মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জুলাই ২৬, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।২৫ জুলাই ২০২৬ শনিবার প্রধান নির্বাচন কমিশনার কর্তৃক ঘোষিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী সভাপতি পদে প্রার্থী অ্যাডভোকেট মোঃ ওয়াহিদুজ্জামান বুলবুল ৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডভোকেট মোঃ আতিকুর রহমান বাবু পেয়েছেন ২৫ ভোট।এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহারের প্রক্রিয়া শেষে মোট ৫টি পদে একক প্রার্থী থাকায় নির্বাচন কমিশন তাঁদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন: সহ-সভাপতি (২টি পদ): সুব্রত মজুমদার ডলার ও অ্যাডভোকেট আবু সাঈদ বাবু, সাধারণ সম্পাদক: মোল্লা মোহাম্মদ শাফায়েত হোসেন, সহ-সাধারণ সম্পাদক: অ্যাডভোকেট মোঃ আবু তাহের সরকার, কোষাধ্যক্ষ: অ্যাডভোকেট...
জুলাই ২২, ২০২৬
নিউজ ডেস্কঃ
করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে ফল মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২১ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।মেলায় দেশীয় ও উন্নত জাতের বিভিন্ন ফলের সমারোহ দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহান।বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাফি আফরোজ সনি।
বক্তারা বলেন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃষকদের আর্থিকভাবে আরও স্বাবলম্বী করে তুলতে ফল চাষের বিকল্প নেই।পাশাপাশি উৎপাদিত ফল সঠিকভাবে সংরক্ষণ ও বাজারজাত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।মেলায় আম, কাঁঠাল, রামবুটান, পেয়ারা,...
জুলাই ২১, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর ট্যাক্সেস বার এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ, ভুয়া নোটিশের অজুহাতে মনোনয়নপত্র বাতিল এবং গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন কমিশনারের পদত্যাগ ও নতুন তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো: শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ্।এসময় তার সাথে উপস্থিত ছিলেন, সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আব্দুল হাকিম।২০ জুলাই ২০২৬ সোমবার দুপুর ২.৩০ মিনিটে ইনকাম ট্যাক্স কর কমিশনারের কার্যালয়ে ঈদগাহ বস্তিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ উত্থাপন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত ১৩ই জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভার পর গত ০৬/০৭/২০২৬ তারিখে প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. মো: মেহবুব হাসান চৌধুরী...
জুলাই ১৮, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদীতে যথাযোগ্য মর্যাদায় শহিদ জুলাই দিবস পালন করা হয়েছে।দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, শহিদদের স্মরণে নীরবতা পালন এবং বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।অনুষ্ঠানের শুরুতে জুলাইয়ের শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।পরে শহিদদের আত্মার মাগফিরাত এবং জুলাই আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা...
জুলাই ১৮, ২০২৬
নিউজ ডেস্কঃ
নানা চক্রান্ত ও দফায় দফায় উত্তেজনা পেরিয়ে অবশেষে আলোর মুখ দেখল দিনাজপুর সদরের রাজবাটী আল-ফালাহ আ'ম উন্নয়ন সংস্থা (আফাআউস)।গত ১৬ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) সংস্থাটির ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির অনুমোদন দিয়ে নাম প্রকাশ করা হয়েছে।প্রধান নির্বাচন কমিশনার এবং গাওসুল আযম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বিলকিস তহমিনা আক্তার বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।সভাপতি: মোঃ আব্দুল মান্নান সরকার, সহ-সভাপতি: মোঃ রফিকুল ইসলাম সদস্য সচিব ও নির্বাহী পরিচালক (উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা) মোঃ মমতাজুল ইসলাম।
কার্যকরী সদস্যবৃন্দ: মোঃ জালাল উদ্দীন, মোঃ মোর্শেদ আলী চৌধুরী, মোছাঃ তুহিনা সুলতানা বেবী, মোছাঃ আফরুজা রুজি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালে ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকেই এই জনকল্যাণমূলক...
জুলাই ১৬, ২০২৬
নিউজ ডেস্কঃ
বর্ষা মৌসুমের কখনো রিমঝিম বৃষ্টি, আবার কখনো মাথার ওপর খাঁ খাঁ করা প্রখর রোদ।প্রকৃতির এই রোদ-বৃষ্টির লুকোচুরি খেলাকে একপাশে সরিয়ে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।মাঠজুড়ে এখন শুধু চারা রোপণের ধুম।সময়মতো আবাদ শেষ করতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠেই কাটছে কৃষকদের নিরলস পরিশ্রমের সময়।উপজেলার ৪ নং পাল্টাপুর ইউনিয়নের কাজল গ্রামে গিয়ে দেখা গেলো এক অনবদ্য দৃশ্য।চারদিকে থৈ থৈ করছে পানি, আর সেই পানিতে নেমেই দলবেঁধে সারিবদ্ধভাবে বীজতলা থেকে চারা তুলছেন এবং মূল জমিতে রোপণ করছেন কৃষকেরা।
কোথাও পরিবারের সব সদস্য মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন, আবার কোথাও অতিরিক্ত শ্রমিক নিয়ে চলছে উৎসবমুখর চাষাবাদ।রোদ-বৃষ্টির পালাবদলের মধ্যেও কৃষকদের এই কর্মব্যস্ততায় যেন প্রাণ ফিরে পেয়েছে গ্রামীণ...
জুলাই ১৬, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুর জেলা পরিষদের আয়োজনে ১৩টি উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির, ব্যক্তিগত অনুদানসহ অন্যান্য আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।১৫ জুলাই-২০২৬ বুধবার সকাল ১১টায় দিনাজপুর জেলা পরিষদের নব নির্মিত অডিটোরামে ২০২৫-২০২৬ অর্থ বছরের ৩৪টি প্রকল্পের উন্নয়ন মূলক কাজের জন্য মোট ২৫ লক্ষ টাকার অনুদানের চেক উল্লেখিত প্রতিষ্ঠান সমূহের প্রধান ও তাদের প্রতিনিধিদের হাতে তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ও দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
তিনি বলেন, বর্তমান বিএনপি সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের উন্নয়নের জন্য দল মত নির্বিশেষে কাজ করে যাচ্ছেন।তিনি সকলকে উন্নয়নের স্বার্থে সরকারের পাশে থাকার আহ্বান জানান।চেক প্রাপ্তদের উদ্দেশ্যে তিনি বলেন, এই চেকের অর্থ সঠিক জায়গায় ব্যবহার...
জুলাই ১৪, ২০২৬
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- নেত্রকোণায় সম্ভাব্য আগাম বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী,জরুরি ওষুধ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।বন্যাকবলিত এলাকায় ডায়রিয়া,চর্মরোগ ও সাপের কামড়ের ঝুঁকি বিবেচনায় রেখে পর্যাপ্ত স্যালাইন, আইভি ফ্লুইড, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং অ্যান্টি-স্নেক ভেনম মজুত রাখা হয়েছে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।গত সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় নেত্রকোণা জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে জেলা ইপিআই ভবনে আয়োজিত আগাম বন্যা পরিস্থিতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডা.গোলাম মাওলা।তিনি বলেন,বন্যার সময় সাধারণত ডায়রিয়া ও চর্মরোগের প্রকোপ বৃদ্ধি পায়।পাশাপাশি সাপের উপদ্রবও বেড়ে...
জুলাই ১৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদী উপজেলার বিভিন্ন জলাবদ্ধ ও জনদুর্ভোগপূর্ণ এলাকা ঝড়-বৃষ্টি উপেক্ষা করে সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া।রোববার (১২ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহানের নির্দেশনায় তিনি খিদিরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম মনতলা এবং ১ নম্বর ওয়ার্ডের কালিরচর গ্রাম পরিদর্শন করে দীর্ঘদিনের জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট নির্মাণ এবং স্থানীয়দের বিভিন্ন সমস্যার খোঁজখবর নেন।এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।পরিদর্শনকালে এসিল্যান্ড পশ্চিম মনতলা গ্রামের জলাবদ্ধতার প্রকৃত অবস্থা পর্যবেক্ষণ করেন।পাশাপাশি কালিরচর-ভাওয়ালিয়া পাড়া সড়কে প্রায় তিন বছর ধরে অসমাপ্ত পড়ে থাকা...
জুলাই ১৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর আহাম্মদ গ্রামে দীর্ঘদিনের জলাবদ্ধতা আবারও ভয়াবহ রূপ নিয়েছে।টানা বৃষ্টিপাতে এলাকার প্রায় ১০০টি পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে।ঘরবাড়ি, উঠান ও চলাচলের রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা না থাকায় প্রতি বর্ষা মৌসুমেই একই দুর্ভোগের মুখোমুখি হতে হচ্ছে তাদের।স্থানীয়দের অভিযোগ, অনেক বাড়ির ঘরের ভেতরে পানি ঢুকে পড়েছে।
রান্নাঘরে পানি ওঠায় স্বাভাবিকভাবে রান্নাবান্না করা সম্ভব হচ্ছে না।অনেক পরিবার চুলা জ্বালাতে না পেরে চরম দুর্ভোগে পড়েছে।নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংগ্রহ, নিরাপদে চলাচল এবং দৈনন্দিন কাজকর্ম সম্পন্ন করাও কঠিন হয়ে...