মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুরে ড্রেনের দাবিতে বালুয়াডাঙ্গা এলাকাবাসীর রাস্তা অবরোধ

আপডেটঃ ৩:৪০ অপরাহ্ণ | জুলাই ১৫, ২০২৩

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- দিনাজপুরে পানি নিষ্কাশনের জন্য ড্রেনের দাবিতে বালুয়াডাঙ্গা এলাকাবাসীর রাস্তা অবরোধ করে প্রতিবাদ পৌরসভার প্যেনেল মেয়র এর প্রতিশ্র“তিতে অবরোধ তুলে নেয় এলাকাবাসীরা।শুক্রবার সকাল থেকেই রাস্তা অবরোধে অংশ নেয় এলাকার শত শত মানুষ।এতে কাঞ্চন ব্রিজের দুই পাশে যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে দিনাজপুর পৌর প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল ঘটনাস্থলে এসে আগামীকাল রবিবারের মধ্যে এই সমস্যা সমাধানের আশ্বাস দিলে প্রায় আড়াই ঘণ্টা পর এলাকাবাসী অবরোধ তুলে নেয় কখন চলাচল স্বাভাবিক হয়।দিনাজপুর শহরের এলাকাবাসী জানায়, অল্প বৃষ্টি হলেই ডুবে যায় দিনাজপুরের রাস্তা ঘাট।এতে চরম ভোগান্তিতে পড়ে শহরবাসী।

এই অবস্থায় পানি নিষ্কাশনের জন্য ড্রেনের দাবিতে শহরের বালুয়াডাঙ্গা, কাঞ্চন কলোনি, কানা হাফেজ মোড় এলাকার কয়েকশ’ মানুষ শুক্রবার (১৪ জুলাই-২০২৩) সকাল ১০টা হতে বেলা সাড়ে ১২টা পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা কাঞ্চন ব্রিজের সামনের রাস্তায় দিনাজপুর-বোচাগঞ্জ সড়ক অবরোধ করে রাখে।

এতে দিনাজপুরের সাথে বিরল, বোচাগঞ্জ, কাহারোল ও ঠাকুরগাঁও জেলার সাথে বাস যোগাযোগ বন্ধ হয়ে যায়।খবর পেয়ে দিনাজপুর পৌর প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল ও কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তানভীর হোসেন ঘটনাস্থলে আসেন।

পরে প্যানেল মেয়র আগামীকাল রবিবারের মধ্যে এই সমস্যা সমাধানের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।এতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

IPCS News : Dhaka : আব্দুস সালাম, দিনাজপুর।