মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জুন ১৯, ২০২৩
নিউজ ডেস্কঃ
প্রেস বিজ্ঞপ্তি:- সোনালী ব্যাংক পিএসসি কোর্ট বিল্ডিং শাখার নতুন ভবনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।রোববার (১৮ জুন) সকালে কোর্ট চত্বরে রাজশাহী জেলা পরিষদের দোতালায় অবস্থিত সোনালী ব্যাংক কোর্ট বিল্ডিং শাখার নতুন ভবনের ফিতা কেটে উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল সহ ব্যাংক কর্মকর্তাবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, ১৯৬৩ সালের ১৪ মে থেকে সোনালী ব্যাংক রাজশাহী জেলা পরিষদের সাথে রয়েছে।আপনারা হয়তো জানেন এই ব্যাংকটির পূর্বে নাম ছিল ন্যাশনাল ব্যাংক।স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু এই ব্যাংকের নাম দেন সোনালী ব্যাংক।
তাই আমি মনে করি, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী...
জুন ১৮, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- বছরের পর বছর আন্তঃনগর ট্রেনে রাজশাহী-ঢাকা, যাওয়া-আসা করেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বাসিন্দা সুরুজআলী।রাজধানী ঢাকা ও খুলনায় রাজমিস্ত্রির কাজ করেন।তার সাথে অনেকেই আসেন কাজের সন্ধানে।তাদের কারও মোবাইল আছে, কারও নেই।যাদের আছে তা আবার বাটন মোবাইল।স্মার্ট সেট ব্যবহারের সামর্থ্য তাদের নেই।নেট দুনিয়া সম্পর্কেও ধারণা নেই তাদের।এসব মানুষের জন্য আন্তঃনগর ট্রেনের দরজা বন্ধ হয়ে গেছে।আন্তঃনগর ট্রেনের টিকিট কাটা তাদের কাছে এখন স্বপ্ন।কারণ ট্রেনের শত ভাগ টিকিট এখন বিক্রি হয় অনলাইনে।গত ঈদুল ফিতরের মতো এবারের ঈদুল আজহায় ১৪ জুন থেকে অনলাইনে টিকিটি বিক্রি হচ্ছে।কিন্তু সাধারণ যাত্রী তথা খেটে খাওয়া মানুষ গুলো অনলাইনে টিকিট কিনতে পারছেন না।আন্তঃনগর ট্রেন এখন তাদের জন্য; যাদের স্মার্টফোন আছে, যারা ইন্টারনেটে যোগাযোগ স্থাপন...
জুন ১৭, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর বাঘায় স্ত্রীর উপর অভিমান করে ট্রেনে নিচে ঝাঁপ দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে।বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ৮টার দিকে উপজেলার আড়ানী ইউনিয়নের ঝিনা রেল গেট এলাকায় এই ঘটনা ঘটেছে।তার নাম মতিউর রহমান (২২), সে রেল গেট পাড়া গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে।স্থানীয়রা জানান, মতিউর রহমান প্রায় বছর দুয়েক আগে বিয়ে করেন।তাদের একটি দুই মাসের সন্তান রয়েছে।কিছুদিন আগে স্বামীর উপর রাগ করে স্ত্রী আজমিরা খাতুন বাবার বাড়িতে চয়ে যান।স্ত্রীকে নানা ভাবে বুঝিয়ে বাড়িতে আনতে তিনি ব্যার্থ হন।এরই জের ধরে বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে বাড়ি সংলগ্ন রেল লাইনের উপরে যান মতিউর।এ সময় ঈশ্বর্দী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।
আড়ানি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য তুজাম উদ্দিন জানান, সে ট্রেনে ফেরি...
জুন ১৭, ২০২৩
নিউজ ডেস্কঃ রাজশাহী:- জ্যৈষ্ঠের শেষ , ১৫ জুন বরষার প্রথম দিন।মানুষের মতোই প্রকৃতিও কাঁদে বলেই কি বর্ষা আসে ? নাকি ভিজিয়ে দিতে, শীতল করতে আসে তপ্ত ধরাকে! সম্প্রতি যে অসহ্য গরম সহ্য করেছে দেশবাসী, প্রথমে বৃষ্টির ধারণা এবং পরে বৃষ্টি এসে হাওয়ায় যে শীতলতা ছড়িয়েছে তারপরই না হাঁফ ছেড়ে বাঁচার পালা।কিন্তু বরষা তার আগমনের প্রথমেই হোঁচট খেয়েছে।দেখাতে পারেনি তার স্বরুপ।সেও পিষ্ঠ জোষ্ঠের তাপাদহে।আকাশভরা রবীন্দ্রনাথের দেশে নীল গগনে কালো মেঘের চোখ রাঙানিতে বৃষ্টির রাজত্ব শুরু হওয়ার কথা থাকলেও এবার সেভাবে এখনো অঝোরধারায় আকাশ কাঁদিয়ে বর্ষারানী তার আগমনের বার্তা পৌঁছে দেয়নি ছাপ্পান্ন হাজার বর্গমাইলে।নদীমাতৃক বাংলাদেশে বর্ষা তথা আষাঢ়-শ্রাবণের যে রূপ, তার তো আর তুলনা নেই। বর্ষা নিয়ে কবি-সাহিত্যিকরা লিখেছেন অগণিত গান ও কবিতা। আবেগে আপ্লুত হয়ে বিশ্বকবি...জুন ১৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
কিশোরগঞ্জ:- "দেশী পণ্য কিনে হোন ধন্য" এ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ওয়ালটন প্লাজা কুলিয়ারচর শাখা উদ্বোধন করা হয়েছে।বুধবার (১৪ জুন) বিকালে কুলিয়ারচর শপিং কমপ্লেক্সে ওয়ালটন প্লাজা'র নিজস্ব শো-রুমে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে ওয়ালটন প্লাজা কুলিয়ারচর শাখা শুভ উদ্বোধন করেন ওয়ালটন এর সিনিয়র এক্সিকিউটিভ ও আমরা ভেজাল মুক্ত খাদ্য চাই এর সভাপতি চিত্র নায়ক আমিন খান।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়ালটন এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও আমরা ভেজাল মুক্ত খাদ্য চাই এর সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, কুলিয়ারচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মো. জিল্লুর...
জুন ১৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- আগামী ২৯ জুনকে ঈদুল আজহা ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।বুধবার (১৪ জুন) সকাল ৮টায় একযোগে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে টিকিট বিক্রি শুরু হয়।বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যে প্রতিটি ট্রেনের আসন খালি হয়ে যায়।রেলওয়ের তথ্যানুযায়ী, ১৪ জুন থেকে দেয়া হচ্ছে ২৪ জুনের টিকিট।একইভাবে ১৫ জুন দেয়া হবে ২৫ জুনের, ১৬ জুন ২৬ জুনের, ১৭ জুন ২৭ জুনের ও ১৮ জুন দেীয়া হবে ২৮ জুনের অগ্রিম টিকিট।ঈদযাত্রার ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট দেয়া শুরু হবে ২২ জুন।সে হিসাবে ২২ জুন দেয়া হতে পারে আগামী ২ জুলাইয়ের টিকিট।২৩ জুন ৩ জুলাইয়ের, ২৪ জুন ৪ জুলাইয়ের, ২৫ জুন ৫ জুলাইয়ের ও ২৬ জুন ৬ জুলাইয়ের টিকিট বিক্রি হতে পারে।ঈদে আসনবিহীন টিকিট মোট আসনের ২৫ শতাংশ দেয়া হবে।এবার ঈদযাত্রায় ট্রেনের মোট আসন হবে প্রায় ২৯ হাজার।
রেলওয়ে কর্মকর্তারা...
জুন ১৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী নগরীর শ্রীরামপুর পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই কলেজছাত্রের লাশ ২৪ ঘন্টা উদ্ধার করেছেন রাজশাহী ফায়ার সার্ভিসের সদস্যরা।১১ জুন রোববার দুুপুরে শ্রীরামপুর টি-বাঁধ এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবরি টিম তাদের লাশ উদ্ধার করে।নিহতরা হলেন, নগরীর মতিহার থানার মেহেরচন্ডি এলাকার সাইদুর রহমানের ছেলে সারোয়ার সাইম ও বোয়ালিয়া থানার দরগাপাড়া এলাকার খাজামিইনুদ্দীনের ছেলে রিফাত খন্দকার গলিব।তারা দুইজন রাজশাহী ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়ির স্টেশন অফিসার আব্দুর রউফ, রাজশাহী গোসল করতে গিয়ে নিখোঁজ কলেজছাত্র সাইমের লাশ উদ্ধার করা হয় সকাল সাড়ে ৭টার দিকে। আর দুপুর ১২ টার ঘটনাস্থল থেকে রিফাতের লাশ উদ্ধার করা হয়।
এই উদ্ধারের মধ্য দিয়েই উদ্ধার অভিযান...
জুন ১২, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- নাটোরের বাগাতিপাড়ায় আব্দুলপুর থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মো. মফিজুর রহমান (৫৫) ও সাবিনা বেগম (৪২) নামে এক দম্পতির মৃত্যু হয়েছে।রোববার (১১ জুন) দুপুর দুইটার দিকে উপজেলার পাকা ইউনিয়নের লোকমানপুর বাজারস্থ দোডাঙ্গি এলাকায় অরক্ষিত লেভেল ক্রসিং পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।নিহত মফিজুর রহমান উপজেলার জামনগর পশ্বিমপাড়া গ্রামের তসলিম উদ্দীনের ছেলে ও সাবিনা তার স্ত্রী।বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম খাঁন ঘটনার সততা নিশ্চিত করে জানান, উপজেলার মাড়িয়া গ্রামের শ্বশুর শুকটা প্রামাণিকের বাড়ি থেকে দুপুরের খাওয়া-দাওয়া শেষে মোটরসাইকেলযোগে মফিজুর রহমান তার স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজ বাড়ি জামনগরের উদ্দেশ্যে যাচ্ছিলেন।পথে দোডাঙ্গী অরক্ষিত লেভেল ক্রসিং পারাপারের সময় আব্দুলপুর...
জুন ১২, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজঃ গত (১১ই জুন ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৩ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-১ জন, এয়ারপোর্ট থানা-১ জন, পবা থানা-১ জন ও দামকুড়া থানা-৪ জনকে আটক করে।
যার মধ্যে ৮ জন ওয়ারেন্ট ভূক্ত আসামি, ১ জনকে মাদক দ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামির হেফাজত হতে মোট ১০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
জুন ১১, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই কলেজছাত্র নিখোঁজ হয়েছে।নগরীর শ্রীরামপুর টি-বাঁধ এলাকায় বেলা সাড়ে ১১টার দিকে গোসলে নামার পর তাদের আর খোঁজে পাওয়া যাচ্ছে না।তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের টিম নদীতে তল্লাশী চালাচ্ছে।নিখোঁজ কলেজছাত্ররা হলেন, নগরীর মতিহার থানার মেহেরচন্ডি এলাকার সারোয়ার সাইম (১৭) ও বোয়ালিয়া থানার দরগাপাড়া এলাকার খাজামিইনুদ্দীনের ছেলে রিয়াত খন্দকার গলিব (১৭)।তারা দুইজন রাজশাহী ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।ফায়ার সার্ভিসের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক ওহিদুল ইসলাম বলেন, বেলা ১১ টা ৩৫ মিনিটে আমরা খবর পেয়েছি।এর পর দ্রুত গিয়ে নদীতে তল্লাশী শুরু করা হয়।বেলা ২টা পর্যন্ত তল্লাশী করেও তাদের সন্ধ্যান পাওয়া যায়নি।
সাতার না জানান কারণে তারা পানিতে ঢুবে যেতে পারে...