মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জুলাই ১৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুরে পানি নিষ্কাশনের জন্য ড্রেনের দাবিতে বালুয়াডাঙ্গা এলাকাবাসীর রাস্তা অবরোধ করে প্রতিবাদ পৌরসভার প্যেনেল মেয়র এর প্রতিশ্র“তিতে অবরোধ তুলে নেয় এলাকাবাসীরা।শুক্রবার সকাল থেকেই রাস্তা অবরোধে অংশ নেয় এলাকার শত শত মানুষ।এতে কাঞ্চন ব্রিজের দুই পাশে যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে দিনাজপুর পৌর প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল ঘটনাস্থলে এসে আগামীকাল রবিবারের মধ্যে এই সমস্যা সমাধানের আশ্বাস দিলে প্রায় আড়াই ঘণ্টা পর এলাকাবাসী অবরোধ তুলে নেয় কখন চলাচল স্বাভাবিক হয়।দিনাজপুর শহরের এলাকাবাসী জানায়, অল্প বৃষ্টি হলেই ডুবে যায় দিনাজপুরের রাস্তা ঘাট।এতে চরম ভোগান্তিতে পড়ে শহরবাসী।
এই অবস্থায় পানি নিষ্কাশনের জন্য ড্রেনের দাবিতে শহরের বালুয়াডাঙ্গা, কাঞ্চন কলোনি, কানা হাফেজ মোড় এলাকার কয়েকশ' মানুষ শুক্রবার...
জুলাই ০৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- নেত্রকোণার পূর্বধলায় কংস নদীর মুচার বাড়ী ফেরীঘাটে নৌকা ডুবির ঘটনায় ১৫ ঘন্টা পর ঘটনাস্থল থেকে আড়াই কিলোমিটার দুরবর্তী ডেউটুকুন ফেরীঘাটের জেলেদের জাল থেকে নিখোঁজ ৩ জনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।উদ্ধারকৃত মাহাবুব (১২) সে ডেওটুকুন গ্রামের রেনু মিয়া পুত্র।মাহাবুব এর মরদেহ উদ্ধার করতে পারলেও এখন পর্যন্ত ২ জন নিখোঁজ রয়েছে।নিখোঁজ অপর দুইজনের পরিচয় পাওয়া গেছে, তারা হচ্ছে ডেওটুকুন গ্রামের মৃত আবু সিদ্দিকের পুত্র স্বপন মিয়া (২৫) ও আগমারকেন্ডা গ্রামের সাহেদ উদ্দিনের পুত্র সোহেল (২১)।(৫ জুলাই) বুধবার বিকেল সাড়ে পাঁচটায় জামধলা বাজার সংলগ্ন মুচার বাড়ী ফেরীঘাটে নৌকা দিয়ে কংস নদী পারাপারের সময় নদীর তীব্র স্রোতে নৌকা ডুবে নিখোঁজের ঘটনা ঘটে।
বাকীরা সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও নৌকার অন্য দুইজন আরোহীরা এখন পর্যন্ত...
জুলাই ০৩, ২০২৩
নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তুষার (১৮) নামক এক কিশোরের মৃত্যু হয়েছে।রবিবার (২ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতি গ্রামের সামনের বিলে ঘটনাটি ঘটে।স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, পিজাহাতি দক্ষিণ পাড়া এলাকার জসিম উদ্দিনের পুত্র তুষার রবিবার বিকাল ৫ টার দিকে বৃষ্টির মধ্যে বাড়ীর সামনের বিলে মাছ ধরতে যায়। সাড়ে ৫টার দিকে হটাৎ একটি বজ্রপাত তার উপর পড়লে সে ঘটনাস্থলেই মারা যায়।এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলী হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বজ্রপাতে এক কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা। ...জুলাই ০৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর বাগমারায় রান্নাঘরের খড়ির আগুনে দ্বগ্ধ হয়ে ঘুমন্ত অবস্থায় স্কুলশিক্ষিকা মায়ের মত্যু হয়েছে।এ ঘটনায় দুই সন্তান আগুনে দগ্ধ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।তারা দুজনেই চিকিৎসক।গত ২৯ জুন বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মাদারিগঞ্জ বাজারের আশা সিনেমা হল এলাকায় এঘটনা ঘটে।আগুনে নিহত স্কুল শিক্ষিকার নাম ফরিদা ইয়াসমিন (৪২)।সে দুর্গাপুর উপজেলার শিবপুর বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা ও দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে বিশেষজ্ঞ এজাজুল বাশার স্বপনের স্ত্রী।এ ঘটনায় নিহত স্কুল শিক্ষিকা ফরিদা ইয়াসমিন এর দুই ছেলের শরীরের ৪৫ ভাগ পুড়ে দ্বগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন সদ্য এমবিবিএস শেষ করা চিকিৎসক ডা. রাশিদুল বাসার ও ডা. শাফিউল বাসার।নিহতর পরিবার সূত্রে জানা যায়, ঈদুল আযহার...
জুলাই ০৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- দ্রুত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে গতবারের মতো এবারো রেকর্ড গড়েছে রাজশাহী সিটি কর্পোরেশন।পবিত্র ঈদুল আজহার দিন বৃহস্পতিবার (২৯জুন) সন্ধ্যা ৭টার মধ্যে নগরীর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।সন্ধ্যার পর নগরীর কোথাও আর কোরবানির বর্জ্য দেখা যায়নি।ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পেতে পাচ্ছেন রাজশাহীবাসী।রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন জানান, সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের দিক-নির্দেশনা ও পরিচ্ছন্ন কর্মীদের নিরলস পরিশ্রমে বিগত চার বছর দ্রুত সময়ের কোরবানির বর্জ্য অপসারণ করা হয়।ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরীর দেখতে পান নগরবাসী।গত ২১ জুন নির্বাচনে এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন স্যার পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন।তিনি এখন দায়িত্বে না থাকলেও বিগত সময়ের দিক-নির্দেশনা ও আমাদের...
জুন ২৭, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রেলওয়ে পশ্চিমের জেনারেল ম্যানেজার (জিএম) অসীম কুমার তালুকদার বলেছেন, ২৬ জুন সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত রাজশাহী রেল স্টেশন থেকে ১৩ টিট্রেন ছেড়েছে।সব গুলো ট্রেনই যথাসময়ে যথা নিয়মে চলাচল করছে।আমরা আগে দেখেছি সকালের ট্রেন রাতে গেছে, মানুষ টিকিট কাটার সময় ভোগান্তিতে পড়েছেন।তবে ট্রেনে এখন আর আগের দিন নেই।ট্রেন যাত্রা এখন সহজ থেকে সহজতর হয়েছে।সোমবার (২৬ জুন) বিকালে রাজশাহী রেলস্টেশন পরিদর্শন কালে তিনিসকালে এসব কথা বলেন তিনি।জিএম বলেন, আমরা যত্রী নিরাপত্তায় বেশি গুরুত্ব দিচ্ছি।আপনারা দেখেছেন র্যাব, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস সার্বক্ষণিক যাত্রীদের সেবা দিচ্ছে।ঈদে শতভাগ টিকিট অনলাইনে পাওয়ায় যাত্রীদের কোনো ভোগান্তি নেই।কোনো বিষয় নিয়ে তাদের অভিযোগও নেই।এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক মনিটরিং করছেন।
বিনা...
জুন ২৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- ট্রেনের টিকিট ছাড়া কাউকে স্টেশনে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন রেলওয়ে রেলওয়ে পশ্চিম রাজশাহীর মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার।তিনি বলেন, ঈদে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে ও যাত্রীদের ভোগান্তি লাঘবে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।যেসব যাত্রী অনলাইনে টিকিট কেটেছেন তাদেরকে টিকিট দেখে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।টিকিট ছাড়া কাউকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।রোববার (২৫ জুন) মহাব্যবস্থাপকের সাথে একান্ত আলাপ চারি তায় তিনি একথা বলেন।তিনি বলেন, অনলাইনে শতভাগ টিকিট বিক্রি হয়েছে আগেই।আর ২৫ ভাগ স্ট্যান্ডিং টিকিট কাউন্টার থেকে কাটতে পারছেন যাত্রীরা।যেসব যাত্রী টিকিট কাটতে পারছেন তাদেরকেই স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।তিনি বলেন, সকাল থেকে ছেড় গেছে ১০টি ট্রেন।সব ট্রেনেই শতভাগ টিকিট বিক্রি হয়েছে।
যথা...
জুন ২৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর সড়কে ঘুরে বাড়াচ্ছে বিশাল দেহী হাতি রাস্তা দিয়ে যাতায়াতের সময় হাতির ভয়ে চলাচল করতে পারছে না শিক্ষার্থী, পথচারীসহ যানবাহন।হাতির পিঠে ভাব নিয়ে বসে আছেন মাহুত।আর এই মাহুতের নির্দেশে পথচারী, দোকানপাট, অটোরিকশা, সাইকেল,ভ্যান, মোটর সাইকেল, বাস, ট্রাক আটক করে তারপর শুড় এগিয়ে দিচ্ছে টাকা নেওয়ার জন্য।টাকা না দেওয়া পর্যন্ত শুড় সরাচ্ছেনা হাতিটি টাকা না দিলে উলটো ভয় দেখাচ্ছে মাহুত।এভাবেই চলছে হাতি দিয়ে চলছে চাঁদাবাজি এতে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে ক্ষোভ দেখা গেছে।সরেজমিনে গিয়ে দেখা যায় ২৫ জুন ২০২৩ আনুমানিক সকাল ১১ টার দিকে দিনাজপুর শহরের পাহাড়পুরসহ বিভিন্ন স্থানে হাতি দিয়ে যানবাহন আটক করে টাকা আদায় করছে একজন মাহুত।
সর্বনিম্ন ১০ টাকা থেকে শুরু করে দোকানের ধরন অনুযায়ী ৫০-১০০ টাকা করে নেওয়া হচ্ছে চাঁদা।একজন অটোরিকশা চালক...
জুন ২১, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২০২২-২৩ অর্থ বছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নে অতি দরিদ্র অসহায় দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাউল কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।২১ শে জুন বুধবার সকালে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাঈনুল ইসলাম মামুনের নেতৃত্বে এসব চাউল বিতরণ করা হয়।পরিষদ সূত্রে জানা যায়, ৯ টি ওয়ার্ডের মধ্যে ১৫ শত ৫০ জন অসহায় ও হত দরিদ্রের মাঝে জন প্রতি ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।বিতরণ কালে গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাঈনুল ইসলাম মামুন বলেন,পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ অসহায় মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আমার ইউনিয়নে ১৫.৫০ মেট্রিক টন চাউল বরাদ্দ পেয়েছি।
১৫ শত ৫০ জনের মাঝে এই ভিজিএফের...
জুন ২০, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- নেত্রকোণায় পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে টিসিবির পণ্য বিতরণ শুরু।১৯ জুন সোমবার সকালে জেলার মুক্তারপাড়া মাঠে অসহায়- গরিব মানুষেদের মাঝে টিসিবির পণ্য বিতরণ উদ্বোধন করেন নেত্রকোণা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মামুন খন্দকার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান, উপজেলা নির্বাহি কর্মকর্তা মাহমুদা আক্তার, নেত্রকোণা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আকলিমা আক্তার, সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পালসহ আরো অনেকে।উদ্বোধনকালে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস জানান, নেত্রকোণায় পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে জেলার ৩৩ হাজার অসহায়, গরীব, দুঃখী ও মেহনতী খেটে খাওয়া কার্ডধারী মানুষের মাঝে ২ কেজি তেল ও ২ কেজি করে ডাল, টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।এ বিতরণ কার্যক্রম চলবে...