মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেন দেখতে গিয়ে প্রাণ গেলো দাদি-নাতনির

আগস্ট ২০, ২০২৩

নিউজ ডেস্কঃ দিনাজপুরের পার্বতীপুরে ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান ট্রেনে কাটা পড়ে দাদি-নাতনির মৃত্যু হয়েছে।শনিবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে দিনাজপুর-পার্বতীপুর পুরাতন বাজার তিলাই নদী রেল ব্রিজে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন-চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীবন্দর মহিলা কলেজ পাড়ার আব্দুল মজিদ ওরফে বাবুর স্ত্রী মর্জিনা বেগম (৬০) ও নাতনী সাথী (৭)।সাথি আব্দুর রহমানের মেয়ে।পারিবারিক সূত্রে জানা যায়, দাদি মর্জিনা বেগম তার নাতনি সাথীকে নিয়ে পার্বতীপুর শহরের পুরাতন বাজার এলাকায় আরেক নাতির বিয়েতে বেড়াতে আসেন।শনিবার সকালে মর্জিনা বেগম তার নাতনি সাথীকে ট্রেন দেখাতে নিয়ে যান।এ সময় তারা ব্রিজের ওপর রেললাইন দিয়ে হাঁটছিলেন।তারা দাদি নাতনিসহ চারজন তিলাই নদীর রেল ব্রিজের মাঝামাঝি যান।এমন সময় ট্রেন চলে আসে। দুজন নদীতে লাফ দিয়ে প্রাণে বাঁচলেও দাদি-নাতনি ঢাকাগামী...

IPCS Consulting Unit :

আগস্ট ১৯, ২০২৩

বিজ্ঞাপনঃ অভিজ্ঞ আইনজীবী দ্বারা “নিম্নে বর্ণিত” সকল প্রকার অফিসিয়াল কাজের সহায়তা করা হয়ঃ আমাদের সেবা সমূহঃ  *** সোসাইটি রেজিঃ  *** NGO রেজিঃ  *** কোম্পানি রেজিঃ  *** শেয়ার ট্রান্সফার (জয়েন্ট ষ্টক) *** কোম্পানি রিটার্ন  *** TIN/ভ্যাট রেজিঃ  *** ট্রেড লাইসেন্স +ইন্ডাস্ট্রিয়াল ট্রেড লাইসেন্স+রিনিউঃ *** IRC+ERC রেজিঃ *** ইনকাম ট্যাক্স রিটার্নঃ *** পরিবেশ এর ছাড়পত্রঃ *** ফায়ার লাইসেন্সঃ *** জয়েন্ট স্টক কোম্পানির সকল কাজঃ *** রাজউক এর প্লান পাশের সহায়তাঃ *** জমি এর সকল কাজ ও নামজারী কাজের সহায়তাঃ *** জমির কাগজপত্র সঠিক কিনা তাহা নির্ণয় করা যোগাযোগঃ– IPCS Consulting Unit : joynal market. # joynal complex. # room no:- 222 # dakkshinkhan. # Uttara, Dhaka-১২৩০ ### mob : 01950920277 : 01902534588  E-mail : ipcsbdpress@gmail.com IPCS News : Dhaka :  ...

রাজশাহী মহানগরীতে কেন্দ্র ভুল করা পরীক্ষার্থীকে মোটরসাইকেলে করে পৌঁছে দিল পুলিশ

আগস্ট ১৭, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ : রাজশাহী মহানগরীতে কেন্দ্র ভুল করা এক পরীক্ষার্থীকে মোটরসাইকেলে করে পৌঁছে দিয়েছে আরএমপি’র চন্দ্রিমা থানা পুলিশ।এছাড়াও ভুল করে প্রবেশ পত্র ও রেজিস্টেশন কার্ড কেন্দ্রে না নিয়ে আসা আরও এক পরীক্ষার্থীর প্রবেশ পত্র ও রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করে যথাসময়ে পরীক্ষার ব্যবস্থা করে দিয়েছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।আজ ১৭ই আগস্ট ২০২৩ খ্রিষ্টাব্দ বৃহস্পতিবার এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন।হাজি জমির উদ্দিন সাফিনা মহিলা কলেজের এক শিক্ষার্থীর কেন্দ্র ছিল রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীতে।কিন্তু সে ভুলক্রমে চলে যায় রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে।সেখানে রোল নম্বর খোঁজাখুঁজির এক পর্যায়ে ভুল বুঝতে পারলেও অনেক সময় অতিবাহিত হয়ে যায়। বিষয়টি পুলিশের নজরে আসলে চন্দ্রিমা থানার পুলিশ পরিদর্শক...

মদনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন।

জুলাই ২৬, ২০২৩

নিউজ ডেস্কঃ  নেত্রকোনা:- নিরাপদ মাছে ভরবো দেশ, গরবো  স্মার্ট বাংলাদেশ এ স্লোগানকে সামনে রেখে মদন উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।২৫ শে জুলাই সোমবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রা টি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হল রুমে গিয়ে শেষ হয়।এর পর উপজেলা হল রুমে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন  আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া ও সঞ্চালনা ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন, মদন থানা ভারপ্রাপ্ত...

বড়গাছি বাজারের গাছ গুলো সংরক্ষণের দাবি

জুলাই ২০, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের বড়গাছি বাজার এবং বাজার সংলগ্ন রাস্তার ধারের সরকারি জায়গায় বেড়ে উঠা পাঁচটি বট-পাইকড় গাছ কর্তন বন্ধ করাসহ সে গুলো দ্রুত সংরক্ষণের পদক্ষেপ নিতে রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আহাম্মেদকে স্মারকলিপি প্রদান করেছেন রাজশাহীর তরুণরা।আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী ও পবার উপজেলা নির্বাহী কর্মকর্তা লসমী চাকমার সঙ্গে এক তরুণ প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন এবং স্মারকলিপির কপি তাদের হাতে তুলে দেন। সাক্ষাৎকালে তরুণ প্রতিনিধি দলে ছিলেন, গবেষণাধর্মী উন্নয়নমূলক যুব সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস’র সভাপতি মোঃ শামীউল আলীম শাওন ও বরেন্দ্র ইয়ুথ ফোরাম’র সভাপতি শাইখ তাসনীম জামাল, গবেষণাধর্মী...

মদনে ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন।

জুলাই ১৮, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলা পরিষদ চত্বরে মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় স্মার্ট কৃষি স্মার্ট বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ জুলাই ৩ দিন ব্যাপী কৃষি মেলার বর্ণাঢ্য শুভ উদ্বোধন করেন কৃষি মেলার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া।উদ্বোধনী অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান।অনুষ্ঠানটি  সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরি তানিয়া মৌ।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মদন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুস,কালিয়াজুরী সার্কেল মোহাম্মদ রবিউল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন,মদন থানার...

রাজশাহীর ঐতিহ্যবাহী টমটম এখন বিলুপ্তির পথে

জুলাই ১৮, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- এক সময় রাজশাহীর মানুষের যাতায়াতের প্রধান বাহন ছিল ঘোড়ার গাড়ি।রাজশাহীতে এই ঘোড়ার গাড়িকে বলা হয় ‘টমটম’ গাড়ি।টমটম আর কোচওয়ানদের ঐতিহ্য রাজশাহীর ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে।আর তাই টমটমের শহর নামেই পরিচিতি পেয়েছিল পদ্মাপাড়ের এই শহর।রাজশাহীর টমটমের ঐতিহ্য আশপাশের জেলাতেও প্রচলন ছিল মানুষের যাতায়াতের অন্যতম বাহন হিসেবে।সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে এবং ঐতিহ্য ধরে রাখতে শহরের গ্রেটার রোডের বহরমপুর মোড়ে টমটম ভাস্কর্য স্থাপন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।ভাস্কর্যটি স্থাপনের পর এই মোড়টির নাম দেয়া হয়েছে ‘ঐতিহ্য চত্বর’।আম ও সিল্ক সমৃদ্ধ রাজশাহী নগরীর ঐতিহ্য ঘোড়ায় টানা গাড়ি টমটম আজ বিলুপ্তির পথে।রাজশাহীর মানুষের যাতায়াতের জন্য এককালে প্রধান মাধ্যম ছিল ঘোড়ায় টানা ‘টমটম’ গাড়ি। কালের আবর্তে রাজশাহীর...

ট্রাকের ধাক্কায় বাস খাদে পড়ে নিহত ১, আহত অর্ধশত

জুলাই ১৭, ২০২৩

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের পাঁচবাড়ী এলাকায় ট্রাকের ধাক্কায় বাস খাদে পড়ে চালকের সহকারী নিহত হয়েছেন।এ ঘটনায় ২০ শিক্ষার্থীসহ অর্ধশত যাত্রী আহত হয়েছেন।রোববার (১৬ জুলাই) দুপুর ২টার দিকে সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের পাঁচবাড়ী হাটের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম আবু বক্কর সিদ্দিক ( ৩৫)।তিনি শশরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উমরপাইল গোয়ালপাড়া গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে।৫ নম্বর শশরা ইউনিয়নের চেয়ারম্যান মোকসেদ আলী রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, দুপুর ২টার দিকে প্রভাতী এন্টারপ্রাইজ নামের যাত্রীবাহী একটি বাস ফুলবাড়ী থেকে ছেড়ে দিনাজপুর শহর অভিমুখে যাচ্ছিল।সদর উপজেলার পাঁচবাড়ী হাটের সামনে পৌছালে পেছন থেকে একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়।এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে খাদে পড়ে যায়। এসময় বাসচালকের...

দিনাজপুরে মিথ্যা বানোয়াট সংবাদ সম্মেলনের প্রতিবাদে প্রতিপক্ষের পাল্টা সংবাদ সম্মেলন

জুলাই ১৭, ২০২৩

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুরে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন প্রতিপক্ষ সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পশ্চিম মোহনুর গ্রামের মৃত সাফাতুল্লাহ’র ছেলে মোঃ আব্দুর রহিম।সোমবার (১৭ জুলাই-২০২৩) দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই সংবাদ সম্মেলন করেন।সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুর রহিম বলেন, গত ১৫ জুলাই একই উপজেলার বলদিয়াপুকুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে আব্দুল আজিজ সংবাদ সম্মেলনে গোডাউন ঘর ভাংচুর, আলু, ফ্রিজ ও গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন মালামাল চুরির যেসব তথ্য উপস্থাপন করেছেন তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।আব্দুল আজিজ নিজের অপকর্ম ধামাচাপা দিতেই এই ধরনের সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে আব্দুর রহিম বলেন, গত ০৭-০৭-২০২৩ তারিখ আমি আমার নামীয় সম্পত্তিতে...

স্বপ্নের মতই স্বপ্নের শহর রাজশাহী

জুলাই ১৭, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- সবুজ কার না ভালো লাগে।গাছ-গাছালি ভরা খোলামেলা মনোরম পরিবেশ, সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্নতা।একটু বুক ভরে নিঃশ্বাস নেয়ার মতো খোলা আকাশ।যেখানে থাকবে না কোনো কোলাহল।যেখানে হারিয়ে যাবে মন।এমন আবহে হারিয়ে যেতে কে না চায় ? এমন পরিবেশে যে কারও মন উতলা হয়ে কাশফুলের মতো ঢেউ খেলবে দখিনা হাওয়ায়।তাইতো কবি লিখেছেন, ও আমার বাংলা মা তোর আকুল করা, রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে’।গ্রাম-বাংলার এমন প্রতিচ্ছবি কোনো অমূলক চাওয়া নয়।এটাই বাংলার আসল প্রতিচ্ছবি।তবে তা যদি হয় নগরায়নে ?রাজশাহী বাংলাদেশের একটি প্রাচীন শহর।আধুনিক শিক্ষানগরী বলা হয় এই শহরকে।শুধু শিক্ষানগরীই নয়, রাজশাহীকে ডাকা হয় সবুজনগরী, শান্তির নগরী, রেশম নগরী কিংবা সিল্ক সিটি নামে।যেখানে গড়ে উঠেছে বহু শিক্ষা প্রতিষ্ঠান। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে...