজাতি আছে এবং এরা মিলে আয়কর্নিয়া গঠন করেছে।চকচকে এবং ডিম্বাকৃতি পাতা বিশিষ্ট কচুরিপানা উপর পৃষ্ঠের এক মিটার পর্যন্ত বাড়তে পারে।একটি পুষ্পবৃন্ত থেকে ৮-১৫ টি আকর্ষণীয় ছয় পাপড়ী বিশিষ্ট ফুল ফোটে।কচুরিপানা দেখতে গারো সবুজ হলেও এর ফুল গুলো সাদা পাপড়ির মধ্যে বেগুনি ছোপযুক্ত এবং মাঝখানে হলুদ ফোটা থাকে।সাদা এবং বেগুনি রঙের মিশেলে এক অন্যরকম আবহাওয়া তৈরি করে সাদা পাথরের স্থলে কোথাও হালকা আকাশী দেখতে পাওয়া যায়।পুরোপুরি ফুল ফোটার আগে একে দেখতে অনেকটা নলাকার দেখায়।পাপড়ি গুলোর মাঝখানে পুংকিশোর দেখতে পাওয়া যায়।প্রায় সারা বছরই কচুরি ফুল দেখতে পাওয়া যায়।প্রকৃতি প্রেম জাগ্রত করে পুকুর ভরা কচুরি ফুল। যেন...