বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মনোহরদীতে ফল মেলা ২০২৬ অনুষ্ঠিত, দেশীয় ফল চাষ ও সংরক্ষণে গুরুত্বারোপ

আপডেটঃ ১:০২ অপরাহ্ণ | জুলাই ২২, ২০২৬

নিউজ ডেস্কঃ

করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে ফল মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২১ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।মেলায় দেশীয় ও উন্নত জাতের বিভিন্ন ফলের সমারোহ দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহান।বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাফি আফরোজ সনি।

বক্তারা বলেন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃষকদের আর্থিকভাবে আরও স্বাবলম্বী করে তুলতে ফল চাষের বিকল্প নেই।পাশাপাশি উৎপাদিত ফল সঠিকভাবে সংরক্ষণ ও বাজারজাত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।মেলায় আম, কাঁঠাল, রামবুটান, পেয়ারা, কলা, ড্রাগন ফল, মাল্টা, কমলা, পেঁপে, আনারসসহ বিভিন্ন দেশীয় ও বিদেশি জাতের ফল প্রদর্শন করা হয়।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষক ও ফলচাষিরা তাদের নিজস্ব বাগানে উৎপাদিত ফল নিয়ে অংশগ্রহণ করেন।বিভিন্ন স্টলে প্রদর্শিত ফলের গুণাগুণ, উৎপাদন পদ্ধতি এবং পরিচর্যা সম্পর্কে দর্শনার্থীদের তথ্য দেওয়া হয়।

আয়োজকরা জানান, এ ধরনের মেলার মাধ্যমে কৃষকদের আধুনিক ও বাণিজ্যিক ফল চাষে উদ্বুদ্ধ করা, দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য গ্রহণে সচেতনতা তৈরি এবং ফল সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা সম্ভব হবে।অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষক, ফলচাষি, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।